Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 যার ভেতরে কোনো অস্পষ্টতা বা সন্দেহ সংশয় নেই । এ হচ্ছে অকাট্য ও সন্দেহাতীত সত্য । অথচ একেই কিনা তারা বলে জাদু! কোথায় সত্য বাণী আর কোথায় জাদু! এ দুটোর মাঝে তো আকাশ পাতালের ব্যবধান । এ দুটোর মধ্যে না আছে কোনো মিল, না আছে কোনো সাদৃশ্য তাদের এ অন্যায় মন্তব্য ও নিকৃষ্ট বক্তব্যের কোনো ভিত্তি নেই এবং এর পেছনে যুক্তিপ্রমাণের লেশমাত্রও নেই । তাই এই জঘন্য মন্তব্য ও বক্তব্যের ওপর কঠোর আক্রমণ দিয়েই এ আলোচনার সূত্রপাত করা হয়েছে। তারপর পরবর্তী আয়াতে (৮ নং আয়াত) এ আক্রমণকে আরো জোরদার করে তাদের আরেকটা বক্তব্য খন্ডন করা হয়েছে, “তবে কি তারা বলছে, মোহাম্মাদ নিজেই এগুলো রচনা করেছে? তাদের এই অপবাদটাকে এ আয়াতে জিজ্ঞাসাবোধক বাক্যের আওতায় আনা হয়েছে। এ দ্বারা বুঝানো হয়েছে যে, এ ধরনের কথা বলা একেবারেই অসংগত ও অন্যায় । আসলে তাদের ওদ্ধত্য ও স্পর্ধা এতো বেড়ে গিয়েছে যে, তারা এমন কথাও বলতে পারছে যা কল্পনায়ও আসে না। ও োশনেকদের কথার শ্তি উত্তর আয়াতের শেষাংশে রসূল (স.)-কে শিক্ষা দেয়া হচ্ছে যে, তিনি যেন নবীসুলভ সৌজন্য ও শালীনতা রক্ষা করেই এর জবাব দেন। কেননা তিনি যখন তার প্রতিপালক সম্পর্কে সচেতন, নিজের দায়িতু ও কর্তব্য সম্পর্কে সজাগ, এই মহাবিশ্বের প্রকৃত শক্তি কার হাতে এবং প্রকৃত সম্মান ও মর্যাদা কার, সে সম্পর্কে অবহিত, তখন সেই চেতনা থেকেই তো তার সৌজন্যবোধ ও শালীনতাবোধ উৎসারিত। কাজেই তিনি কিভাবে সৌজন্য, শালীনতা ও গাল্তীর্য থেকে মুক্ত হতে পারেন?' “তুমি বলো, আমি যদি নিজেই এ বাণী রচনা করে থাকি, তাহলে তো তোমরা আমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারো না। তোমরা এ ব্যাপারে যা কিছু বলছো, তা আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন। এ সম্পর্কে আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট । তিনি ক্ষমাশীল, দয়াশীল।" অর্থাৎ তুমি তাদেরকে বলো, আমি কিভাবে এটা রচনা করতে পারি? কার ওপর নির্ভর করে | রচনা করবো । কী উদ্দেশ্যে রচনা করবো? তোমরা যাতে আমার ওপর ঈমান আনো ও আমার অনুসারী হও, সেই উদ্দেশ্যে? কিন্তু আমি যদি এটা রচনা করতাম, তাহলে তো তোমরা আমাকে এর ভয়াবহ পরিণাম থেকে রক্ষা করতে পারতে না। তিনি তো আমাকে আমার মনগড়া বাণী প্রচারের জন্যে শান্তি দিতেন। তাহলে তোমরা আমার সাথে থাকলে ও আমার অনুসারী হলে আমার কী লাভ হতো? আল্লাহ তায়ালা যদি আমার মনগড়া কথাবার্তা প্রচার করার দায়ে আমাকে শাস্তি দিতেন, তাহলে সে শাস্তি থেকে রক্ষার বা আমাকে সাহায্য করার ক্ষমতাই তো তোমাদের নেই। বস্তুত একজন নবীর পক্ষে এটাই যথোচিত জবাব | এ জবাব তিনি তার সেই প্রতিপালকের কাছ থেকেই লাভ করেন । যাকে ছাড়া তিনি বিশ্ব চরাচরে আর কাউকে দেখতে পান না এবং যার শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি আছে বলে তার জানা নেই, রসূল (স.)-এর শ্রোতা সেই মোশরেকরা যদি তাদের বিবেককে কাজে লাগাতো, তাহলে তারা বুঝতো যে, এটাই যুক্তিসঙ্গত জবাব। এই জবাব দিয়ে তিনি তাদের বিষয়টাকে আল্লাহর হাতে সোপর্দ করছেন এই বলে, “তোমরা যা বলছো, সে সম্পর্কে আল্লাহ তায়ালা ভালোভাবেই অবগত আছেন ।" অর্থাৎ তোমাদের কথাবার্তা ও কার্যকলাপ সবই আল্লাহ তায়ালা জানেন এবং নিজের জানা মোতাবেক তোমাদেরকে

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।