Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 মা বাবার প্রতি সদ্বহার ও সেবা যত্বের উপদেশ দানের পর মায়ের ত্যাগ তিতিক্ষা ও দুঃখ যাতনা ভোগের এই বিবরণ দিয়ে মানুষের বিবেককে তাদের প্রতি অধিকতর সহানুভূতিশীল করার চেষ্টা করা হয়েছে। তারপর সন্তানের পরিপককতা ও বোধশক্তি লাভ এবং স্বাভাবিক বিবেক বুদ্ধি অর্জন ও মন মগযের সুপথ প্রাপ্তির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বক্সলেন পুর্পণতা ও বুছ্িিক পজিপক্কতা “অবশেষে যখন সে পরিপন্ধতা লাভ করলো এবং চল্লিশ বছরে পদার্পণ করলো, তখন সে বললো, হে আমার প্রতিপালক, আমাকে শক্তি দাও যেন আমার ওপর আমার মা বাবার ওপর তুমি যে অনুগ্রহ বর্ষণ করেছো, তার শোকর আদায় করতে পারি, যেন তুমি সত্তৃষ্ট হও এমন সৎ কাজ করতে পারি এবং আমার বংশধরদেরকেও তুমি সতকর্মশীল বানাও । আমি তোমার কাছে তাওবা করলাম এবং আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম ।” ও ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত সময়টাকে বয়সের পরিপর্কতার স্তর ধরা হয়ে থাকে । আর চল্লিশ বছর হচ্ছে পরিপক্কতা ও বিবেকবুদ্ধির পূর্ণতার স্তর । এ সময়েই মানব সত্ত্বার যাবতীয় শক্তিসামর্থ ও বল পূর্ণ পরিণতি অর্জন করে। এ স্তরে পৌছার পর মানুষ শান্তভাবে ও ধীরস্থিরভাবে চিন্তা ভাবনা ও পরিকল্পনার প্রস্তুতি নেয়। এই বয়সেই একজন সুস্থ, বিকারমুক্ত ও নির্মল স্বভাবধারী ভাবতে প্রবৃত্ত হয়। এ সময়েই সে আখেরাত ও কর্মফল নিয়ে চিন্তা ভাবনা করতে আগ্রহী হয়। এখানে কোরআন একজন সুস্থ ও নির্মল প্রকৃতির মানুষের মনে উদ্ভূত ধ্যান ধারণাকে তুলে ধরছে. বিশেষত সেই সময়কার ধ্যান ধারণাকে যখন সে জীবনের একটা যুগসন্ধিক্ষণে উপনীত হয় এবং জীবনের একটা স্তর পার হয়ে যখন সে অন্য একটা স্তরে পদার্পণ করতে যায়। এ সময় সে আল্লাহর দিকে মনোনিবেশ করে এবং বলে, *হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমতা দাও যেন আমার ওপর ও আমার মা বাবার ওপর তুমি যে অনুগহ করেছো, তার শোকর আদায় করতে পারি ...।' এ হলো মহান আল্লাহর দান ও অনুগ্রহকে যথাযথভাবে উপলব্ধি করে, এমন ব্যক্তির দোয়া তার নিজেকে ও তার আগে তার মা বাবাকে প্রদত্ত নেয়ামতসমূহকেই শুধু নয়, বরং সেই নেয়ামতের বিশালতা ও বিপুলতাকেও স্বীকার করে আর সে অনুপাতে তার শোকর আদায় খুবই অপ্রতুল রয়ে গেছে- একথাও উপলব্ধি করে এমন ব্যক্তির দোয়া । এহেন ব্যক্তি তার প্রতিপালকের কাছে দোয়া করছে যেন তিনি তাকে এই অক্ষমতা, অপূর্ণতা ও অপ্রতুলতাকে অতিক্রম করে যথোচিত শোকর আদায়ে সাহায্য করেন এবং শোকর আদায়ের এই বিরাট ও মহান দায়িত্বকে উপেক্ষা করে অন্যান্য কাজে নিজের ক্ষমতার অপচয় না করে। “আর আমি যেন এমন সৎ কাজে লিপ্ত হই, যাতে তুমি সন্তুষ্ট হও... ।' এ হচ্ছে তার আরেকটা দোয়া। সে এমন নেক কাজ করার ক্ষমতা চাইছে, তার প্রতিপালককে সন্তুষ্ট করার মতো উন্নত ও উৎকৃষ্টমানের হবে। কেননা আল্লাহর সস্তুষ্টি অর্জন করাই হচ্ছে সকল সৎ কাজের চূড়ান্ত ও মূল 07855855058 আকুতি ও অভিলাষ । ্‌ আর আমার বংশধরকেও তুমি সৎকর্মশীল বানাও ।' এ হলো তার তৃতীয় দোয়া। এখানে মোমেনের হৃদয়ের যে আকাংখা ও অভিলাষকে ফুটিয়ে তোলা হয়েছে তা হলো, তার নিজের সৎকর্ম যেন তার বংশধরেব মধ্যেও চালু হয়ে যায়, তার হৃদয় যেন এই মর্মে আশ্বস্ত হয় যে. তার

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।