17100)://151977)18301.৬%01-0])7055.050100 অজানা । তার গোপন রহস্য কেবল আল্লাহই জানেন। তিনি কোনো গোপন তথ্য জানতে কৌতুহলী হন না। কেননা তার অন্তর নিশ্চিন্ত ও সন্তুষ্ট । মহান আল্লাহ্র প্রতি তার অগাধ ভক্তি ও আদব তাকে যা জানানো হয়নি তা জানার জন্যে কৌতুহলী হতে নিষেধ করে । তাই তিনি সব সময় তার নিজ দায়িত্সীমার মধ্যেই নিজেকে গুটিয়ে রাখেন । একথাই বলা হয়েছে এভাবে, 'আর আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই ।”" বস্তুত যারা মহান আল্লাহর প্রতি ঘনিষ্ঠ এবং তার প্রকৃত পরিচয় অবহিত, এটা তাদেরই রীতি । এর মধ্য দিয়ে তারা রসূল (স.)-এর কাছ থেকে সান্তনা পান। তাই তারা আন্মাহর দ্বীনের দাওয়াত চালিয়ে যান নির্ভয়ে ও নির্ধিধায়। এর পরিণাম কী, ভবিষ্যত-্ী তা তারা জানেন না। এর ভবিষ্যতের ওপর তাদের বিন্দুমাত্র কোনো নিয়ন্ত্রণও নেই। তারা শুধু এতোটুকুই জানে এবং জানাকে যথেষ্ট মনে করে যে, এটা তাদের দায়িত্ ও কর্তব্য । নবী রসূলরা এর জন্যে আল্লাহর কাছ থেকে কোনো প্রমাণও চান না। কেননা তাদের প্রমাণ তাদের অন্তরে রয়েছে। তারা তাদের জন্যে কোনো বিশেষ মর্ধাদাও চান না। কেননা তাদের বিশেষ মর্যাদা হিসাবে এটাই যথেষ্ট যে, আন্লাহ তায়ালা তাদেরকে রসূল হিসাবে মনোনীত করেছেন। রসূল (স.) নিজস্ব গম্ভীর মধ্যে থেকে কাজ করে যেতে যেতে এক সময় আহলে কেতাবের মধ্য থেকে সাক্ষী পেয়ে যান। কেননা ওহী ও রেসালাতের প্রকৃতি ও স্বরূপ তাদের কাছে সুপরিচিত । ইন্ছদী আজ্েমের ইহন্সলাম গ্রহণ “তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো, এ ওহী যদি আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে, আর তোমরা তা অস্বীকার করো বনী ইসরাঈলের একজন সাক্ষ্য দিয়ে এর সত্যতা প্রতিপন্ন করে, তারপর সে নিজে ঈমান আনে, কিন্তু তোমরা অহংকার করো । বস্তুত আল্লাহ তায়ালা যালেমদেরকে হেদায়াত করেন না।” এখানে একটা বাস্তব ঘটনার দিকে ইংগিত করা হয়ে থাকতে পারে এবং এ ধরনের একাধিক সাক্ষী আহলে কেতাবের মধ্য থেকে ছিলো যারা জানতো যে, এই কোরআন অবিকল আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া অন্যসব কেতাবের মতোই । কেননা তারা তাওরাতের প্রকৃতি ও স্বরূপ জানতো । তাই ঈমান এনেছিলো। একাধিক বর্ণনা থেকে জানা যায় যে, এ আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে ছালাম সম্পর্কে নাযিল হয়েছে। অবশ্য এ বর্ণনা এজন্যে বেখাপ্লা লাগে যে, এ সূরাটা মক্কী সূরা এবং আব্দুল্লাহ ইবনে ছালাম ইলসাম গ্রহণ করেছিলেন মদীনায়। কোনো কোনো বর্ণনায় বলা হয় যে, সূরা মক্কী হলেও এ আল্লাতঢা মাদানী । এভাবে আয়াতটা হযরত আবুল্নাহর ক্ষেত্রে প্রযোজ্য হয়৷ অন্য বর্ণনায় বলা হয় যে, আয়াতটা মক্কী এবং এটা হযরত আব্দুল্লাহ সম্পর্কে নাযিল হয়নি । এমন হওয়াও বিচিত্র নয় যে, এ আয়াত মক্কারই অন্য একটা ঘটনার দিকে ইংগিত দিচ্ছে। ঘটনাটা হলো, মক্কী যুগেই কিছু আহলে কেতাব ঈমান এনেছিলো যদিও তাদের সংখ্যা খুবই অল্প। আহলে কেতাব হয়ে তাদের ঈমান আনা অজ্ঞ মোশরেকদের জন্যে একটা গুরুতৃপূর্ণ ব্যাপার ছিলো। এ কারণে কোরআন একাধিক জায়গায় এ ঘটনার উল্লেখ করে। মোশরেকরা ওহী ও কেতাব সম্পর্কে অজ্ঞ হলেও ওহীকে অস্বীকার করার যে অন্যায় ওদ্ধত্য দেখাতো, এ ঘটনার উল্লেখ করে তার প্রতিবাদ করা হয়। “বলো, তোমরা কি ভেবে দেখেছো, এ ওহী যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে ।' এই উক্তির মধ্য দিয়ে বিতর্কের যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে, তা আসলে মক্কাবাসীর অব্যাহত গোয়ার্তুমি ও হঠকারীতাকে দূর করার উদ্দেশ্যেই অবলম্বন করা হয়েছে। তাদের পক্ষ থেকে রসূল
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।