Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) একথা বলার পর মোহাম্মদ (স.)-এর কাছ সে গেল এবং বললো হে মোহাম্মদ, আমি অস্বীকার করছি সেই ব্যক্তিটিকে যে ব্যক্তি নিকটবর্তী হয়েছিলো এবং আরও কাছে এসে তার দিকে ঝুঁকে পড়েছিলো । তারপর মুখোমুখি রাখা দুটো ধনুকের থেকেও কাছে এসে গিয়েছিলো, বরং আরও নিকটতর হয়েছিলো ।” তখন নবী (স.) শুধু বললেন, হে আল্লাহ, এর ওপর তোমার কুকুরগুলোর মধ্য থেকে যে কোনো একটি কুকুরকে সওয়ার করে দিয়ো ।' এরপর সে তার বাপের কাছে ফিরে গেলে তার বাপ তাকে বললো, হে পুত্র আমার, কারও জন্যে মোহাম্মদ বদৃদোয়া করলে তাকে কেউ নিরাপত্তা দিতে পারে না। একথা শোনার পর আমরা রওয়ানা হয়ে গেলাম এবং সিরিয়ার দ্বার-প্রান্তে “আবরা” নামক স্থানে পৌছে গেলাম । এর পর এক পান্রীর এবাদতখানাতে গেলে সে পাদ্রী সাহেব বললেন, হে আরববাসীরা, এ শহরে আপনারা কোন্‌ উদ্দেশ্যে এসেছেন? এখানে প্রতিনিয়ত তেমনি করেই সিংহরা গর্জন করে যেমন করে অহরহ মেষপাল ডাকতে থাকে । তখন আবূ লাহাব বললো, “তোমরা তো আমার বার্ধক্যের অবস্থা জান আর একারণে তোমাদের কাছে আমার কতটুকু অধিকার আছে তাও বুঝো । অপরদিকে এই যে ব্যক্তিটি (মোহাম্মদ) আমার ছেলেকে কি বদ্দোয়া দিয়েছে তাও তোমাদের জানা আছে। আল্লাহর কসম, আমি তো মনে করি তার কোনো নিরাপত্তা নেই। অতএব, তোমাদের মাল-মাত্তা এই এবাদতখানার কাছে একত্রিত করে তার ওপর আমার পুত্রকে শয়ন করাও এবং এর চতুর্দিকে তোমরা বিছানা রচনা করো ।" একথার পর আমরা সেই মত কাজ করলাম । তারপর এক সময় সিংহ এলো এবং আমাদের সবার | মুখ শুঁকতে লাগলো । কিন্তু, যাকে সে চাইছিলো তাকে না পেয়ে পিছিয়ে গিয়ে এক লাফে মাল-মাত্তার ওপর ঝাঁপিয়ে ছিলো এবং ওকে (ডেৎবাকে) শুকে দেখে তাকে আক্রমণ করলো এবং তার মাথা টুকরা টুকরা করে ফেললো । তখন আবূ লাহাব বললো, 'আমি অবশ্যই বুঝেছিলাম যে, মোহাম্মদ কারও জন্যে বদ্‌-দোয়া করলে তার বাঁচার আর কোনোই উপায় থাকে না ।' এটিই হচ্ছে সেই প্রথম ঘটনা যা আবূ লাহাব নিজে প্রত্যক্ষ করেছে। মোহাম্মদ (স.)-এর নিজের চাচা ও নিকটতম প্রতিবেশী হওয়া সত্তেও সে ছিলো তার চরম দুশমন এবং সে-ই হচ্ছে একমাত্র ব্যক্তি যার ওপর কোরআনে অভিসম্পাত করা হয়েছে। তার ও তার পরিবারের ওপর অভিশাপ দিতে গিয়ে নাযিল হয়েছে-ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত দুটি, পুরোপুরিভাবে । কোনো কাজে লাগবে না তার (মৌরুসী সুত্রে প্রাপ্ত) ধনসম্পদ এবং সেই সম্পদ যা সে উপার্জন করেছে। শীঘ্বই কুন্ডলী পাকিয়ে উঠা আগুনে সে প্রবেশ করবে, প্রবেশ করবে সেথায় শুকনা কাঠ (কৌটা) বহনকারিণী তার স্ত্রীও । তার গলায় খেজুর-শাখার আঁশে তৈরী রশির ফস লেগে যাওয়ায় ওপরে বর্ণিত আবু লাহাবের ছেলে ওত্বার পরিণতিতে যে কথা সে ব্যক্ত করেছিলো তাতে মোহাম্মদ সে.) ও তীর মুখ নিসৃত বাণী সম্পর্কে তার তীব্র অনুভূতি সঠিকভাবে প্রকাশ পেয়েছে। তার ছেলের জন্যে মোহাম্মদ (স.)-এর বদ-দোয়া শোনার সাথে সাথে তার হৃদকম্পন শুরু হয়েছিলো এবং কেঁপে উঠেছিলো তার সকল অংগ-প্রত্যংগ । দ্বিতীয় ঘটনা ওত্বা ইবনে আবী রাবীয়া একবার মোহাম্মদ (স.)-এর কাছে কিছু সময় কাটালো। বর্ষীয়ান এ ব্যক্তিটিকে কোরায়শরা তীর কাছে পাঠিয়েছিলো। কারণ তাদের মতে এই ব্যক্তির হাতে তাদের হাতের দেব-দেবীরা লাঞ্ছিত হচ্ছিল এবং সে কোরায়েশদের একতায় ফাটল ধরিয়ে দিয়েছিলো, সে এখানে এসে মোহাম্মদ (স.)-কে ধন-দৌলত, সাম্রাজ্য অথবা সুন্দরী নারীর ॥

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।