Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

11166)://151911)1301.৬% 0100)76556007 প্রদত্ত নয় বলে দাবী করলো-'এইভাবেই তারা আমার বান্দাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো” এবং বললো, 'সে একটি বদ্ধ পাগল'। একই ভাবে যালেম কোরায়শরাও মোহাম্মদ (স.)-কে পাগল বলেছিলো এবং তীর প্রতি নানা প্রকার দোষারোপ করেছিলো, তাকে নানা কষ্ট দিয়েছিলো ঠাট্টা-বিদ্রপ করেছিলো এবং চেয়েছিলো যেন তিনি দাওয়াতী কাজ বন্ধ করে দেন, আর অত্যন্ত কঠিনভাবে তীকে তারা প্রত্যাখ্যান করেছিলো “এবং তাকে খতম করে দেয়ার হুমকি দেয়া হয়েছিলো ।” এইসব হুমকি দিয়ে নবী নৃহ (আ.)-কে তারা তার দায়িতৃ পালন করা থেকে পিছিয়ে দেয়ার চেষ্টা করেছিলো । এই কারণেই, অবশেষে নূহ (আ.) তার জাতির বিরুদ্ধে বদদোয়া করতে বাধ্য হয়েছিলেন, যেহেতু আন্মাহ তায়ালাই তাকে তাবলীগে দ্বীন-এর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনি তার রবের দিকে এজন্যে প্রত্যাবর্তন করেছিলেন যেন তকে প্রদত্ত দায়িত্‌ তিনি ফিরিয়ে দিতে পারেন। কেননা, এ দায়িত্‌ পালন তীর ক্ষমতার বাইরে চলে গিয়েছিলো । ইতিমধ্যে অবশ্যই তিনি করেছিলাম । তার সাধ্যমত তিনি চেষ্টার কোনোই কসুর করেননি । সুতরাং, তার রবের কাছে দোয়া করতে গিয়ে বললেন, “আমি পরাজিত হয়ে গেছি, অতএব তুমি এদের ওপর প্রতিশোধ নাও । অর্থাৎ আমার শক্তি, আমার চেষ্টা চালানোর ক্ষমতা, আমার সাধ্য, ব্যর্থ হয়ে গেছে আমি দায়িত্ব পালনে নিশেষ হয়ে গেছি, “পরাজিত হয়ে গেছি আমি, অতএব তুমিই প্রতিশোধ নাও । তুমি নিজেই ওদের ওপর প্রতিশোধ নিয়ে নাও হে আমার প্রতিপালক! আমি তোমার দাওয়াত পৌছানোর জন্যে তোমার কাছেই সাহায্যপ্রার্থী। তোমার অধিকার আদায়ের জন্যে তোমার কাছেই সাহায্য চাইছি, সাহায্য চাইছি তোমার পথে চলতে, তুমিই সাহায্য পাঠাও। কারণ একাজ তো একান্তভাবে তোমারই । এ তো তোমারই দাওয়াত। আমার ভূমিকা-যা ছিলো তা নিশেষ হয়ে গেছে। তবে এটা সত্য কথা, সর্বশক্তিমান মহান আন্াহর ইশারা ছাড়া এ কথাগুলো উচ্চারণ করা একজন নবীর পক্ষে সম্ভব ছিলো না, সম্ভব ছিলো না মহান রব্বুল আলামীনের কাছে এই আত্মসমর্পণ । তার অনুমতি ও ইচ্ছানুক্রমেই কম্পিত হৃদয়ে নৃহ (আ.)-এর মুখ দিয়ে এই কথাগুলো উচ্চারিত হয়েছিলো ৷ এই কারণে এরশাদে বারী নেমে এল, “সুতরাং আমি খুলে দিলাম আকাশের দুয়ারগুলোকে বারিধারা বর্ষণরত অবস্থায় এবং সমগ্র পৃথিবীকে ফাটিয়ে অজস্র ঝর্ণাধারা প্রবাহিত করালাম, যার ফলে এক সুনির্দিষ্ট ও বিশেষ উদ্দেশ্যকে সফল করার জন্যে পানির প্লাবন নেমে এল ।' এ প্লাবন ছিলো এমন বিশাল যা বর্ণনা করতে সকল ভাষা ব্যর্থ, যার বিবরণ দিতে কোনো পুস্তকের পাতায় সংকুলান হবার নয়। এ কাজ অসীম শক্তি-ক্ষমতার মালিক আল্লাহর সরাসরি ফয়সালার বহিপ্রকাশ। যার জন্যে বলা হয়েছে, “অতএব, আমি খুলে দিলাম ।” এ আয়াতটি পাঠ করার সময় পাঠক অনুভব করে, যখন সারা বিশ্বের মালিক সীমাহীন শক্তি-ক্ষমতাধর প্রভু নিজে আকাশের দুয়ারগুলো খুলে দেয়ার ফয়সালা দিয়ে দেন, তখন সে বিষয়ের গভীরতা মানুষের পক্ষে আর বুঝা সন্ভব হয় না। তাই, আল্লাহ তায়ালা তার শক্তি ক্ষমতা বুঝাতে গিয়ে নিজেকে বহুবচন রূপে ব্যবহার করেছেন এবং প্রবল বৃষ্টিধারা' কথাটি ব্যবহার করে অবিরাম বারিধারাকে বুঝানো

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।