Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 পরবর্তী প্রজন্মও আল্লাহর এবাদাত করবে ও তার সক্তুষ্টি কামনা করবে । আল্লাহর সৎ বান্দারা সব সময় সৎ বংশধর কামনা করে থকেন। পার্থিব ধন সম্পদ ও জীক জমকের চেয়েও এটা তাদের কাছে অনেক বেশী অগ্রগণ্য এবং অনেক বেশী তৃত্তিদায়ক ৷ পিতা মাতার দোয়া সন্তানদের পর্যন্ত প্রলম্বিত হয়, যাতে পরবর্তী প্রজন্মগুলো আল্লাহর আনুগত্য করে ও তীর কাছে কৃত সুপারিশ পাওয়ার যোগ্য বিবেচিত হয়। এই একনিষ্ঠ দোয়ার মাধ্যমে যে সুপারিশ পেশ করা হচ্ছে তাহলো তাওবা ও আত্মসমর্পণ, “আমি তোমার কাছে তাওবা করলাম ও আত্মসমর্পণ করলাম ।' এই হচ্ছে আপন মনিবের সামনে প্রকৃত সৎ ও নিফলুষ স্বভাবধারী বান্দার ভূমিকা । ওদিকে বান্দার সাথে মনিবের ভূমিকা কী, সেটাও কোরআন দ্যর্থহীন ভাষায় ব্যক্ত করেছে, 'এরাই হচ্ছে সেসব লোক, যাদের কৃত উৎকৃষ্টতম কাজগুলোকে আমি গ্রহণ করি এবং তাদের খারাপ কাজগুলোকে ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করি । এটাই তাদের সাথে কৃত সত্য ওয়াদা । এ আয়াত থেকে জানা গেলো যে, সর্বোত্তম কাজের জন্যেই পুরস্কৃত করা হবে উপরোক্ত গুণাবলীর অধিকারী বান্দাদেরকে আর তাদের কৃত অসৎ কাজগুলোকে ক্ষমা করা হবে। তারপর তাদের শেষ ঠিকানা হবে জান্নাত । জান্নাতের আসল অধিবাসীদের সাথেই তারা অবস্থান করবে । এভাবে আল্লাহ তায়ালা তাদেরকে যে সত্য প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি পালন করবেন । তিনি কখনো ওয়াদা ভংগ করবেন না। তাদেরকে তিনি বিপুল নেয়ামত ও অনুগহ দিয়ে পুরস্কৃত ও তুষ্ট করবেন। এরপর আসছে অন্য নমুনাটার বিবরণ । এটা হলো বিভ্রান্তি, বিপথগামিতা ও পাপাচারের নমুনা, কশ্পিতা মাতাল মনে কষ €দক্সা ৃ “আর যে ব্যক্তি তার মা বাবাকে বলে, তোমাদের জ্বালায় অস্থির হয়ে গেলাম! তোমরা কি আমাকে এই এই ভয় দেখাচ্ছ যে, আমি কবর থেকে উথ্থিত হবো? অথচ আমার আগে কতো জাতি অতিবাহিত হয়েছে।', . অর্থাৎ মোমেন পিতা মাতার অবাধ্য সন্তান সর্বপ্রথম অত্যন্ত আক্রমণাত্মক, ৃতাপর্ণ ও কটু বাক্যের মাধ্যমে তাদেরকে বলে, “উহ, তোমাদের জ্বালায় অস্থির হয়ে গেলাম । তারপর সে একেবারেই খোঁড়া ওজুহাত দেখিয়ে আখেরাতকে অস্বীকার করে । সে বলে, তোমরা কি আমাকে এই ভয় দেখাচ্ছ যে, আমাকে কবর থেকে বের করা হবে? অথচ আমার আগে বহু জাতি অতিবাহিত হয়ে গেছে ।' অর্থাৎ যারা বলে গেছে, তাদের কেউ তো ফিরে এসে ভয় দেখালো না যে; কেয়ামত একটা নির্দিষ্ট সময়ের জন্যে নির্ধারিত রয়েছে । সকল মানুষকে পুনরুজ্জীবিত হতে হবে পার্থিব জীবনের সমাপ্তির পর! কেউ বলেনি যে, এভাবে জীবনটা ভাগ হয়ে গেছে। একটা |. প্রজন্ম এক সময়ে আবির্ভূত হবে, চলে যাবে এবং আরেকটা প্রজন্ম আসবে । সুতরাং দুনিয়াটা কোনো খেলা নয় এবং নিরর্৫থকও নয় । পার্থিব জীবনের চূড়ান্ত হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে। (অর্থাৎ দুনিয়াতেই তার পর্যালোচনা হয়ে থাকে)। তার মা বাবা তার এই কুফরিতে পরিপূর্ণ কথাবার্তা ও আখেরাতের অস্বীকৃতি শুনতে থাকে, মা বাবার অবাধ্য ও আল্লাহর অবাধ্য এই সন্তানের উদ্ধৃত কথাবার্তা তাদেরকে আতঙ্কিত করে, “তার (মা বাবা) উভয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর তাকে বলে, (তোমার সর্বনাশ হবে। ঈমান আনো । আল্লাহর আযাবের বাণী ফলে গেছে সেই সব জাতির সাথে যারা ইতিপূর্বে জন ও মানুষের অন্তর্ভূক্ত ছিলো । নিশ্চয়ই তারা সবাই ক্ষতিথস্ত।” বিলাল ১৯তম ৬

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।