Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) শিতভামাতান্স সাতে সহ্যবহাত এই পর্বটিতে মানবীয় স্বভাবপ্রকৃতির সরলতা ও বক্রতা এবং সেই সরলতা ও বক্রতার শেষ পরিণতির বিবরণ দেয়া হয়েছে । শুরুতেই উপদেশ দেয়া হয়েছে পিতামাতার প্রতি সম্ধ্যবহারের ৷ আল্লাহর প্রতি বিশ্বাস অথবা এতদসংক্রান্ত আলোচনা প্রসংগে প্রায়ই এই উপদেশটি দেয়া হয়ে থাকে। কারণ পিতামাতা ও সন্তানের মাঝে যে বন্ধন বিদ্যমান শক্তি ও গুরুত্বের দিক দিয়ে ঈমানী বন্ধনের পরেই তার স্থান সর্বোচ্চে । আল্লাহ ও রসূলের পরেই পিতামাতাকে সর্বোচ্চ অগ্াধিকার দিতে হবে। আল্লাহর আনুগত্যের পরেই পিতামাতার আনুগত্যকে এরূপ গুরুত্ব দেয়া দ্বারা দুটো বিষয় প্রমাণিত হয়। প্রথমত এই যে, পিতামাতার সম্মান ও মর্যাদা সম্ভতানের কাছে আল্লাহর রসূলের পরেই সর্বাধিক। দ্বিতীয়ত আল্লাহ রসূলের প্রতি ঈমান ও আনুগত্যের বন্ধনই একজন মুসলমানের কাছে সর্বোচ্চ গুরুতৃপূর্ণ ও সর্বাধিক অগ্রাধিকারসম্পন্ন। এর পরই রক্ত সম্পকীয় বন্ধন সর্বোচ্চ মর্যাদার অধিকারী । ৃ এই পর্বে দুই ধরনের মানবীয় স্বভাব প্রকৃতির নমুনা প্রদর্শন করা হয়েছে। প্রথম নমুনাটাতে | আল্লাহর প্রতি ঈমান ও আনুগত্যের বন্ধন পিতামাতার আনুগত্যের বন্ধন উভয়ের মধ্যে কোনো গরমিল নেই । উভয়টা একই সাথে আল্লাহর নৈকট্য ও সত্তৃষ্টি অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। দ্বিতীয় নমুনায় সন্তান ও পিতামাতার মধ্যকার সম্পর্ক এবং আল্লাহর ও বান্দার মধ্যকার সম্পর্ক পরম্পর বিরোধী । এই দুটোতে কোনো মিল বা সাযুজ্য নেই। প্রথম নমুনার পরিণাম জান্নাত এবং সুসংবাদই তার প্রাপ্য ৷ আর দ্বিতীয় নমুনার পরিণাম জাহান্নাম এবং তার জন্যে আযাব অনিবার্য । এই প্রসংগে কেয়ামতের একটা দৃশ্যে আযাবের চিত্র তুলে ধরা হয়েছে। এতে পাপাচার ও দান্তিকতার শাস্তি কি, তা জানিয়ে দেয়া হয়েছে। “আমি মানুষকে তার মা বাবার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি ।" এ নির্দেশ শুধু কোনো বিশেষ মানুষকে দেয়া হয়নি, বরং দেয়া হয়েছে সমগ্র মানব জাতিকে । এর ভিত্তি হলো তার মনুষ্যত্ব ও মানবতা । অন্য কোনো গুণাগুণের সাথে এর কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ শর্তহীনভাবে মা বাবার সাথে সদাচার ও সদ্ধযবহারের অধিকারী বানায় । এ জন্যে তার |. ভেতরে অন্য কোনো গুণাগুণ থাকার প্রয়োজন হয় না। এই সদাচার ও সদ্যবহারের নির্দেশ এসেছে | স্বয়ং মানুষের শ্রষ্টার পক্ষ থেকে । এ নির্দেশ বিশেষভাবে শুধু মানুষকেই দেয়া হয়েছে। পশুপাখী বা কীটপতংগের জগতে বয়োজ্যেষ্ঠদের সাথে সছ্যবহার করার জন্যে কনিষ্ঠদেরকে কখনো নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায় না। এইসব সৃষ্টির ক্ষেত্রে যা জন্মগতভাবেই তাদের জ্যেষ্ঠদেরকে কনিষ্ঠদের তদারকী ও লালন পালনের দায়িতৃ দেয়া হয়েছে! কাজেই আলোচ্য আয়াতে কনিষ্ঠ তথা সন্তানদেরকে মা বাবার তদারকী করা ও যত্ু নেয়ার যে আদেশ দেয়া হয়েছে, তা শুধু মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য । ০৮4 কি কোরআনে ও রসূলুল্লাহ (স.)-এর হাদীসে মা বাবার সাথে সদ্ধ্যবহার করার জন্যে বার বার সন্তানকে তাগিদ দেয়া হয়েছে । সন্তানদের সাথে সদ্ধযবহার করার জন্যে মা বাবাকে নির্দেশ দেয়ার দৃষ্ান্ত খুবই বিরল এবং কেবলমাত্র বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতেই তা দেয়া হয়। এর কারণ এই যে, মা বাবা কর্তৃক সন্তানদের সাথে সদ্যবহার করা তথা সাহায্য করার জন্যে প্রাকৃতিক ব্যবস্থাই যথেষ্ট । মা বাবারা সহজাত আবেগে উদ্ুদ্ধ হয়ে স্বত স্কুর্তভাবেই সন্তানদের রক্ষণাবেক্ষণ ও লালন পালন করে থাকে । এ জন্যে স্বতন্ত্র কোনো উদ্বদ্ধকারীর দরকার হয় না। শুধু তাই নয়, সন্তানের |. জন্যে এক বিস্ময়কর ও সর্বাত্মক ত্যাগের পরিচয় দিতে গিয়ে এসব সৃষ্টির মধ্যকার অনেক মা বাবা

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।