17100)://151977)18301.৬%01-0])7055.05010) লোভনীয় প্রস্তাবই আসুক, তার ঈমান নড়বড়ে হবে না বা সংশয়ের শিকার হবে না এই অবিচলতা অত্যন্ত কঠিন ও দুঃসাধ্য কাজ। এ কাজ নানাভাবে সম্পন্ন হয়ে থাকে । যে জীবন বিধানকে একবার গ্রহণ করা হয়েছে, তার ওপর কাজ ও চরিত্র দ্বারা টিকে থাকা এবং পথের সব রকমের বাধা বিল্ন, পিচ্ছিলতা ও কীটাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই অবিচলতার মর্মার্থ। এই পথে প্রতি মুহুর্তে বিপথগামিতার সম্ভাবনা থাকে । বস্তুত “আমাদের প্রভু আল্লাহ তায়ালা এ ঘোষণা আল্লাহর জীবন বিধানকে গ্রহণ করার ঘোষণা মাত্র । এই বিধানকে গ্রহণ করার পরই এর ওপর টিকে থাকার স্তরটা আসে । আল্লাহ তায়ালা যাদেরকে টিকে থাকার ক্ষমতা দেন, তারা হলো আল্লাহর নিফলুষ ও পুণ্যবান বান্দা। আল্লাহ তায়ালা তাদেরকে কবুল করে নিয়েছেন। তাদের কোনো ভয়ও নেই, দুশ্চিস্তাও নেই। কিসের ভয় এবং কিসের দুশ্চিন্তা! তারা যে জীবনবিধানকে গ্রহণ করেছে, সেটাই তো তাদেরকে তাদের গন্তব্যে পৌছানোর নিশ্চয়তা দেয়। এর ওপর অবিচল থাকা এই নিশ্চয়তাকে আরো নিঙ্কন্টক করে। “তারাই হচ্ছে জান্নাতবাসী | তারা সেখানে চিরদিন থাকবে-(থাকবে) তাদের সম্পাদিত সৎ কর্মের কারণেই ।" “তাদের সম্পাদিত সৎ কর্ম" এই কথাটা “আমাদের প্রভু আল্লাহ' এই উক্তির চমৎকার ব্যাখ্যা দেয়। এই জীবন ব্যবস্থার ওপর টিকে থাকার অর্থ কী, তারও ব্যাখ্যা পাওয়া যায় এই উক্তি থেকে । এ দ্বারা বুঝা যায় যে, জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করা অনুন্ধপ একটা কাজেরই প্রতিদান। অর্থাৎ 'আল্লাহ তায়ালা আমাদের রব' এই ঘোষণা দান এবং এই ঘোষণার ওপর স্থায়ী হওয়া ও টিকে থাকারই প্রতিদান হবে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকা- এটাই তো স্বাভাবিক! সুতরাং আমরা একথা উপলব্ধি করতে পারি যে, ইসলামে আকীদা বিশ্বাস সংক্রান্ত যেসব কলেমা রয়েছে, সেগুলো কেবল মৌখিকভাবে উচ্চারিত হবার কলেমা নয়। আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই-এ সাক্ষ্য দান নিছক একটা মৌখিক মন্ত্র জপ করা নয়, বরং এ হলো একটা জীবন ব্যবস্থা গ্রহণের অংগীকার। এটা যখন নিছক মৌখিক মন্ত্রের রূপ পরিগ্রহ করবে, তখন তা আর ইসলামের অন্যতম স্তন্ত বলে গণ্য হবে না। এ আলোচনা থেকে আমরা একথাও অনুধাবন করতে পারি যে, বিশ্বের কোটি কোটি | মুসলমান যে কলেমায়ে শাহাদাত পড়ে থাকে, তার প্রকৃত মর্যাদা ও মর্মার্থ কী? এই কলেমা তারা কেবল মুখেই উচ্চারণ করে থাকে, এটা তাদের মুখকে অতিক্রম করে না এবং এর কোনো প্রভাবও তাদের বাস্তব জীবনে পড়ে না। ফলে কলেমা পড়া সত্তেও তারা পৌত্তলিকদের মতো জাহেলী জীবন যাপন করে । তাদের মুখ দিয়ে কলেমা উচ্চারিত হলেও তা তাদের অন্তরে প্রবেশ করে না। | “লা-ইলাহা ইল্লাল্লাহ' বলা বা “আল্লাহই আমাদের একমাত্র রব" বলে ঘোষণা করা যে আসলে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা পালনের অংগীকার সে কথা না বুঝা বা বুঝেও বাস্তবজীবনের সাথে তার মর্মকে সম্পর্কহীন রাখা চরম ধৃষ্ঠতা বৈ কিছু নয় এবং এমনটি যারা করবে তাদের ও কাফেরদের মধ্যে কোনো ব্যবহারিক ব্যবধান আছে বলে মনে করাটা মুর্খতা ছাড়া কিছু নয়। লা-ইলাহা ইল্লাল্লাহ বলা বা আল্লাহই আমাদের একমাত্র রব বলে ঘোষণা করা যে আসলে একটা জীবন ব্যবস্থা পালনের অংগীকার সে কথা প্রত্যেক মোমেনের অন্তরে চিরস্থায়ীভাবে বদ্ধমূল হওয়া দরকার। এতে করে এই ঘোষণায় যে পূর্ণাংগ জীবন ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়, তার অনুসন্ধানে সে ব্যাপৃত হয়ে পড়বে। [ ভভ রা আল আহক্লাক_02557 লালা ২৬ শলবিষ্প ভু
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।