17100)://151977)18301,৬%01-0])7055.05010) পরিপূর্ণই রয়ে গেল । বিদ্বেষেই হাবুডুবু খেতে লাগলো । তারা গোমরাহীর মধ্যেই রয়ে গেলো এবং আল্লাহর শক্তির বিস্তর নিদর্শন দেখিয়ে উপদেশ দান ও মন্দ কাজ থেকে বিরত থাকার জন্যে বুঝানো সত্তেও যেমন তারা কোনো কথায় কান দেয়নি, তেমনি কেয়ামতের ধমকে প্রদানেও তাদের হিংসা-বিদ্বেষ ও হঠকারিতাপূর্ণ ব্যবহারে কোনো পরিবর্তন এলো না। এরশাদ হচ্ছে, “যখন ওরা কোনো নিদর্শন দেখে তৈখন তা থেকে কোনো শিক্ষা নেয়ার পরিবর্তে) মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা স্থায়ী এক জাদু । এইভাবে তারা নবী (স.)-কে প্রত্যাখ্যান করেছিলো এবং তাদের খেয়াল-খুশীর অনুসরণ করেছিলো । অথচ প্রত্যেকটি জিনিসের জন্যে রয়েছে একটি স্থায়ী ব্যবস্থা । আর অবশ্যই তাদের কাছে এসেছে মহা গুরুতৃপূর্ণ বিষয়, যার মধ্যে রয়েছে সতর্কবাণী এবং | নিয়ন্ত্রণ ব্যবস্থা, অত্যন্ত হৃদয়থাহী বুদ্ধিপূর্ণ কথা । কিন্তু সতর্ককারীদের থেকে তারা কোনো শিক্ষা নেয়নি । অবশ্যই তারা মুখ ফিরিয়ে নিয়েছে (ওই সত্যের আহবানকারী থেকে) এবং বলেছে, এ ব্যক্তি তো আমাদেরকে জাদু করেছে, অথচ তারা চাদকে দুস্টুকরো করে দেয়ার ঘটনাটি নিজেদের চোখেই দেখতে পেলো । কোরআনের আয়াত সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে তারা বলতো, এটা দারুণ কার্যকর এক জাদু । এইভাবে যতবারই তারা আল্লাহর কোনো নিদর্শন দেখেছে ততবারই এ একই কথা বলেছে। আর যখন আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত ও একের পর আর একটি এসেছে, তখন তারা বলে উঠেছে “এতো স্থায়ী জাদু যার প্রভাব কোনো সময়েই শেষ হবে না।' আসলে সকল মোশরেক ব্যক্তি আয়াতগুলোর প্রকৃতি ও তাৎপর্য সম্পর্কে চিন্তা-ভাবনা করতেই নারায ছিলো । তারা জানতে চাইতো না আয়াতগুলো তাদেরকে কি বলতে চায় এবং কোন্ কোন্ বিষয়ে তা সাক্ষ্য দেয়। তারা কুপ্রবৃত্তির তাড়নে চালিত হওয়ার কারণেই নবীকে প্রত্যাখ্যান করেছে, কোনো যুক্তি-প্রমাণের ভিত্তিতে অস্বীকার করেছে তা নয়। সৃষ্টিজগতের চতুর্দিকে পরিব্যাপ্ত যে বাস্তব সত্য প্রতি-নিয়ত তাদের চোখে পড়ছে, সেগুলোকে সামনে রেখে তারা যে সুচিন্তিত মতামত পেশ করছে-তাও নয়। ঁতেতকটি সৃষ্টি হ্হাক্সী প্রত্যেকটি বিষয়ই স্থায়ী” অর্থাৎ, এ বিশাল সৃষ্টির বুকে যা কিছু আছে তার মধ্যে একটি স্থায়ী নিয়ম চালু রয়েছে, সকল জিনিস দৃঢ়তার সাথে নিজ নিজ অবস্থানে থেকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে যাচ্ছে, যার মধ্যে কোনো ছেদ নেই, নেই কোনো বিশৃঙ্খলা । সুতরাং, একথা আমাদের বুঝতে অসুবিধা হয় না যে, সৃষ্টিলোকের প্রতিটি জিনিস সুনির্দিষ্ট একটি নিয়মে ও স্থায়ীভাবে নিজ নিজ দায়িত্ পালন করে চলেছে. পরিবর্তনশীল কোনো আবেগ দ্বারা এগুলো চালিত নয় যে, নিয়মবিহীনভাবে এগুলো চলছে এবং এদের কারও সাথে কারও কোনো যোগাযোগ বা মিল নেই অথবা এমনও নয় যে, প্রকৃতির মধ্যে অবস্থিত সকল বস্তু একটি আর একটির সাথে সংঘর্ষশীল এবং একটি আর একটির বিরুদ্ধে কাজ করে চলেছে। প্রত্যেকটি জিনিসই নিজ নিজ স্থানে থেকে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এগুলো সব কিছু সুনির্দিষ্ট এক ব্যবস্থাধীনে যে চলছে তা স্পষ্টভাবে বুঝা যায়, সব কিছুর মধ্যে এই সুর ধ্বনিত হচ্ছে প্রতিনিয়ত। ছায়াপথে আবর্তনরত গ্রহ-নক্ষত্র সব কিছু সুনির্দিষ্ট এক নিয়মাধীন আবর্তন করে চলেছে। জীবজগতে এবং বৃক্ষ লতা-পাতা সব কিছুর মধ্যে একই নিয়ম বিরাজ করছে, বিরাজ করছে পরিপূর্ণ শৃঙ্খলা সকল বস্তুর বাহ্যিক ও আভ্যন্তরীণ ভাগে । শুধু তাই নয়, শরীরের ও অংগ-প্রত্যংগের শক্তি ও যোগ্যতা অনুসারে তাদেরকে কাজ দেয়া হয়েছে। কিন্তু একথা বুঝতে হবে যে, আল্লাহর কুদরত ব্যতীত
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।