17100)://151977)18301,৬%01-0])7055.05011) অভক্মাবহু নে দিনটি অভি কাছে কঠিন সে দিনটি এসে গেছে, অতি কাছে এবং অতি শীঘ্ব আসবে বলে ভীতি জন্মায় প্রত্যেক সেই পাঠকের হদয়ে-যে মনোনিবেশ সহকারে সুরাটি অধ্যায়ন করে; তার গোটা সত্তাকে কীপিয়ে তোলে সে কঠিন দৃশ্যের চিন্তা-চেতনা, যখন এক মুহুর্তে কবরগুলো উৎক্ষিপ্ত করে দেবে বিক্ষিপ্ত ংগপালের মতো তার সকল অধিবাসীকে । ওয়াদা করা সেই দিনটিতে ছিটকে পড়া মানুষগুলোকে বিক্ষিপ্ত পংগপালের সাথে তুলনা করা হয়েছে যেন মানুষ কল্পনায় চেয়ে দেখে সেই মহা বিস্ময়কর দৃশ্যের দিকে যখন নতশিরে সারা পৃথিবীর ভীত-সস্ত্রস্ত মানুষ জমা হবে এক সুবিশাল প্রান্তরে ংগপাল যেমন শত শত মাইলব্যাপী এলাকায় এক মহাবিপদ আকারে আভির্ভূত হয়ে সব কিছু খেয়ে সাফ করে দেয় এবং ভীষণ দুর্ভিক্ষ নেমে আসে, ঠিক তেমনি কেয়ামতের দিন সীমাহীন এক প্রান্তরে সকল মানুষ জমা হয়ে যাবে এবং উর্ধশ্বাসে দৌড়াতে থাকবে সেই আহবানকারীর দিকে যার ডাকে এই মহা প্রলয়কান্ড সংঘটিত হবে। তিনি ডাকবেন অজানা-অচেনা এমন এক ভয়ংকর কঠিন ও অপ্রিয় পরিণতির দিকে যার ব্যাপারে কেউ নিশ্চিন্ত হতে পারে না। এমনই মহা সম্মেলনে ভীত-সন্্স্ত ও কম্পিত হৃদয়ে দ্রুতগতিতে একত্রিত হয়ে কাফেররা বলে উঠবে, হা, “বড়ই কঠিন দিন এটা"-এ হবে শ্রান্ত-ক্লান্ত ও মহা বিপদে পতিত মানুষের মর্মজ্বালার এক হৃদয়-বিদারক হাহাকার । এই ভয়ংকর ও কঠিন দিনে পতিত হওয়ার সাথে সাথে প্রত্যেক নাফরমান ব্যক্তিদের মধ্যে।(৩) অতএব, আলোচ্য সূরাটিতে সেই যে কঠিন দিনটির কথা বলা হয়েছে তা এসে গেছে অতি কাছে। তবু ওরা সেই দিনটির আগমনকে সরাসরি অস্বীকার করছে শুধু সেদিনটিকেই নয় বরং নবী (স.)-কেও, সে দিনটির খবর দেয়ার. কারণে এবং সে দিনটির ওপর অবতীর্ণ সূরা তাদের সামনে পেশ করার কারণে তীকে তারা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। সুতরাং, হে রসূল সে.) সেই দিন ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়ো যে দিন তা সত্য সত্যই এসে যাবে এবং তাদেরকে সেই ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে যাওয়ার জন্যে ছেড়ে দিয়ো । সূরাটির শুরুতে এই কঠিন ঘটনাগুলোর কথা বলে এবং কেয়ামতের দিন সত্যকে অস্বীকারকারীদেরকে যে বেদনাদায়ক দৃশ্যের সম্মুখীন হতে হবে, তার বিবরণ পেশ করার পর পূর্ববর্তী বহু অভিশপ্ত জাতির প্রতি আগত শাস্তির কথা উল্লেখ করা হয়েছে এবং নূহ (আ.)-এর আমল থেকে নিয়ে অন্যান্য সব জাতি যে গযবের সম্মুখীন হয়েছিলো তাও জানানো হয়েছে। এরশাদ হচ্ছে, “সত্যকে অস্বীকার করেছে তাদের পূর্বে নৃহ-এর জাতি । অতপর তারা প্রত্যাখ্যান করেছে আমার বান্দাকে এবং তাকে পাগল বলে অভিহিত করেছে । আর তাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে, যার কারণে সে তার রব-এর কাছে দোয়া করতে গিয়ে বলেছে, “হে আমার রব! আমি পরাজিত হয়ে গেছি। অতএব, তুমি আমায় সাহায্য করো যেন ওদের ওপর বিজয়ী হতে পারি। এরপর আমি বৃষ্টিবর্ষণরত অবস্থায় আকাশের দরজাগুলোকে খুলে দিলাম এবং পৃথিবী ফাটিয়ে দিয়ে অসংখ্য ঝর্ণাধারা প্রবাহিত করে দিলাম । .... হযবত নুহ. ৫আ.-)-_এত ঘটনা “এদের পূর্বে নৃহের জাতি তাকে প্রত্যাখ্যান করলো ।' অর্থাৎ তার রসূল হওয়ার কথাটিকেই মিথ্যা বলে ফিরিয়ে দিলো এবং যে আয়াতগুলো তিনি নিয়ে এসেছিলেন সেগুলো আল্লাহ তায়ালা (৩) 'মাশাহেদুল কেয়ামাতে ফিল কোরআন' নামক গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে গৃহীত ।
— পৃষ্ঠা ৩০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।