17100)://151971)18301.৬%01-0])7055.05010) সৎস্ষিশু আল্লোচলা এ সৃরাটি প্রথম থেকে শেষ পর্যস্ত নাযিল হয়েছে সেই সকল সত্য-বিরোধী হঠকারী ও নবীদের ্ত্যাখ্যানকারী ব্যক্তিদের অন্তরের মধ্যে কেয়ামতের ভীষণ ও কঠিন ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে। অপরদিকে সত্যপন্থী মোমেনদের জন্যে সূরাটি গভীর প্রশান্তি ও তাদের অন্তরসমূহে দৃঢ় আস্থা সৃষ্টিকারী হিসেবে কাজ করেছে। সূরাটির মধ্যে আলোচ্য কথাগুলো বৃত্তের ন্যায় একটির সাথে অপরটি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রত্যেকটি বৃত্তে সত্যকে প্রত্যাখ্যানকারীদের শাস্তি একটি জীবস্ত ছবি হয়ে ফুটে উঠেছে। পরিসমান্তিতে যে কথাগুলো এসেছে তাতে পাঠকের অনুভূতির মধ্যে এক প্রবল চাপ সৃষ্টি হয় এবং তার হৃদয়-মন ভীষণভাবে আন্দোলিত হতে থাকে । তখন আল্লাহর এই কথা সামনে এসে যায় “কেমন ছিলো আমার শাস্তি ও সতর্কবাণী?" তার অনুভূতিতে ভীষণ চাপ ও আন্দোলন সৃষ্টি করার পরই আবার তার প্রতি অত্যন্ত জোরালোভাবে যে কথাটি এসেছে তা হচ্ছে, “আর অবশ্যই আমি আল্লাহ তায়ালা । কোরআনকে সহজ করে দিয়েছি, অতপর একে স্মরণ করবে এমন কেউ আছে কি? এ সূরার শুরুতে যে সব বিষয় রয়েছে সাধারণত তার ক্ষেত্র মক্কা মোকাররাম আর তা হচ্ছে, কেয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে যে ভয়ানক দৃশ্যটির অবতারণ হবে তার বর্ণনা এবং সূরার শেষে সে অবস্থাগুলোর মধ্য থেকে আর একটি অবস্থা বর্ণিত হয়েছে। এই দুই প্রান্তের মাঝামাঝি স্থানে নৃহ (আ.)-এর কওমের নানা প্রকার অপতৎপরতা এবং আদ, সামুদ ও লূত র জাতিদের সীমলংঘনকর কার্যকলাপ ও তাদের বাড়াবাড়ির কথা তুলে ধরা হয়েছে। মন্কী সুরাগুলোর মধ্যে এসব বিষয়গুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে । তবে আলোচ্য সূরায় এসব কথাকে এক বিশেষ ভর্থগিতে পেশ করা হয়েছে । এখানকার বর্ণনাভংগি সম্পূর্ণ নতুন । এসব বিষয় অত্যন্ত কঠিন, ভয়ানক, দ্রুতবেগে ও নিশ্চিতভাবে আসা ভীষণ অবস্থার কথা জানাচ্ছে। এসব অবস্থার বিবরণ যখন সামনে আসে, তখন পাঠকের হৃদয় সাংঘাতিকভাবে আতংকথস্ত হয়ে যায়, তার সর্বাংগে এর প্রভাব পরিস্ফুট হয়ে উঠে এবং ধ্বংসের ভয় ও সন্ত্রাস তার শ্বাস রদ্ধ করে দিতে চায়। এ সুরার মধ্যে সব থেকে বড় বৈশিষ্ট ও সর্বাধিক গুরুতৃপূর্ণ যে বিষয়টির উল্লেখ করা হয়েছে তা হচ্ছে যে, এখানে এতো দ্রুত বেগে সেই ভয়ানক কঠিন আযাবের আগমন সম্পর্কে বলা হয়েছে যা পাঠককে ভীষণভাবে ভীত সন্ত্স্ত করে তোলে । দুখের তার জিভ বের হয়ে আসতে চায়। কেয়ামতের দিন সত্যকে অস্বীকারকারীরা এসব দৃশ্য এমনভাবে দেখতে থাকবে যেন তারা নিজেরাই এই আযাবের মধ্যে পতিত রযেছে এবং সে আযাবের বৃশ্চিক দংশনজ্বালা তীব্রভাবে অনুভব করছে। তারপর খবর দেয়া হচ্ছে যে, এক প্রকার আযাব শেষ হয়ে যাওয়ার পর আর এক প্রকার আযাব তাদেরকে পাকড়াও করবে, যা পূর্বের আযাব থেকে আরও বেশী কঠিন ও ভয়ানক হবে। এমনিভাবে পর পর সাত প্রকার আযাবের খবর দেয়া হয়েছে যা হবে চরম ধ্বংসাত্মক এবং অকল্পনীয় কঠিন। অবশেষে মোমেনদের জন্যে যে অবস্থাটি আসবে তার উল্লেখ করে সূরাটি সমাণ্ড করা হয়েছে। এ হবে ভিন্ন আর একটি দৃশ্য, যার বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে যে, নেককার ব্যক্তিরা ছায়াঘন বাগবাগিচার মধ্যে মনোরম ঘর-বাড়ীতে পরিপূর্ণ নিরাপত্তা ও শান্তির মধ্যে নিশ্চিন্তভাবে বসবাস করবে । আল্লাহভীরুদের জন্যেই হবে এ চিত্তাকর্ষক ব্যবস্থা । এরশাদ হচ্ছে, “নিশ্চয়ই
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।