Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 প্রিয় নবীকে আপদ সম্প্রদায়ের ভাই অর্থাৎ হুদ (আ.)-এর ঘটনা স্মরণ করতে বলছেন। উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবীকে সান্ত্বনা দেয়া এবং এ কথা স্মরণ করিয়ে দেয়া যে, তারই মতো একজন নবী ভাই হওয়া সত্তেও সম্প্রদায় ও লোকজনের কাছ থেকে কি ধরনের তাচ্ছিল্য ও অবজ্ঞাপূর্ণ আচরণ পেয়েছেন। অনুরূপ আচরণ তিনিও আত্মীয়তার সম্পর্ক থাকা সন্তেও নিজ সম্প্রদায়ের কাছ থেকে পাচ্ছেন। কাজেই তিনি এই ঘটনার বিষয়ে অবগত হয়ে নিজ সম্প্রদায়ের লোকদেরকে তাদের: অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করে দেবেন। কারণ অতীতে যারাই এ ধরনের আচরণ করেছে তারাই এই অশুভ পরিণতির শিকার হয়েছে। তারা দূরের কেউ নয়, বরং তারা এদের আশপাশেরই এলাকার লোকজন । হুদ (আ.) তার সম্প্রদায়ের লোকজনকে সতর্ক করেছিলেন। এ কাজ তিনি একাই করেননি, তার আগেও নবী রসূলরা একই কাজ করেছেন। তারাও নিজ নিজ সম্প্রদায়ের লোকজনকে সতর্ক করেছেন, অর্থাৎ দাওয়াত ও তাবলীগের কাজ এবং নবুওত ও রেসালাতের দায়িত্ব যুগ যুগ ধরে নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। এটা নতুন বা আজগুবি কোনো বিষয় নয়, বরং এটা অতি পরিচিত ও চিরাচরিত একটা বিষয়! ্‌ আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারো এবাদাত. করা যাবে না-এ বিষয়েই হুদ (আ.) সহ অন্যান্য নবী রসূলরা মানুষকে সতর্ক করে দিয়েছেন । শুধু তাই নয়, বরং তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে, “আমি তোমাদের জন্যে এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি।' এর অর্থ হচ্ছে, একমাত্র আল্লাহর এবাদাতকে মনের বিশ্বাস এবং জীবনের আদর্শ হিসেবে গণ্য করতে হবে। এর বিপরীত করলে পৃথিবীতে অথবা পরকালে অথবা উভয় ক্ষেত্রেই কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে । আলোচ্য আয়াতে, “মহান দিবস' বলতে কেয়ামতের কঠিন মুহুর্তকে বুঝানো হয়েছে। হুদ (আ.)- কর্তৃক আল্লাহর পথে এই আহ্বান ও কঠিন শান্তির ভয় দেখানোর উত্তরে তার সম্প্রদায়ের লোকেরা যে তাচ্ছিল্যপূর্ণ উত্তর দিয়েছিলো তার ভাষা হচ্ছে এই, “তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবী থেকে দুরে সরাতে এসেছো? যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদেরকে যে বিষয়ের (শাস্তির) ওয়াদা দাও, তা নিয়ে আসো ।' (আয়াত ২২) তাদের এই উত্তরে এক ধরনের কুধারণা, নির্বদ্ধিতা, সতর্ককারীর প্রতি চ্যালেঞ্জ, আসমানী গযবকে ত্রাঘিত করার আবদার, বিদ্ধুপ ও অস্বীকৃতি এবং মিথ্যার ওপর অটল থেকে তা নিয়ে গর্ব করার মনোবৃত্তি প্রকাশ পাচ্ছে। অপরদিকে আল্লাহর নবী হুদ (আ.) এসব বিষয় নবীসুলভ উদারতা ও নিরপেক্ষতার মাধ্যমে মোকাবেলা করছেন। তার মাঝে কোনো অহমিকাবোধ নেই এবং নেই কোনো সীমালংঘন। অত্যন্ত নরম ও বিনয়ী ভাষায় তিনি বলছেন, 'এ জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে। আমি হে বিষয়সহ প্রেরিত হয়েছি, তা তোমাদের কাছে পৌছাই। কিন্তু আমি দেখছি তোমরা সত্যিই এক ূর্থ সম্প্রদায় ।' (আয়াত ২৩) অর্থাৎ আমাদের দায়িত্‌ হলো, তোমাদেরকে সতর্ক করে দেয়া এবং আসমানী গযবের ব্যাপারে তোমাদেরকে হুশিয়ার করে দেয়া । এই গযব কখন পতিত হবে এবং এর ধরণ ধারণ কি হবে, এসব আমার জানার বিষয় নয়, বরং আমি তো তীর থেকে একজন বার্তাবাহক মাত্র । এর অতিরিক্ত কিছু জানার বা করার শক্তি আল্লাহ তায়ালা আমাকে দেননি । তবে তোমাদের এসব দাবী দাওয়ার পেছনে তোমাদের বোকামীই কাজ করছে বলে আমি মনে করি। কারণ একজন হিতাকাংখী ও পরমাত্মীয় যিনি তোমাদেরকে আসন্ন আসমানী গযবের ব্যাপারে সতর্ক করছে তাকে চ্যালেঞ্জ করা বা অস্বীকার করার মতো বড় বোকামী ও মূর্খতা আর কী হতে পারে?

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।