Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) রসূলুল্লাহ সে.)- নল ভিতর ভাতা ঈমান-ইয়াকীন ছাড়া মোশরেকরা কি ভাবে সেজদা করলো! তারপর যখন রসূল (স.)-এর আকাংখার মধ্যে শয়তান উপরোক্ত কথাটি প্রবেশ করিয়ে দিলো, তখন মোশরেকরা আশ্বস্ত হলো যে, তারা তাদের দেব-দেবীদের সম্মানার্থেই সেজদা করেছে । শয়তানও তাদের মনে একথা জাগিয়ে দিলো যে, রসূলুল্লাহ (স.) সূরায়ে নাজম-এর মধ্যে একথা পড়েছেন যার কারণে সবাই এসব দেব-দেবীর সম্মানে সেজদা করেছে । এরপর একথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো এবং শয়তানও সবখানে একথা প্রকাশ করতে লাগলো । শেষ পর্যন্ত আবিসিনিয়াতে সবার কাছে, এমনকি মুসলমানদের কাছেও খবরটি পৌছে গেলো। সেখানে ওসমান ইবনে মাযযূন ও তার সংগীরাও উপস্থিত ছিলো । তারা বলাবলি শুরু করে দিলো যে, মক্কাবাসী সবাই ইসলাম গ্রহণ করেছে এবং তারা রসূলুল্লাহ (স.)-এর সাথে নামাযও পড়েছে। তাদের কাছে এ খবরও পৌছলো যে, ওলীদ ইবনে মুগীরা হাতে মাটি নিয়ে তার ওপর সেজদা করেছে। আরও খবর পৌছলো যে, মক্কায় মুসলমানগণ নিরাপদ হয়ে গেছে, যার কারণে তারা আবিসিনিয়া থেকে মক্কার দিকে রওয়ানা হয়ে গেলো । শয়তান যা কিছু কথা সূরায়ে নাজম-এর সাথে জুড়ে দিয়েছিলো আন্মাহ পাক তা মনসূখ (নাকচ) করে দিয়ে তার আয়াতগুলো সন্দেহমুক্ত করে দিলেন এবং মনগড়া কথা থেকে মুক্ত করে জানালেন, 'তোমার পূর্বে যে কোনো রসূল বা নবী পাঠিয়েছি ফায়সালা স্পষ্টভাবে জানিয়ে দিলেন এবং ফেরেশতাদের সম্পর্কে শয়তানের ছন্দপূর্ণ তৈরী করা কথা থেকে যে তিনি সম্পূর্ণভাবে যুক্ত তা পরিষ্কারভাবে বলে দিলেন। এরপর মোশরেকরা তাদের পূর্ব গোমরাহী ও মুসলমানদের বিরুদ্ধে শক্রতার মনোভাবের দিকে পুনরায় ফিরে গেলো, বরং তাদের দুশমনী আরও বেড়ে গেলো। আরও কিছু রেওয়ায়েত পাওয়া গেছে যা এই বানাওটী কথাকে আরও জোরদার করেছে এবং 'সুন্দরী ফেরেশতাদের" কাহিনীকে রসূলুল্লাহ (স.)-এর কথা বলে প্রচার করেছে এবং জানিয়েছে যে, রসূলুল্লাহ (স.) কোরায়শদেরকে খুশী করার জন্যে এবং স্বীন-ইসলামের দিকে আগ্রহান্বিত করার উদ্দেশ্যে সাতৃনা দিতে গিয়ে উৎসাহপূর্ণভাবে এরকম কিছু কথা বলেছিলেন। এসমস্ত মিথ্যা ও বানোয়াট বর্ণনাকে প্রথম অবস্থাতেই নাকচ করে দেয়া হয়েছে-যখন এগুলো প্রচার হওয়ার ভয় দেখা গিয়েছিলো । নবুওতের নিরাপত্তা ও কোরআনকে মিথ্যা ও মানুষের মনগড়া কথা থেকে মুক্ত রাখার জন্যেও প্রথম সুযোগেই এ ছাটাই-বাছাই করা হয়েছে। এটা এজন্যেও প্রয়োজন ছিলো যাতে কোরআন করীমের সকল বাক্য বা শব্দ সকল প্রকার পরিবর্তনের হাত থেকে রক্ষা পায়। সুতরাং আলোচ্য সূরার বর্ণনাভংগি চূড়ান্তভাবে বানোয়াট-এ কাহিনীকে প্রত্যাখ্যান করে এ সূরার মধ্যে অলীক দেব-দেবীর প্রতি মোশরেকদের বিশ্বাস এবং এ সম্পর্কিত যাবতীয় কল্প কাহিনীর প্রতি কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে । অতএব, ওপরে (শয়তানের তৈরী করা) কথা দুটি এ সুরার অংশ হওয়ার কোনো প্রশ্বই আসে না। এমনকি আর একটি প্রচলিত কথাও যুক্তিহীন, যার মধ্যে বলা হয়েছে,.শয়তান মোশরেকদের কানে এই বাক্য দুটি এনে দিয়েছিলো যা মুসলমানগণ শুনতে পায়নি। এখানে চিন্তা করার বিষয় হচ্ছে, এ সব মোশরে তো আরবই ছিলো যারা তাদের ভাষা ভাল করেই বুঝতো এবং বর্ণনার মধ্যে যে কাব্যিক সৌন্দর্য ছিলো তাও যথাযথভাবে অনুভব করতো । কাজেই হঠাৎ করে একটি অপ্রাসংগিক কথা এলে তার সত্য সম্পর্কে তাদের মনে কোনো প্রশ্ন জাগবে না! দেখুন, আয়াতে কি বলা হচ্ছে, “তোমাদের

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।