17100)://151977)1801,৬%01-0])7055.05010) বিন্ময়কর সৃষ্টি! এই উপগ্রহটির বিশালতা, এর অবস্থান, এর আকৃতি, এর প্রকৃতি, এর পরিক্রমা এবং পৃথিবীর জীবনের ওপর এর প্রভাব এবং মহাশূন্যে বিনা স্তপ্তে এর কোটি কোটি বছর ধরে টিকে থাকা সবই আশ্চর্যজনক ব্যাপার, যা চোখ ও হৃদয়কে বিমুগ্ধ করে এই সব কিছুর উপস্থিতি এবং জীবনের ওপর এসব কিছুর প্রভাব মহান ষ্টার শক্তি-ক্ষমতার কথা জানায়, যা একমাত্র চরম ও সন্দিগ্ধ ব্যক্তিরাই অস্বীকার করতে পারে। চিন্তা করতে উদ্ুদ্ধ করেছে। এসব কিছুর মধ্যে আল্লাহ রব্বুল আলামীনকে চেনার জন্যে যে সব এসব রহস্যরাজি বিদ্ধ হৃদয়ে মহান শ্ষ্টা সম্পর্কে প্রতিটি মুহূর্তে চেতনা জাগাতে থাকে। এ চিন্তা-চেতনা কোনো নির্দিষ্ট যামানায় বা কোনো নির্দিষ্ট ভূখন্ডে সীমাবদ্ধ নয়। আল্লাহর কুদরত ও ক্ষমতা বুঝার জন্যে গোটা সৃষ্টিলোকই এক মহাগ্রন্থ, যার পাতার কোনো সীমা-শেষ নেই, যার লয় নেই, ক্ষয় নেই। বিশ্বজোড়া সবটুকু মিলেই যেন একটি মহাগ্রন্থ, যা আল্লাহর উপস্থিতি ও একমাত্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার খবর জানায়। পৃথকভাবে দেখলেও এই বিশ্ব-প্রকৃতির ছোট-বড় প্রতিটি জিনিসই মহান আল্লাহর কথা জানাতে থাকে এবং তাকিয়ে চিন্তা করার আহবান জানায় । তার হৃদয়ের কানে আল্লাহর একমাত্র মালিক হওয়া সম্পর্কে অকাট্য সাক্ষ্য হাযির করতে থাকে । একইভাবে সৃষ্টির রহস্য ভান্ডার থেকে উপকৃত হওয়ার জন্যে তাকে আহবান জানায় । তখন সে আন্মাহর পরিপূর্ণ ওঅপরিসীম এই সৌন্দর্য ভান্ডার থেকে প্রাণ ভরে উপভোগ করতে থাকে, আর এসব কিছুর সাথে ঈমানের গভীর আবেগে তার হৃদয়-মন ভরপুর হয়ে যায়, পুলকিত হতে থাকে তার সমগ্র সত্ত্বা এবং চরম শ্রদ্ধা-ভক্তির সাথে হেদায়াতের গভীর পেয়ালা থেকে সে আকণ্ঠ পান করে। সূরাটির শুরুতে উপস্থাপিত এসব কিছুর মধ্যে কেয়ামত আসন্ন হওয়ার প্রচ্ছন্ন আভাস বিদ্যমান । এ কথা জানাতে গিয়ে ঠাদকে টুকরো করার অভূতপূর্ব ঘটনা পেশ করা হয়েছে, যাতে করে চিন্তাশীল মানুষ হিসাব করতে পারে, যে সব কিছু ফেটে পড়ে গোটা সৃষ্টিকুল লন্ডভন্ড হয়ে যাওয়ার দিন খুব বেশী দূরে নয়। চাদ ফেটে যাওয়ার ঘটনার ওপর চিন্তা করতে সে বাধ্য হয়ে যায় ং হৃদয় তাকে ডেকে ডেকে বলতে থাকে এই মহাবিশ্বের মধ্যে প্রলয়ংকর ধ্বংস নেমে আসা মোটেই অসম্ভব ব্যাপার নয়। কেক্ামত খুবই নিকিটবতী কেয়ামত আগতপ্রায়-এই বিষয়ের ওপর সাহ্ল ইবনে সা"দ-এর বরাত দিয়ে ইমাম আহমদ রেওয়ায়াত করেছেন। সাদ বলেন, আমি রসূলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, “আমি এবং কেয়ামত ঠিক এইরূপ'-একথা বলে রসূলুল্লাহ সে.) তর্জনী ও মধ্যম আংগুল দুটির দিকে ইশারা করলেন।€১) ওয়াদা করা সেই ভয়ানক দিনটি আগমনের বার্তা প্রদানের সাথে বিশ্বব্যাপী যে প্রলয়কান্ড সংঘটিত হবে তার ভবিষ্যদ্বাণী দান করায় ও এসকল অবস্থা আসার পূর্বে যে সকল লক্ষণ প্রকাশ পাবে যা তারা বিভিন্নভাবে দেখতে পাবে সেগুলো বিবৃত করা সত্তেও এ কঠিন হৃদয়গুলো বিদ্বেষে (১) এ হাদীসটি বোখারী ও মুসলিম আবূ হাযেম সালামাতা ইবনে দীনার-এর হাদীস থেকে এনেছেন।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।