17100)://151977)1801,৬%01-0])7055.05010) এসব অংগ-প্রত্যংগের নিজস্ব কোনো ইখতিয়ার নেই নিজ ইচ্ছামত কিছু করার। এদের প্রত্যেকটিকে আল্লাহ তায়ালা যে যোগ্যতা দান করেছেন তার বাইরে ভাবের আবেগে কিছু করারও কোনো উপায় এগুলোর নেই, বরং সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর নির্ধারিত নিয়মে আবদ্ধ রয়েছে একমাত্র মানুষ ছাড়া সৃষ্টি লোকের সবাই ও সব কিছু এবং প্রকাশ্য ও গোপন সব কিছুর মধ্যে তারই মহিমা প্রকাশিত । শুধু মানুষের মধ্যেই আল্লাহ তায়ালা ইচ্ছা শক্তির স্বাধীনতা এবং নিজ ইচ্ছাকে কাজে লাগানোর প্রবণতা দান করেছেন। এরশাদ হচ্ছে, অবশ্যই তাদের কাছে এসেছে আন্মাহর বার্তাসমূহ যার মধ্যে সতর্ক হয়ে চলার পথ নিদের্শনা রয়েছে।' কিসের এসব খবর? সৃষ্টিলোকে ছড়িয়ে থাকা নিদর্শনাবলীর খবর যা সবিস্তারে কোরআনের মধ্যে আল্লাহ তায়ালা বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন পূর্বেকার সত্যবিরোধী ও সত্যকে অস্বীকারকারীদের ঘৃণ্য তৎপরতা ও তাদের করুণ পরিণতির কথা । আরও তিনি বর্ণনা করেছেন আখেরাতের বিভিন্ন অবস্থা সম্পর্কে যার চিত্র কোরআনে অতি চমৎকারভাবে আঁকা হয়েছে। এসব কিছুর বর্ণনা থেকে তারাই শিক্ষা গ্রহণ করতে পারে যারা কেয়ামতের শাস্তির হুমকি বিশ্বীস করে এবং তাতে ভয় পায় । কোরআনে করীমে উল্লিখিত বিজ্ঞানময় কথাগুলো অন্তরের গভীরে দাগ কেটে যায় এবং মহা-বিজ্ঞানময় আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু যে সব অন্তরের দ্বার রুদ্ধ হয়ে গেছে তা আল্লাহর আয়াত (নিদর্শন) গুলো দেখতে পায় না এবং কোরআনে বর্ণিত খবর থেকে কোনো ফায়দাও তারা হাসিল করতে সক্ষম হয় না । সতর্ককারীর পর সতর্ককারী এসে যতো খবরই দিক না কেন তাদের ডাক এই বধিরদের কানে প্রবেশ করে না। এ বিষয়ে রব্বুল আলামীন এরশাদ করছেন, “বিজ্ঞানময় একথাগুলো অত্যন্ত মর্মস্পর্শী, কিন্তু সতর্ককারীদের এসব কথা তাদের কোনো উপকারেই লাগলো না। ঈমান আনার জন্যে যে সব হৃদয় উদ্বেলিত একমাত্র সেই সব হৃদয়েই আল্লাহ তায়ালা ঈমানের নেয়ামত দান করেন এবং তারাই এ মহা পুরস্কার লাভ করার অধিকারী ।” মানুষের হঠকালী ক্ষভাব ওদের অস্বীকার করা, অসত্যের ওপর জিদ ধরে টিকে থাকা, কোরআনের খবরের প্রতি ভ্রুক্ষেপ না করা এবং সত্যের নিকৃষ্টতম শক্রদের সাথে থেকে বে-ফায়দা জিনিস নিয়ে চরম ভাবে (স.)-এর দিকে, যাতে করে সত্য বিরোধীদের প্রতি ঘৃণা ও উপেক্ষা প্রকাশ পায় এবং সেই ভয়ংকর দিনের প্রতীক্ষায় তাদেরকে ছেড়ে দেয়া হয়- যে দিন কোনো হুমকিদানকারীর হুমকি প্রদর্শন কারও কোনো কাজে লাগবে না। অথচ আজকে তারা আন্নাহর বিশেষ ক্ষমতার নিদর্শন চাক্ষুষ দেখা সত্বেও শিক্ষা নেয়ার সুযোগ হেলায় হারালো । তাই আল্লাহ তায়ালা এরশাদ করছেন, “€হে রসূল) আল্লাহ তায়ালা সেইদিন ওদের থেকে মুখ ফিরিয়ে নেবেন যে দিন চূড়ান্ত আহবানকারী ডাকতে থাকবে এক ভীষণ অপ্রিয় পরিণামের দিকে । সেদিন অবনমিত চোখে বিক্ষিপ্ত পংগপালের মতো তারা বেরিয়ে আসবে কবর থেকে (এবং) সেই আহবানকারীর দিকে দৌড়াতে দৌড়াতে তারা বলতে থাকবে, হায়, বড়ই কঠিন আজকের এই দিনটি ।' সেই কেয়ামতের দিনের দৃশ্যাবলীর এই হচ্ছে এমন একটি চিত্র যার ভয়ংকর ও কঠিন ছবি বর্তমান সুরাটির সর্বত্র মূর্ত হয়ে উঠেছে। কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আলোচ্য সূরার মধ্যে তার ভয়ংকর অবস্থাটি তুলে ধরে এবং চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা সংঘটিত করে কেয়ামতের পূর্বাভাসই প্রদান করা হয়েছে।
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।