Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) করছিলাম । এ এমন এক আশ্চর্য ঘটনা যা চিন্তা করতে গেলে মানুষ বুদ্ধিহারা হয়ে যায় । আমি যেন রসূলুল্লাহ (স.)-এর সাথেই সেই পরম মুহূর্তে অবস্থান করছিলাম যখন তিনি উর্ধাকাশের দিকে দ্রুতগতিতে আরোহণ করে সেদ্রাতুল মোনতাহা ও জান্নাতুল মাওয়ার দিকে অগ্রসর হচ্ছিলেন। আমার সমস্ত শক্তি দিয়ে আমি এই কল্পনা করছিলাম। বড় তৃপ্তির সাথে এবং আমার শক্তি ও অনুভূতি দিয়ে সেই সুরসুধা পান করছিলাম ৷ ফেরেশতা, তাদের এবাদত, তাদের বান্দাহ ওয়া এবং নিরন্তর তাদের আল্লাহর অনুগত সৃষ্টি হিসেবে কাজ করা সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছি, আর পাশাপাশি অনুভব করেছি কী চরম নির্বুদ্ধিতার সাথে তাদের সম্পর্কে মোশরেকরা চিন্তা করে এবং তাদের সম্পর্কে কত মারাত্মক ভ্রান্ত ধারণার মধ্যে তারা পতিত হয়। এরপর মাটি থেকে তৈরী মানুষ ও জণ আকারে মাতৃগর্ভে তার আগমনের বিষয়েও ভেবেছি। তারপর বুঝেছি একমাত্র আল্লাহ তায়ালাই এসব কিছুর রহস্য জানেন। সূরাটির শেষ ভাগে উল্লিখিত এ সকল বিস্ময়কর রহস্যরাজির সংস্পর্শে এসে আমার অস্তিত্ব প্রকম্পিত হতে থেকেছে । এখানে পর্দার অন্তরালে লুকিয়ে থাকা সেইসব জিনিস সম্পর্কে বলা হয়েছে যা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ দেখে না এবং এমন সব সুনির্দিষ্ট কাজের উল্লেখ করা হয়েছে যার কোনো তুলনা নাই আর যার হিসাব-নিকাশ করে অবশ্যই প্রতিদান দেয়া হবে। অবশেষে, বান্দাহর সকল কাজ আল্লাহর কাছে ফিরে যাবে, যা সে জীবনের বিভিন্ন চলার পথে করতে থেকেছে । তখন অনেকে হাস্য-মুখরিত অবস্থায় থাকবে আর অনেকে থাকবে ক্রন্দনরত ও আত্ম-অনুশৌচনীয় বিলাপরত | কেউ মৃত্যুকে ডাকতে থাকবে আর কেউ নতুন এ জীবনের অমরত্ৃ কামনা করবে । মানব সৃষ্টির সূচনাতে শুক্রবিন্দু অন্ধকারাচ্ছন্ন এক সুড়ং পথে এগুতে থাকে এবং এর গোপন প্রতিক্রিয়া প্রকাশ করতে করতে একপর্যায়ে এসে তা নর বা নারীর ভ্রণে পরিণত হয়। এর পরেই পরবর্তীতে এক নতুন জীবে পরিণত হয়। এইভাবেই মানব প্রকৃতির পূর্ণত্ব লাভের পথে এক নিরন্তর সংগ্রাম চলতে থাকে এবং যেন এক প্রচন্ড ঝড়ো হাওয়া তাকে ভ্রুতবেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং তাকে পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এরপর আমি ভীতি .| প্রদর্শনকারীর নবীর) সর্বশেষ শব্দটি হঠাৎ করে আসা ধ্বংসের পূর্বেই যেন শুনতে পেলাম ।' “এই হচ্ছে সেই ভীতি প্রদর্শনকারী যা পূর্বে আসা অন্যান্য ভীতি প্রদর্শনকারীদের অন্যতম । মহা-বিপর্যয় আগতগ্রায়। আল্লাহ ব্যতীত অন্য কেউ এই বিপদকে হঠাতে পারে না।' তারপর এল পরবর্তী প্রচন্ড এক শব্দ এবং আমার গোটা অস্তিত্ ভয়ানক ক্রন্দনের সাথে থরথর করে কেঁপে উঠলো, “এই কথাতে তুমি কি আশ্চর্য হচ্ছো? হাসছো? কীদছোনা! আর তোমরা কি ঠীট্টা-মস্কারি করছ! তারপর যখন শুনলাম, “আল্লাহর সামনে সেজদায় পড়ে যাও এবং তারই পূর্ণাঙ্গ আনুগত্য কর।' তখন এই কম্পন ছড়িয়ে পড়লো আমার অন্তর থেকে নিয়ে সমগ্ধ অংগ-প্রত্যংগে । আর অংগ-প্রত্যংগের এই কম্পন-এর প্রবাহ এমনভাবে আমার গোটা অস্তিত্কে আচ্ছন্ন করে ফেললো যে, আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না। গোটা দেহ প্রচন্ড বেগে কীপছিলো, কিছুতেই সে কম্পনকে থামাতে পারছিলাম না। এর সাথে দর-বিগলিত ধারায় অশ্রু প্রবাহিত হয়ে চলেছিলো, যা শত চেষ্টা করেও আমি থামাতে পারছিলাম না। ঠিক এই মুহূর্তেই আমি অনুভব করলাম, সেজদার ঘটনাটি ছিলো অবশ্যই সত্য এবং এই সেজদার কারণও যথার্থ । আমি অনুধাবন করলাম যে, কোরআনের এই অত্যাশ্র্য ক্ষমতার কারণেই সে সেজদার ঘটনাটি সংঘটিত হয়েছিলো । সম্ভব হয়েছিলো সূরার মধ্যে উল্লিখিত বিভিন্ন

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।