Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) জন্যে হচ্ছে পুরুষ (সন্তান) আর তার (আল্লাহ) জন্যে কন্যা (সন্তান)? এটা বড়ই বে-ইনসাফ-পূর্ণ বন্টন। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে তোমাদের কিছু বানানো নাম যা তোমরা ও তোমাদের বাপ-দাদারা নিজেরা এসব নামকরণ করেছে। এ বিষয়ে আল্লাহ পাক কিছু দলীল নাধিল করেননি (শেষ পর্যন্ত)।, এর পরবর্তী কথাগুলো তারা (মোশরেকরা) শুনতে পাচ্ছে, যারা আখেরাতের প্রতি বিশ্বাসী নয়, তারাই ফেরেশতাদেরকে মেয়েদের নামে নামকরণ করেছে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই (আসলে এবিষয়ে তারা কিছুই বুঝে না)। তারা শুধুমাত্র ধারণা-কল্পনার ওপরই কথা বলে এবং ধারণার বশবর্তী হয়েই চলে । আর এটা নিশ্চিত যে, নিছক ধারণা সত্য প্রাপ্তিতে কোনো সাহায্য করে না।” এর পূর্বে আরও ওরা (মোশরেকরা) শুনছে, “আকাশে কত শত ফেরেশতা রয়েছে যারা তাদের পক্ষে কোনো সুপারিশ করার অধিকার রাখে না, তবে আল্লাহ পাক যদি কারও সম্পর্কে সুপারিশের অনুমতি দেন এবং তিনি খুশী হন তো তার কথা ভিন্ন। একথাগুলো শোনার সময় সে মোশরেকরা রসূল (স.)-এর সাথে সেজদা করেনি, কারণ সেজদার প্রসংগ এখানে আসেনি । এখানে তাদের দেব-দেবীর কোনো প্রশংসাও করা হয়নি বা তারা শাফায়াত করতে পারবে বলেও জানানো হয়নি। ওরা এই মিথ্যা রেওয়ায়েতকারীর মত কোনো নির্বোধ ব্যক্তিও ছিলো না । আসলে এ সব মিথ্যা বর্ণনাকারীদের কাছ থেকে পাশ্চাত্য ছিদ্রান্বেষণকারীরা এ কথাগুলো লুফে নিয়ে নিজেদের গরজ মত হঠকারিতার সাথে কথাগুলো চালিয়ে দিয়েছে (যেন মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়)। তাহলে অবশ্যই এ কারণ ছাড়া অন্য আরও কোনো ব্যাপার ছিলো যার কারণে মোশরেকরা সেজদা করেছিলো এবং আবিসিনিয়ার মোহাজেররা একটি নির্দিষ্ট সময় পর অন্য কোনো কারণে মন্কায় প্রত্যাবর্তন করেছিলেন। মোহাজেররা আবিসিনিয়া থেকে কেন ফিরে এলেন এবং কিছু দিন থাকার পর পুনরায় কেন আবার হিজরত করলেন তা নির্ণয় করার জন্যে তেমন কোনো নির্ভরযোগ্য কারণ খুঁজে পাওয়া যায় না। তবে সেজদা করার কারণটি এই প্রসংগে আমরা বুঝতে না পারায় বিরোধী ভাব দেখাচ্ছি। ওপরে বর্ণিত কারণ ব্যতীত সেজদা করার আরও কিছু কারণ আছে বলে আমি মনে করি। আমার মনে হয় সেজদা করার ব্যাপারটি আদতেই সংঘটিত হয়নি। দু'মাস বা তিন মাস পরে আবিসিনিয়া থেকে মোহাজেরদের ফিরে আসার কারণ নির্ণয় করতে গিয়ে সম্ভবত এ ঘটনাটির উল্লেখ করা হয়েছে। কারণ মোহাজেরদের ফিরে আসার পেছনে কিছু না কিছু এ ধরনের ঘটনা অবশ্যই ঘটে থাকবে। এধরনের বিশেষ কিছু অভিজ্ঞতা আমারও যা আমি ইতি পূর্বেও উল্লেখ করেছি। আমরা কয়েক জন লোক একবার এক জায়গায় বসে কথা বলছিলাম, এমন সময় কাছাকাছি কোনো এক জায়গা থেকে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পেলাম এবং যখন খেয়াল করে বুঝতে পারলাম যে, সূরায়ে আন্‌ নাজম পাঠ করা হচ্ছে, তখন আমাদের মধ্যে কথা বন্ধ হয়ে গেলো এবং আমরা মনোনিবেশ সহকারে চুপ করে তেলাওয়াত শুনতে লাগলাম । যে কারী সাহেব পড়ছিলেন তার কষ্ঠস্বরটি বড়ই হৃদয়গ্রাহী ছিলো। তিনি বড় সুন্দর করে থেমে থেমে পড়ছিলেন। যখন তিনি সুমধুর সুরে কোরআন পড়ছিলেন, তখন আমি ধীরে ধীরে তার সেই সুর লহরী আকণ্ঠ পান করছিলাম, পান করছিলাম-মোহাম্মদ (স.)-এর সেই মুহূর্তের হৃদয় দিয়ে যখন আকাশের উচ্চতম মার্গে তিনি আরোহণ করেছিলেন, যখন তিনি জিবরাঈল (আ.)-কে আন্মাহর সৃষ্ট ফেরেশতার আসল চেহারায় দেখছিলেন। আমি যেন তারই সেই অবস্থানে নিজেকে অনুভব

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।