17100)://151977)18301.৬%01-0])7055.050100 কর্মফল দেবেন। “আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে তিনিই যথেস্ট ।” অর্থাৎ সাক্ষী ও ফায়সালাকারী উভয় হিসাবেই যথেষ্ট । তিনি ক্ষমাশীল দয়াশীল।' তিনি তোমাদের প্রতি কৃপা দেখিয়ে তোমাদেরকে সুপথেও চালিত করতে পারেন এবং হেদায়াত লাভ ও ঈমান আনয়নের পূর্বে কৃত তোমাদের সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এ জবাবে যেমন হুশিয়ারী ও সতর্কবাণী রয়েছে, তেমনি রয়েছে উদ্দুদ্ধকরণ ও উৎসাহিত করনের বাণীও। মানবহৃদয়ের গভীরে এবং তার অন্ত্রীতে তন্ত্রীতে এ বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। শ্রোতাদের বুঝিয়ে দেয়া হচ্ছে যে, তারা যেভাবে হাসি তামাশা ও উপহাস বিদ্ধপের মধ্য দিয়ে জিনিসটাকে হালকা করে দেখছে, আসলে তা মোটেই ততোটা হালকা নয়। বরং তা অত্যন্ত গুরুতৃপূর্ণ জিনিস। মহান দাওয়াত দাতা রসূল (স.)-এর বিচার বিবেচনায় তা এতোটা বিরাট ও গুরুতর, তারা তা অনুভব করতে পারে না। আস্মজদেল র্খাদা “আমি কোনো নতুন বা অভূতপূর্ব রসূল নই ।' এরপর পুনরায় অন্য একটা দৃষ্টিকোণ থেকে ওহীর সত্যতা প্রতিপন্ন করা হচ্ছে, সে দৃষ্টিকোণটা হচ্ছে বাস্তবতার দৃষ্টিকোণ, এঁতিহাসিক অভিজ্ঞতালব দৃষ্টিকোণ । বলা হচ্ছে যে, তারা মোহাম্মদ (সে.)-এর ওহী ও রেসালাতের কোন জিনিসটা অস্বীকার করবে? কেনইবা তারা তার ওপর জাদুমন্ত্র বা মনগড়া বক্তব্য প্রচারের মিথ্যা অপবাদ আরোপ করছে? অথচ তীর ওহী ও রেসালাত তো নতুন বা অভিনব কিছু নয়। তুমি বলো আমি তো নতুন বা অভূতপূর্ব কোনো রসূল হয়ে আসিনি । সতর্ককারী ছাড়া আর কিছুই নই।” বস্তুত তিনি প্রথম রসূল নন। তার আগেও বহু রসূল এসেছেন। তার ব্যাপারটা তাদের মতোই । তিনি কোনো অভিনব রসূল নন। তিনি একজন মানুষ । আল্লাহ তায়ালা জানতেন যে, তিনি এমন একজন মানুষ, যিনি রসূল হিসাবে দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন। তাই তিনি তার কাছে ওহী পাঠালেন। আর তিনিও কোনো রাখ ঢাক না রেখে আল্লাহ তায়ালা যা কিছু প্রকাশ ও প্রচার করার আদেশ দিয়েছেন, তা খোলাখুলি ও স্পষ্ট ভাষায় প্রচার করেছেন। এই হলো রেসালাতের প্রকৃতি ও মূল কথা । যিনিই রসূল হিসাবে নিযুক্ত হন মহান আল্লাহর সাথে তার আত্তরাত্মার এতো গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকে যে, তিনি তার কাছে কোনো প্রমাণ চান না। নিজের জন্যে তিনি কোনো বিশেষ পদমর্যাদাও আল্লাহর কাছ থেকে কামনা করেন না। তিনি তো তার পথেই এগিয়ে চলেন । তিনি তীর প্রতিপালকের বার্তা ও বাণী প্রচার করেন ঠিক যেভাবে তার কাছে ওহী যোগে পাঠানো হয়েছে সেইভাবে । “আমি জানিনা আমার সাথেই কী আচরণ করা হবে, আর তোমাদের সাথেই বা কী আচরণ করা হবে। আমি তো কেবল আমার কাছে যে ওহী আসে, তাই অনুসরণ করি।" তিনি কোনো অদৃশ্য বা গায়েবী তত্ব জানেন কিংবা তার নিজের, তাঁর জাতির ও তার রেসালাতের দশা ও পরিণতি কী হবে, তা জানেন বলে যে তিনি রেসালাতের দায়িত্ব পালন করেন তা নয় । বরঞ্চ তিনি আল্লাহর নির্দেশমতো কাজ করেন, তার ওপর নির্ভরশীল হয়ে কাজ করেন এবং তার কাছে আত্মসমর্পণ করে ও তার আদেশের পূর্ণ অনুগত থেকে প্রতিটি দায়িত্ পালন করেন। আল্লাহ তায়ালা তাকে যেদিকে নিয়ে যান, সেই দিকেই তার পা চলে। গায়েব বা অদৃশ্য তার সম্পূর্ণ
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।