Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301,৬%01-0])7055.05010) হয়েছে। এই বৃষ্টিধারার একটি শক্তি রয়েছে এবং সঞ্চালনে সে শক্তির বহিপ্রকাশ ঘটে । “আর গোটা পৃথিবীকে ফাটিয়ে দিয়ে অসংখ্য ঝর্ণাধারা প্রবাহিত করলাম'-একথা দ্বারা বুঝানো হয়েছে, গোটা পৃথিবীকে এমনভাবে ফাটিয়ে দিয়ে পানি উছলে উছলে বের করা হলো, যেন সমগ্র পৃথিবীটিই ঝর্ণাধারায় পরিণত হলো । এই অবিরাম বর্ষণধারার পানি পৃথিবীর বুক চিরে ফুটে উঠা পানির সাথে মিলিত হয়ে সেই মহা প্লাবন ত্রাবিত হয়ে গেল। “এই পানি স্ফীত হতে লাগলো এক বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে যার ফয়সালা পূর্বেই গ্রহণ করা হয়েছিলো ।" অর্থাৎ ওপর ও নীচের পানি একত্রিত হয়ে এক নির্দিষ্ট কাজ করার জন্যে এগিয়ে গেল, যার সিদ্ধান্ত আগেই নেয়া হয়ে গিয়েছিলো । এই দুই সম্মিলিত পানির ধারার কাজ ছিলো পূর্বে গৃহীত সিদ্ধান্তকে কার্যকর করা । উভয়ে তারা সর্বশক্তিমান আল্লাহর অনুগত দাস হিসাবে তীর ইচ্ছাকেই পূরণ করেছে। অবশেষে মহাপ্রাবন সংঘটিত হয়ে গেলো যা পরিব্যাপ্ত হলো সব কিছুর ওপরে এবং যা পৃথিবীর সব কিছুকেই ডুবিয়ে দিলো, সব কিছুর ওপর ছাপিয়ে উঠে নিশ্চিহ্ন করে দিলো সকল অপবিভ্রতার আবর্জনাকে | অথচ আল্লাহর নবী নৃহ (আ.) শেরেকের এসব কলুষতা থেকে পৃথিবী মুক্ত হওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন। সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে থাকা শেরেক ও কুসংস্কারের ব্যাধি নিরাময় করার জন্যে তার আবেগ-উৎ্কষ্ঠা ও প্রচেষ্টা সবই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলো । যে দরদ-মহব্বত নিয়ে মানুষের কল্যাণের উদ্দেশ্যে বিশ্ব-ব্যাপী তিনি দাওয়াতী কাজ করেছিলেন এবং মানুষকে সকল প্রকার সংকট থেকে মুক্ত করার জন্যে যে চেষ্টা-সাধনা করেছিলেন, তা সবই ব্যর্থ হয়ে গিয়েছিলো । এরশাদ হচ্ছে, “আমি সর্বশক্তিমান আল্লাহ তাকে আরোহণ করালাম কাঠের তক্তা ও পেরেক নির্মিত এক জাহাজে, যা আমার সাহায্যক্রমে চলতে থাকলো । যে নবীকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিলো তার জন্যে (এই প্রাবন থেকে রক্ষা পেয়ে জাহাজে আশ্রয় পাওয়া) ছিলো এক মহা পুরস্কার স্বরূপ।' এখানে আলোচনার ধারা থেকে সেই জাহাজটির বিশালতা এবং এ আরোহীদের রক্ষা পাওয়া যে কত গুরুত্পূর্ণ কাজ ছিলো তা সহজেই অনুমান করা যায়। জাহাজটি ছিলো কাঠের তক্তা ও পেরেকের সাহায্যে নির্মিত। বিশাল এ তরীর বিবরণ যতই দেয়া হোক না কেন, এর মূল্য যে কতো তা এ কিছু তেই বুঝানো যাবে না। এ তরী খোদ আল্লাহরই পরিচালনায় এবং তারই তত্তাবধানে ভেসে বেড়াতে লাগলো । সকল কিছু ধ্বংস হয়ে গেলো, শুধু বেঁচে রইলেন নবী নূহ (আ.) আর তারা যাদেরকে তিনি জাহাজে তুলে নিয়েছিলেন-এটাই হচ্ছে তার পুরক্কার যেহেতু তাকে চরমভাবে প্রত্যাখ্যান করা হয়েছিলো । অস্বীকার করা হয়েছিলো এবং হত্যা করার হুমকি দেয়া হয়েছিলো । আল্লাহর পরিচালনাকে যারা হষ্টচিত্তে মেনে নেয় তিনি চরম সংকটা থেকে উদ্ধার করে এইভাবেই তাদেরকে প্রতিদান দেন এবং সত্য পথে থাকার কারণে যে যতই ঠান্টা-বিদ্রুপ তাদের সাথে করুক না কেন, আল্লাহ তায়ালাই তাদেরকে সম্মানিত করেন। আল্লাহর পথে থাকার কারণে যাদেরকে নিম্পেষণ করা হয় তাদেরকে আল্লাহ তায়ালা এইভাবে সর্বপ্রকার শক্তি সরবরাহ করে থাকেন। যে ব্যক্তি আল্লাহর পথে থাকার উদ্দেশ্যে তার সমস্ত শক্তি নিয়োগ করবে, তারপর তার যাবতীয় কাজকে আল্লাহর হাতে ন্যস্ত করবে, তার দাওয়াতী কাজের ফল পাওয়া যাবে কিনা, সে বিষয়েও আল্লাহর ওপর পরিপূর্ণভাবে নির্ভর করবে এবং সাহায্যের জন্যে তার কাছেই দোয়া করবে, সেই ব্যক্তির খেদমতের জন্যে এবং তাকে সাহায্য করার জন্যে সৃষ্টির ছোট-বড় সকল বস্তুই নিয়োজিত হয়ে যাবে, আর সব কিছুর ওপর আল্লাহ তায়ালা নিজেই তার সকল শক্তি-ক্ষমতা নিয়ে, সত্য পথে টিকে থাকতে তাকে সাহায্য করবেন।

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।