Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 আদ জাত্িল ওস্পকর আল্লাহ গষব হুদ (আ.) ও তার সম্প্রদায়ের মধ্যকার এই দীর্ঘ বিতর্কের প্রসঙ্গ সংক্ষিপ্ত করে পরবর্তী চূড়ান্ত প্রসঙ্গের প্রতি আয়াতের বক্তব্য মোড় নিচ্ছে। সেই চূড়ান্ত প্রসঙ্গটি হচ্ছে হুদ (আ.)-এর সম্প্রদায়ের চ্যালেঞ্জের জবাব এবং তারা দ্রুত যে বিষয়টির কামনা করেছিলো তার বাস্তবায়ন । বলা হয়েছে, “তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা অভিমুখী দেখলো, তখন বললো, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে ...। আয়াত ২৪-২৫) আলোচ্য আয়াত দু'টোর ব্যাখ্যায় বিভিন্ন বর্ণনায় এসেছে যে, গোটা আদ জাতি প্রচন্ড গরম ও খরা আক্রান্ত হয়ে পড়েছিলো । অসহনীয় তাপদাহ গোটা পরিবেশকে ভারাক্রাত্ত করে রেখেছিলো । সেই সংকটময় মুহুর্তে একখন্ড মেঘ তাদের দিকে ভেসে আসে । সেটা দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়। সেটাকে বরণ করে নেয়ার জন্যে তারা উপত্যকায় নেমে আসে । তারা মনে করেছিলো এ মেঘ তাদের জন্যে বৃষ্টি বহন করে এনেছে। তাই আনন্দে তারা বলে উঠেছিলো, 'এ তো হচ্ছে মেঘ, আমাদেরকে বৃষ্টি দেবে' ... কিন্তু নেপথ্য থেকে সত্যের কণ্ঠ ধ্বনিত হয়ে তাদেরকে জানিয়ে দেয়, 'বরং এটা সেই বস্তু যা পাওয়ার জন্যে তোমরা অধীর হয়ে পড়েছিলে। এটা এমন বায়ু যাতে রয়েছে মর্ম্ত্দ শাস্তি যা তার পালনকর্তার আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে ।' এই আসমানী আযাব টর্নেডো যেখানেই আঘাত হেনেছে সেখানেই সবকিছুকে তছনছ ও নিশ্চিহ করে দিয়েছে। পবিত্র কোরআনের বর্ণনায় বায়ুকে জীবন্ত, সংবেদনশীল ও প্রলয়ঙ্করী রূপে প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে, “যে বাযু তার প্রভুর নির্দেশে সব কিছুকেই ধ্বংস করে দেয়।' ... এর দ্বারা পবিত্র কোরআন মানব জাতির মন মস্তিষ্কে এই সত্যটিকে প্রতিষ্ঠিত করতে চায় যে, এই জগতের প্রতিটি বস্তু জীবন্ত, এর প্রতিটি শক্তি সংবেদনশীল এবং নিজ স্রষ্টার নির্দেশের ব্যাপারে সচেতন। ফলে নির্দেশ পাওয়ার সাথে সাথে তা কার্যকর করতে সচেষ্ট হয়ে পড়ে । মানব জাতিও এই বিশাল জগতের অন্যতম একটি শক্তি। যখন প্রকৃত ঈমান তার মাঝে সৃষ্টি হয়, যখন জ্ঞান ও দিব্য দৃষ্টির আলোকে তার হৃদয় উদ্ভাসিত হয়, তখন সে তার চারপাশের জাগতিক শক্তিগুলো অনুভব করতে সক্ষম হয়। তখন সে এগুলোর সাথে একাত্ম হয়ে যায় এবং সেগুলোও জীবন্ত ও সচেতন বস্তুর ন্যায় তার সাথে একাত্ম হয়ে যায়। এখানে জীবন ও সংবেদনশীলতার স্বাভাবিক মানবপরিচিত রূপের কোনোই প্রয়োজন হয় না। কারণ, প্রতিটি বস্তুর মাঝেই আত্মা রয়েছে ও জীবন রয়েছে। তবে আমরা তা সাধারণত উপলব্ধি করতে পারি না। কারণ, দৃশ্যমান জগত আমাদের সামনে অদৃশ্য জগতের সব কিছুকেই আড়াল করে রেখেছে। আমাদের আশপাশে যে জগত দৃশ্যমান এর অন্তরালে রয়েছে অসংখ্য গোপন রহস্য তা কেবল দিব্যদৃষ্টির মাধ্যমেই অবলোকন করা যায়, বাহ্যিক দৃষ্টিতে নয় । | আলোচ্য আয়াতে বর্ণিত বায়ু আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করেছে এবং সব কিছুকেই তছনছ করে দিয়েছে । ফলে সেখানে ধ্বংসপ্রাপ্ত লোকগুলোর শূন্য ভিটের চিহ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকেনি । তারা নিজেরা, তাদের গবাদি পশু, তাদের আসবাবপত্র এবং তাদের ধনদৌলত পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ু হয়ে পড়ে । তাদের সামান্য চিহ্টুকু অবশিষ্ট থাকেনি। তাদের ভিটে বাড়ীগুলো ঠিকই ছিলো, কিন্তু তা ছিলো নির্জন ও ভূতুড়ে । সেখানে কোনো ঘরও ছিলো না। এমনকি কোনো চুলাও ছিলো না। আর এভাবেই আমি অপরাধী সম্প্রদায়কে শাস্তি দিয়ে থাকি ।” অর্থাৎ অপরাধী জাতিগুলোকে শায়েস্তা করার নিয়মে কোনোই ব্যত্যয় ঘটবে না।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।