Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 তাফক্ীব্র কী বিলাত্িিশ কোব্আন (স.)-এর দাওয়াতকে ক্রমাগত অগ্রাহ্য করতে থাকার ব্যাপারে তাদের মনে এই মর্মে ভয়ভীতি ও দ্িধাদন্দু জাগিয়ে তোলা হয়েছে যে, এ ওহী মোহাম্মদ (স.)-এর বর্ণনা অনুসারে আল্লাহর পক্ষ | থেকে এসেও তো থাকতে পারে । আর যদি সত্যই তাই হয়ে থাকে, তাহলে এই অগ্রাহ্য করার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে! সুতরাং এই বিপদজনক পরিণতি এড়াতে তাদের সতর্ক হওয়াই ভালো। যদি সত্য হয়, তাহলে তিনি যে আযাবের ভয় দেখান, তা তাদের ওপর নেমে আসবেই। সুতরাং প্রত্যাখ্যান ও অগ্রাহ্য করার নীতিটা অব্যাহত রাখা তাদের ঠিক হচ্ছে কিনা, তা আর একবার ভেবে দেখা উচিত। | সেই ভয়াবহ পরিণতির সম্মুখীন হবার আগে তাদের ভেবে দেখা উচিত অশুভ পরিণাম থেকে বাচার উপায কী এবং শুভ পরিণাম লাভ করার উপায় কী। বিশেবত যখন আহলে কেতাবের এক বা একাধিক ব্যক্তি সাক্ষ্য দিয়েছে যে, কোরআনের স্বরূপ ও প্রকৃতি এবং তার পূর্ববর্তী এশী গ্রন্থের স্বরূপ ও প্রকৃতি একইরকম আর যখন আহলে কেতাবের কেউ না কেউ এই উপলব্ধির ভিত্তিতে ঈমানও এনেছে। অথচ এখন যাদের কাছে কোরআন এলো তাদেরই মাতৃভাষায় রচিত হয়ে, তারা কিনা তার প্রতি কুফরী করার ধৃষ্টতা দেখাচ্ছে! এটা সুস্পষ্ট যুলুম এবং সত্যের প্রকাশ্য লংঘন। এ কুফরী আল্লাহর গযব ডেকে আনতে পারে এবং যাবতীয় সকাজকে বিনষ্ট করে দিতে পারে। আল্লাহ তায়ালা যালেমদেরকে সুপথ দেখান না ।” মানুষের মন থেকে যাবতীয় সন্দেহ সংশয় ও বিভ্রান্তি দূর করার জন্যে ও তার সংশোধনের | নিমিত্তে কোরআন বিবিধ পন্থা অবলম্বন করেছে। কোরআনের অনুসৃত এসব রকমারি পন্থা ও পদ্ধতিতে ইসলামের দাওয়াত দাতাদের জন্যে যথেষ্ট কার্যকর ও শিক্ষণীয় বিষয় রয়েছে। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাধিলকৃত কেতাব, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না থাকলেও এখানে প্রত্যয়ী পদ্ধতির পরিবর্তে সন্দেহ সৃষ্টিকারী পদ্ধতিই অবলম্বন করা হয়েছে। কী | উদ্দেশ্যে এটা কবা হয়েছে, তা আমি আগেই বলেছি, ক্ষেত্র বিশেষে এটা একটা হৃদয়গ্রাহী পদ্ধতি বটে। দ্বীন জ্রুহনে গন্নীবনা এশিয়ে এরপর পুনরায় কোরআন ও ইসলাম সম্পর্কে মোশরেকদের কিছু কিছু উক্তির সমালোচনা করা হয়েছে । এখানে তাদের যে উক্তির সমালোচনা করা হয়েছে, তাতে তারা তাদের কোরআন প্রত্যাখ্যানের পক্ষে একটা খোঁড়া ওজুহাত দীড় করানোর চেষ্টা করেছে । আসলে এর মাধ্যমে তারা মুসলমানদের ওপর তাদের অহংকার ও ওদ্ধত্য প্রকাশেরই চেষ্টা করেছে। 'কাফেররা বলে, কোরআন যদি ভালো হতো তাহলে মুসলমানরা আমাদের আগে এর দিকে কার্ষত দেখা গেল, শুরদতে একদল দরিদ্র ও দাস শ্রেণীর মানুষই সমাজের অন্য সবাইকে টেক্কা দিয়ে আগে আগে ইসলাম গ্রহণ করে বসলো । সমাজের ধনি শ্রেণী ও অভিজাত শ্রেণীর লোকদের চোখে এটা বিরক্তিকর ঠেকলো। তারা বলতে লাগলো, এই নতুন ধর্ম যদি ভালো হতো, তাহলে ওরা এ সম্পর্কে আমাদের চেয়ে বেশী জানতো না এবং আমাদের আগে তা গ্রহণ করতো না। যেহেতু আমরা অভিজাত ও উচ্চতর মর্যাদাশালী, আমাদের বুদ্ধিজ্ঞান ওদের চেয়ে বেশী, আমাদের মুল্যায়ন ও বিচার বিবেচনাও অপেক্ষাকৃত ভালো ও সঠিক. সেহেতু আমরাই ওদের চেয়ে বেশী জানি কোনটা ভালো ও কোনটা মন্দ। আসলে কিন্তু ব্যাপারটা সে রকম নয়। তারা কোনো সন্দেহ সংশয়ের কারণে নয়, কিংবা কোনটা সত্য ও কিসে কল্যাণ তা না জানার কারণেও নয়, বরং নিজেদেরকে মোহাম্মদ (স.)-এর | লভক্ল লহল্দ70557 ল্্দুভল্ললতু| বিনা ১৯তম ৫

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।