17100)://151977)18301.৬%01-0])7055.05010) নর যার কোনো সীমা পরিসীমা আল্লাহ তায়ালা ছাড়া কারো জানা নেই। এ জন্যেই আল্লাহ তায়ালা বলেন, “তাই পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার ও পাপাচারে লিপ্ত থাকার কারণে আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেয়া হবে ।” আদ জাতিক্র ঘটনা ভিন্ন প্রসঙ্গের এই পর্বটি আলোচ্য সূরায় মূল বিষয়ের সাথে সম্পৃক্ত এবং সাথে সাথে আগের দুটো পর্ব থেকে ভিন্ন মাত্রার একটি বিষয়ের প্রতি তা মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করছে। বিষয়টি হচ্ছে আ"দ সহ মক্কার আশপাশের বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের ধ্বংস ও বিলুপ্তির ঘটনা সম্পর্কিত। মক্কার মোশরেকদের সাথে ওদের মিল ছিলো । কারণ, মোহাম্মদ (স.)-এর সাথে মক্কার মোশরেকরা যে আচরণ করেছে, যে নীতি অবলম্বন করেছে, ঠিক সেই একই আচরণ ও নীতি আ"্দ সম্প্রদায় তাদের নবী হুদ (আ.) ও অন্যান্য সন্প্রদায়গুলো নিজ নিজ নবী রসূলদের ক্ষেত্রে অবলম্বন করেছিলো । তারা তাদের নবীদের কাছে বিভিন্ন ধরনের আপত্তিকর প্রশ্ন করতো আর তারাও তাদের নবুওতের দায়িত্ ও মানবীয় ক্ষমতার আওতায় ভেতর থেকে যতটুকু সম্ভব এর যথাযথ উত্তর দিতে চেষ্টা করতেন। কিন্তু যখন তারা তাদের নবীদের সতর্কবাণীর প্রতি কোনো ভ্রুক্ষেপ করেনি, তখনই তাদেরকে কঠিন আযাব এসে গ্রাস করে নিয়েছে এবং পৃথিবীর বুক থেকে তাদের চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। অথচ তারা ছিলো শৌর্য বীর্যের অধিকারী । কিন্তু এই শৌর্য বীর্য তাদেরকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি। তারা ছিলো অঢেল ধন সম্পদের অধিকারী । কিন্তু এই ধন সম্পদও তাদেরকে রক্ষা করতে পারেনি। তারা ছিলো অপূর্ব মেধা ও মননশীলতার অধিকারী । কিন্তু এই মেধা ও মননশীলতা তাদের কোনোই কাজে আসেনি । এমনকি আল্লাহর নৈকট্য লাভের আশায় ওরা যেসব দেবদেবীর পুজা অর্চনা করতো, সেগুলোও তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি । এ সকল ঘটনা মক্কার মোশরেকদেরকে তাদের একই পথ ও আদর্শের অধিকারী পূর্বপুরুষদের ধ্বংসের মুখোমুখি এনে দীড় করায় । ফলে এর মাধ্যমে তারা নিজেদের করুণ পরিণতিকেই প্রত্যক্ষ করতে পারবে । এ সকল ঘটনা তাদেরকে রেসালাতের সরল, আবহমান ও নিরবিচ্ছিন্ন ধারায় সামনে এনেও দীড় করায় । এই সেই ধারা যা একক ও অভিন্ন উৎস হতে উৎসারিত, যার কোনো পরিবর্তন নেই, কোনো বিবর্তন নেই। কারণ, সকল যুগের সকল নবী রসূলের মূল আকিদা ও আদর্শ হচ্ছে অভিন্ন, এর মূল অত্যন্ত গভীরে প্রোথিত এবং এর শাখা প্রশাখা কাল থেকে কালাস্তরে | 'আপদ সম্প্রদায়ের ভাইয়ের কথা স্মরণ করো, তার আগে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিলো ...। আয়াত ২১) আলোচ্য আয়াতে আপ্দ সম্প্রদায়ের ভাই বলতে হুদ হুদ (আ.)-কে বুঝানো হয়েছে। পবিত্র কোরআন তাকে আস্দ সম্প্রদায়ের ভাই বলে আখ্যায়িত করে সম্প্রদায়ের সাথে তীর যে ভ্রাতৃত্ ও | সৌহারদযপূ্ণ সম্পর্ক ছিলো সে কথা বুঝাতে চায়। অর্থাৎ এই সম্পর্কের দাবী ছিলো, হুদ (আ.)-এর আহ্বানে সাড়া দেয়া, তার প্রতি সদাচরণ করা এবং সর্বোপরি তীর প্রতি সুধারণা পোষণ করা। ঠিক একই ধরনের সম্পর্ক ছিলো শেষ নবী হযরত মোহাম্মদ (স.) ও তীর সম্প্রদায়ের মাঝে । অথচ তারা তার সাথে বৈরী ও শক্রতামূলক আচরণ করছিলো । বালুর উচু টিলাকে আরবীতে “হেকফুন' বলা হয়। এরই বহুবচন হচ্ছে 'আহকাফুন'। আরব উপদ্বীপের বিভিন্ন উচু টিলাতে আস্দ জাতি বসবাস করত । আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা তাঁর
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।