17100)://151977)18301.৬%01-0])7055.050100 লোভ দিয়ে বশীভূত করতে চেষ্টা করলো । লোভনীয় এ প্রস্তাবগুলো পেশ করা শেষ হলে তাকে মোহা মদ (স.) বললেন, “আপনার বক্তব্য শেষ হয়েছে কি আবুল ওলীদ?” সে বললো, হা । তখন তাকে রসূলুল্লাহ (স.) বললেন, “এবারে আমার কথা একটু খেয়াল করে শুনুন।” সে বললো, “আচ্ছা শুনছি।” তখন রসূলুল্লাহ (স.) পড়তে শুরু করলেন “বিস্মিল্লাহির রাহিমানির রহীম, হা-মীম, তানযীলুম মিনার রাহমানির রহীম ... পরম করুণাময় মহান দাতা আল্লাহ তায়ালার পক্ষ থেকে অবতীর্ণ এ বাণী। এ হচ্ছে সেই কেতাব যার আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যারা বুদ্ধিকে কাজে লাগায় সেইসব জ্ঞানী ব্যক্তিদের জন্যে আরবী ভাষায় নাযিল হয়েছে এ কোরআন । এ কেতাব সুসংবাদ দানকারী ও সতর্ককারী । কিন্তু হায় ওদের বেশীরভাগ লোকই এ কেতাবকে প্রত্যাখ্যান করলো, যার কারণে তারা এ কেতাবের বাণী শুনতেও প্রস্তুত নয়।' এইভাবে পাক কোরআনের বর্ণনাধারা এগিয়ে চললো এবং যখন তিনি এই আয়াতে পৌছলেন 'এর পরও যদি ওরা মুখ ফিরিয়ে চলে যায়, তখন তুমি ওদেরকে বলো, আমি তোমাদেরকে সেই কঠিন আযাবের ভয় দেখাচ্ছি যা আস্দ ও সামুদ জাতিকে পাকড়াও করেছিলো ।' তখন সে বৃদ্ধ ব্যক্তিটি অস্থির হয়ে তার মুখের ওপর হাত রেখে বললো, বাবা, তোমার জাতির প্রতি রহম করো । তারপর সে নিজ কওমের কাছে ফিরে গিয়ে সবিস্তারে এ ঘটনা বললো । আরও বললো, তোমরা জান, মোহাম্মদ যখন কোনো কথা বলে ফেলে তখন কিছুতেই তা মিথ্যা প্রমাণিত হয় না। অতএব, আমার ভয় হচ্ছে যে, তোমাদের ওপর সেই কঠিন আযাব অত্যাসন্ন।€১) এটাই হচ্ছে সেই বয়স্ক লোকটির অনুভূতি যে আদৌ ইসলাম গ্রহণ করেনি। তার ওপর কোরআনের প্রভাবে প্রকম্পন জারী হয়ে যাওয়াটা স্পষ্ট । বিদ্বেষ ও অহংকার থাকা সত্ত্বেও তাদের অন্তরে লুকিয়ে থাকা ভয়ের ছাপ তাদের মুখের ওপর পরিষ্কারভাবে ফুটে উঠতো । মোহাম্মদ সে.)-এর কাছ থেকে যখন তারা সূরা আন্ নাজম-এর তেলাওয়াত শুনেছিলো তখনও এ একই ধরনের প্রতিক্রিয়া তাদের ওপর হয়েছিলো । সুতরাং, কোরআনের বাণী শুনে তাদের অন্তর অপ্রতিরোধ্যভাবে বিগলিত হতো এবং তাদের সর্বাংগে ভয়ভীতির প্রভাব ছড়িয়ে পড়তো । তখন তারা আর নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না। আর এই কারণে সূরায়ে “আন নাজমে' সেজদার আয়াত শোনার সাথে সাথে কোরায়েশের মোশরেক ব্যক্তিদের পক্ষে মুসলমানদের সাথে সেজদায় পড়ে যাওয়াটা ছিলো খুবই স্বাভাবিক ব্যাপার । এটা কোনো মিথ্যা সৃষ্টিকারীর রেওয়ায়াতে পাওয়া সুন্দরী-নারী'র বানোয়াট কেসসা-কাহিনীর ফল ছিলো না! (১) বিভিন্ন রেওয়ায়াতের সংক্ষিপ্ত সার ।
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।