Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) বের করে আনবে, অথবা তোমার জন্যে একটি খেজর ও আংগুরে ভরা বাগিচা বানিয়ে দেখাবে, যার মধ্যে প্রবাহমান ছোট ছোট নদী থাকবে । অথবা, তুমি যেমন বলছো যে, চন্দ্র গ্রহণ হবে সে রকম আকাশকে নামিয়ে এনে দেখাবে । অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে হাধির করবে, অথবা তোমার জন্যে হবে একটি স্বর্ণনির্মিত ঘর অথবা তুমি আকাশের দিকে আরোহণ করবে । আর, দেখো, এসব কিছু যদি তুমি করে দেখাও, তা সত্তেও আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যস্ত না তুমি একটি কেতাব (আকাশ থেকে) নিয়ে আসবে যা আমরা নিজেরা পড়ে দেখবো । এর জওয়াবে আল্লাহ তায়ালা বললেন, বলো, আমার রব সকল দুর্বলতা থেকে পবিত্র, আমি তো একজন মানুষ রসূল মাত্র।“€১) চাদকে ফাটানোর ব্যাপারটি তো মোশরেকদের মোজেযা দেখানোর দাবীর জওয়াবে আনা হয়েছিলো অর্থাৎ এটাও তো অস্বাভাবিক একটি নিদর্শন ছিলো । এর জওয়াব হচ্ছে, আল্লাহ তায়ালা নবী (সে.)-এর মর্যাদা প্রদর্শন করতে গিয়েই এ চাদ দুশ্টুকরো করার ঘটনা সংঘটিত করলেন। এটা নবুয়তের কোনো প্রমাণ,স্বরূপ ছিলো না। বরং মানুষের নিজের মধ্যে এবং প্রকৃতির মধ্যে যে সব জিনিস নিরন্তর আবর্তন করে চলেছে তার মধ্যে কিছু পরিবর্তন সাধন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে রয়েছে এটা দেখানোর জন্যেই করা হয়েছে। নবী (স)-এর মর্যাদাকে সমুন্নত রাখার জন্যে আল্লাহ তায়ালা মোহাম্মদ সে.)-এর দ্বারা এই অস্বাবিক ঘটনাটি পেশ করলেন । এটা যদি নবুয়তের প্রমাণ স্বরূপ হতো তাহলে কোরআন-এর কোনো আয়াত তৈরী করে আনার জন্যে কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হতো না। পির ভালা জেরিভানেরা হী ভিটে দিনা ডিজিট ঘটনাটিকে প্রমাণ করতে চাই। এসব দলীল-প্রমাণ দ্বারা ঘটনাটি কোন্‌ স্থানে, কোন্‌ যুগে এবং কেমনভাবে ঘটেছিলো তা স্পষ্টভাবে বুঝা যায়। এ পর্যায়ে আমরা কিছু বর্ণনাধারায় আলোচিত এ ঘটনা ঘটার প্রয়োজনটিও বুঝতে চাই। কিন্তু এ ব্যাপারে কোরআনে প্রদত্ত ইর্চগিতকেই যথেষ্ট মনে করবো এবং এ ঘটনা থেকে কেয়ামত সংঘটিত হওয়ার প্রমাণও করতে পারবো । কারণ মানুষের হৃদয়কে এই ইর্থগিত গভীরভাবে স্পর্শ করে তাকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলে এবং সে আল্লাহর ডাকে সাড়া দিতে সক্ষম হয়। চাদ ফেটে যাওয়ার ঘটনাটি হচ্ছে এমন একটি অতি প্রাকৃতিক ঘটনা যার দিকে কোরআন মানুষের অন্তর-মন ও চোখগুলোকে আকৃষ্ট করেছিলো যেমন করে সদা-সর্বদা অন্যান্য সকল প্রাকৃতিক দৃশ্য ও নিদর্শনের দিকে খেয়াল করলে সেগুলো মানুষকে আকৃষ্ট করে। অনুভবযোগ্য অতি প্রাকৃতিক ঘটনাবলী ছোট বেলা থেকেই মানব-হৃদয়কে গভীরভাবে অভিভূত করতে থাকে, যখন সে নিজ আগ্রহে সর্বত্র বিরাজমান- সেসব স্থায়ী নিদর্শন বুঝতে না চাইলেও এসব দৃশ্য তাকে বরাবরই সত্য সঠিক পথ-প্রদর্শন করতে থাকে । আর, মানুষ হেদায়াতের পথ ও সঠিক বুদ্ধি লাভ করার পূর্বে রসূলদের কাছ থেকে যেসব অতি প্রাকৃতিক শক্তির নিদর্শন দেখেছে, সাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী থেকে অনেক বড় এবং অনেক বিস্ময়কর এবং এ সকল মোজেযা যেভাবে মানুষকে অভিভূত করে সেভাবে সাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী মানুষের ওপর প্রভাব ফেলেনা। আমাদের ধরে নেয়া দরকার যে, চন্দ্রকে দুণ্টুকরো করে দুদিকে চালিয়ে দেয়ার ব্যাপারটি অবশ্যই এক সাংঘাতিক মোজেযা (অসাধারণ ব্যাপার) ছিলো । কারণ এমনিতেই টাদ একটি বিরাট (১) সূরা বনী ইসরাঈল-৫৯ বিলাত্প ১৯তম ৩৯

— পৃষ্ঠা ৩০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।