Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) তাফসীর কী যিলাত্সিল কোরআন তার ওপর ও তার মতো অন্য যেসব কাফেরের ওপর যে বাণী ফলেছে, তা হচ্ছে তাদের | আখেরাতের আযাব । এসব কাফেরের সংখ্যা অনেক । তারা জ্বিন ও মানুষ উভয় জাতভুক্ত এবং তারা অতীত হয়ে গেছে। তাদের ওপর আযাব আসা অবধারিত। আল্লাহর এ ওয়াদা কখনো ভংগ হবার নয়। “তারা ক্ষতিগ্রস্ত ।' বস্তুত পৃথিবীতে ঈমান থেকেও আখেরাতে বেহেশত থেকে বঞ্চিত হওয়ার চেয়ে বড় ক্ষতি আর কিছু হতে পারে না। তদুপরি বিপথগামীদের জন্যে যে আযাব অবধারিত তার চেয়ে বড় ক্ষতি তো আর কল্পনাই করা যায় না। “সৎপথে চালিত ও বিপথগামী এই উভয় শ্রেণীর শান্তির কথা সাধারণভাবে বর্ণনা করার পর এই উভয় শ্রেণীর প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে, 'প্রত্যেকের কৃতকর্ম অনুপাতে শ্রেণী বিন্যস্ত হবে। তাদের সকলের কৃতকর্মে ফল দেয়া হবে। তাদের ওপর কোনোই অবিচার করা হবে না।” বস্তুত প্রত্যেক ব্যক্তির জন্যে সুনির্দিষ্ট শ্রেণী বা মান রয়েছে। অনুরূপ প্রত্যেক ব্যক্তির কৃতকর্মও রয়েছে। উপরোক্ত সাধারণ ঘোষণার আওতায় প্রত্যেক শ্রেণীকে শান্তি ও পুরস্কার দেয়া হবে। উল্লেখ্য যে, এই দুটো নমুনা মানব সমাজে ব্যাপকভাবে বিদ্যমান রয়েছে। কিন্তু এ দুটো নমুনাকে এখানে এমনভাবে তুলে ধরা হয়েছে যে, মনে হয় এ দুটো কোনো শ্রেণী নয়, বরং এরা সুনির্দিষ্ট দুই ব্যক্তি। কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে যে, এ দুটো নমুনা আসলে দু'জন নির্দিষ্ট ব্যক্তি। তবে এই বর্ণনা শুদ্ধ নয়। তাই এই দুটোকে দুটো শ্রেণী মনে করাই উত্তম। ফলে উভয়ের যে ফলাফল জানানো হয়েছে, তা সে নির্দিষ্ট শ্রেণীর জন্যেই নির্দিষ্ট থাকবে। প্রথম ফলটা হলো, “তারাই সেই সব লোক, যাদের সর্বোত্তম কাজ আমি গ্রহণ করি ...' দ্বিতীয় ফল হলো, “তারাই সেসব লোক, যাদের ওপর আল্লাহর আযাবের বাণী অবধারিত হয়ে গেছে ... আর সবার শেষে সাধারণভাবে ঘোষণা করা হয়েছে, প্রত্যেকের জন্যে স্ব স্ব কৃতকর্ম অনুযায়ী মর্যাদা নির্ধারিত রয়েছে ....' এর প্রত্যেকটা আয়াত থেকে জানা যায় যে, এ দ্বারা প্রত্যেকটা নমুনার জন্যে আলাদা আলাদাভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই ঘোষণার পুনরাবৃত্তি ঘটেছে। এরপর কাফেরদের সামনে আখেরাতের শাস্তিকে তুলে ধরা হয়েছে, “সে দিনের কথা ম্মরণ করো, যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখা হবে । বলা হবে, তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের ভালো ভালো জিনিস নিয়ে গেছো ও উপভোগ করেছো । সুতরাং পৃথিবীতে অন্যায়ভাবে যে দন্ত দেখাতে এবং যে পাপাচারে লিগ থাকতে তার বিনিময়ে আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেয়া হবে।' দৃশ্যটা অত্যন্ত অপ্রতিরোধ্য ও দ্রুতগামী । তবে এতে একটা গভীর তাৎপর্যবহ জিনিস রয়েছে। সেটা হলো দোযখের সামনে কাফেরদের হাযির করার দৃশ্য । তারপর দোযখে নিক্ষেপের আগে তাদেরকে দোযখের কিনারে রাখা ও দোযখে নিক্ষেপের কারণ জানানো হবে যে, “তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের ভালো ভালো জিনিস নিয়েছো ও উপভোগ. করেছো ....' অর্থাৎ ভালো ভালো জিনিস তাদের ছিলো । কিন্তু তার সব তারা দুনিয়াতেই খেয়ে শেষ করেছে, আখেরাতের জন্যে কিছুই সঞ্চয় করেনি । আখেরাতের জবাবদিহীর কথা চিন্তা না করেই সব উপভোগ করেছে। যেভাবে জন্তু জানোয়াররা উপভোগ করে সেইভাবে । আল্লাহর শোকরও আদায় করেনি । হালাল হারাম বাছ বিচারও করেনি। তাই তাদের জন্যে দুনিয়ার জীবনটাই সার হবে, আখেরাত বলতে তাদের কিছুই থাকবে না। দুনিয়ার ক্ষুদ্র একটা মুহূর্তকে তারা আখরাতের সেই [লতক্বললললহ্ল7777 5 _ ন্দ্দহভক্দক্ভু|

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।