17100)://151971)18301.৬%01-0])7055.050100 চাদ ফেটে দুটি টুকরা হওয়ার কথা এসেছে এবং একটি মাত্র রেওয়ায়েতে চন্দ্র গ্রহণের কথা বলা হয়েছে। সুতরাং সকল মোতওয়াতের রেওয়ায়াতের মাধ্যমে দৃঢ়ভাবে যে কথাটি প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে ঘটনাটির অবস্থা, সময়কাল ও স্থান একটিই । এটি হচ্ছে এমন একটি ঘটনা যা তখনকার মোশরেকদের সামনে কোরআন বলিষ্ঠভাবে তুলে ধরেছে। এর ফলে তারা এ ঘটনার সত্যতা সম্পর্কে আর কোনো কথা তুলতে পারেনি বা মোহাম্মদ সে.)-কেও মিথ্যাবাদী বলার ধৃষ্টতা দেখাতে পারেনি । অবশ্য ঘটনাটি সংঘটিত হওয়ার ব্যাপারে অস্বীকার করার মতো কোনো সুযোগ তারা পায়নি। এমনকি কোনো সন্দেহও তারা সৃষ্টি করতে পারেনি। নবী (স.)-কে ও তার কথাকে প্রত্যাখ্যান করার জন্যে একটি মাত্র পথই তারা খুঁজে বের করতে পেরেছিলো আর তা হচ্ছে ওরা বলেছিলো, সে আমাদেরকে ভয়ানক জাদু করে ফেলেছে। কিন্তু পরে তারা নিজেরাই যাচাই করে দেখে বুঝতে পেরেছিলো যে, এটা কোনো জাদু নয়। তারা হিসাব করে দেখেছিলো, তিনি তাদেরকে জাদু করলেও মক্কার বাইরে যে সকল মোসাফের ছিলো তাদেরকে তো আর জাদু করা তার সম্ভব হয়নি। কাজেই সেই সব মোসাফের মঞ্ধায় আগমন করলে তারা তাদেরকে জিজ্ঞাসা করে যখন তাদেরকে একই ঘটনার বাস্তব সাক্ষী হিসেবে পেলো, তখন তাদের মন থেকে সকল প্রকার সন্দেহ দূরীভূত হয়ে গেল। এখন আমাদের জন্যে একটি মাত্র কথা বাকি থেকে যায় যা আপনিও বলতে পারেন। আর তা হচ্ছে, মোশরেকরা যে নবী (স.) কে চাদ ফাটিয়ে দিয়ে তার নবুয়তের প্রমাণ পেশ করতে বললো এটা তো কোরআনে সে আয়াতের সাথে সংঘর্ষশীল, যাতে বলা হয়েছে যে, নবী মোহাম্মদ (স.)-কে পূর্ববর্তী অন্যান্য নবীদের মতো বিশেষ কারণেই সৃষ্টি ছাড়া বা অস্বাভাবিক কোনো মোজেযা দান করা হয়নি। এর জওয়াব হচ্ছে, বিশেষ কোনো কারণে অতীতে যে ধরনের মোজেযা এসেছে সেই ধরনের মোজেযা আর আসবে না। 'পূর্ববর্তী নবীদের কাছে যে সব নিদর্শন পাঠানো হয়েছিলো, সেগুলোকে তারা অস্বীকার করেছিলো বলেই তো আমি সে ধরনের নিদর্শন আর পাঠাবো না ।” অর্থাৎ, আল্লাহ তায়ালা সে ধরনের নিদর্শন পাঠানো আর ভাল মনে করেননি যেহেতু পূর্ববর্তী নবীর উম্মতরা সেগুলোকে অস্বীকার করেছিলো । প্রতি ব্যাপারেই মোশরেকরা রসূলুল্লাহ সে.)-এর কাছে প্রমাণ চাইতো । এজন্যে তাদের কথাকে এই বলে প্রত্যাখ্যান করা হয়েছে যে, রসূলুল্লাহ (স.)-এর দায়িত্ব এটা নয় যে, তাদেরকে মোজেযা দেখিয়ে দেখিয়ে তিনি ইসলামের দিকে আকৃষ্ট করবেন । তিনি তো একজন মানুষ ও রসূল ছিলেন। মানুষের সাধারণ প্রয়োজন মেটানোর জন্যেই তাদেরকে তিনি কোরআনের দিকে আহবান জানিয়েছেন । যেহেতু একমাত্র কোরআনই জীবন পথে চলতে গিয়ে যে সব সমস্যার সম্মুখীন হতে হয় তার সুষ্ঠু সমাধান দিয়েছে। তাই এপর্যায়ে কোরআন যে ভাষা ও যে ভাব-ভগি ব্যবহার করেছে তা-ই কোরআনের মোজেযা, এর কোনো তুলনা নেই। মানুষ এই কোরআনের সমকক্ষ কোনো ভাষা ও ভাব-ভংগি ব্যবহার করতে সক্ষম নয়। এরশাদ হচ্ছে, “বলো, যদি মানুষ ও জিন জাতি সবাই একক্রিত হয়ে এই কোরআনের মতো কোনো গ্রন্থ হাযির করতে পারে তো নিয়ে আসুক। না, এ ব্যাপারে তারা পরস্পরকে সহায়তা করলেও এর সমকক্ষ কোনো গ্রন্থ তারা হাযির করতে পারবে না। আমি সব ধরনের উদাহরণ দিয়ে, কোরআনের কথাগুলো মানুষকে বুঝানোর ব্যবস্থা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা অস্বীকার করেছে এবং তারা বলেছে, কিছুতেই তোমাকে আমরা বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের জন্যে মাটি ফুঁড়ে ঝর্ণাধারা
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।