17100)://151977)18301.৬%01-0])7055.050100 ধ্বংসও বিনয়ের এই ভয়ঙ্কর দৃশ্য উপস্থাপন করার পর এবার অনুরূপ মন মানসিকতার অধিকারী উপস্থিত লোকদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে এবং তাদের মনে আতঙ্ক ও কীপুনি জাগিয়ে তোলার জন্যে বলা হচ্ছে, “আমি তাদেরকে যে ক্ষমতা দিয়েছিলাম তা তোমাদেরকে দেইনি । আমি তাদেরকে কর্ণ, চক্ষু ও হৃদয় দিয়েছিলাম কিন্তু তা তাদের কোনো কাজে আসলো না , 1 (আয়াত ২৬) অর্থাৎ আমার নির্দেশপ্রাপ্ত বায়ুর আঘাতে যারা নিশ্চিহ্ু হয়ে গেলো তাদেরকে আমি যে শক্তি সামর্থ, ধন দৌলত, জ্ঞান বিজ্ঞান ও সহায় সম্পদ দান করেছিলাম তা তোমাদেরকে দান করিনি । এছাড়া তাদেরকে আমি কর্ণ, চক্ষু ও অন্তরও দান করেছিলাম । এখানে উল্লেখ্য যে, পবিত্র | কোরআন মানুষের চিন্তা শক্তিকে কখনও হৃদয় (কুলব), কখনও অন্তর (ফুয়াদ), কখনও বুদ্ধি (লুব) আবার কখনও জ্ঞান (আক্ল) শব্দ দিয়ে ব্যক্ত করে। এ সব ক'টি শব্দ দ্বারা কোনো না কোনোভাবে মানুষের অনুভূতি ও অনুধাবন শক্তিই বুঝানো হয়ে থাকে । কিন্তু এ সকল ইন্দ্রিয় শক্তি তাদের কোনোই কাজে আসেনি । কারণ, এগুলোকে তারা অকেজো করে রেখেছিলো, আবৃত করে রেখেছিলো । তার প্রমাণ হলো, “ওরা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করেছিলো ।" আর যারা আল্লাহর প্রকাশ্য নিদর্শনগুলোকে জেনে শুনে অস্বীকার করে তারা প্রকৃতপক্ষে নিজেদের ইন্দ্রিয় শক্তিগুলোকে মিটিয়ে দেয়, অকার্যকর করে ফেলে । ফলে তাদের মাঝে কোনো অনুভূতি থাকে না, কোনো চিন্তাশক্তি থাকে না এবং থাকে না কোনো দিব্যদৃষ্টি । আর সে কারণেই যে আসমানী গযব নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়েছিলো, সেই গযবই তাদেরকে পেয়ে বসে। এ ঘটনা থেকে প্রত্যেক বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষকে এই শিক্ষাই গ্রহণ করতে হবে যে, নিজের শক্তি, ধন ও বিদ্যার ব্যাপারে কেউ যেন আত্মপ্রবঞ্চনার শিকার না হয়ে পড়ে । কারণ, প্রকৃতির মাঝে যে শক্তি রয়েছে তা সে ক্ষমতাবান, ধনবান ও জ্ানবানদের ওপর চেপে বসলে আর রক্ষা নেই, তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে ছেড়ে দেবে । তখন তাদের ভিটে বাড়ী ছাড়া আর কিছুই চোখে পড়বে না। নাফরমান ও অপরাধীদেরকে আল্লাহ তায়ালা এভাবেই পাকড়াও করেন। এটা তার অমোঘ বিধান । প্রন্কডিন্স ওপান্স আপ্রাহন লিককরশ আল্লাহর নির্ধারিত জাগতিক নিয়ম অনুসারে বায়ু স্বয়ংক্রিয় শক্তির অধিকারী । কোনো কিছুকে ধ্বংস করার ইচ্ছা করলে আল্লাহ তায়ালা এই শক্তি প্রয়োগ করেন। তখন এই শক্তি জাগতিক নিয়মের অধীনেই পরিচালিত হয় এবং নির্ধারিত প্রাকৃতিক বিধান মোতাবেকই কাজ করে থাকে । কাজেই প্রাকৃতিক নিয়ম লংঘনের আদৌ কোনো প্রশ্ন ওঠে না যেমনটি সংশয়বাদীরা মনে করে থাকে। প্রাকৃতিক বিধানের যিনি শ্রষ্টা তিনিই প্রতিটি বস্তুকে একটি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করে রেখেছেন। কোনো ঘটনা, কোনো ক্রিয়া, কোনো লক্ষ্য, কোনো ব্যক্তি বা কোনো বস্তুই এই প্রাকৃতিক নিয়ম ও নির্ধারিত পরিমাণের বাইরে নয়। অন্যান্য প্রাকৃতিক শক্তির মতো বায়ুও আল্লাহর নির্দেশে কাজ করে এবং প্রাকৃতিক নিয়মের অধীনেই পরিচালিত হয়ে থাকে । তেমনিভাবে মানবশক্তিও আল্লাহর নির্দেশ ও ইচ্ছানুযায়ী কাজ করে থাকে । মানবশক্তির সহায়ক শক্তি হিসেবে আল্লাহ তায়ালা নিজ ইচ্ছা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে নিয়োজিত রেখেছেন। তাই মানুষ যখন কোনো কাজের উদ্যোগ নেয় তখন সে এই জগতে তার নির্ধারিত ভূমিকা পালন করার জন্যেই তা নেয়। এর মাধ্যমে সে আল্লাহর ইচ্ছা ও অভিপ্রায়েরই বাস্তবায়ন ঘটায়। এ ক্ষেত্রে তার বাক্তিগত ইচ্ছা ও পছন্দ অপছন্দ পালা ২৬ মলবিম্প ৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।