17100)://151977)18301.৬%01-0])7055.050100 তো কেবল তোমাদের আহ্বান করতাম, আর তোমরা তা তৎক্ষণাৎ গ্রহণ করতে । সুতরাং তোমরা আমাকে তিরঙ্কার করো না, নিজেদেরকে তিরষ্কার করে । আজ আমিও তোমাদেরক বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, তোমরাও পারবে না আমাকে বিপদ থেকে উদ্ধার করতে । তোমরা যে ইতিপূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, তা আমি প্রত্যাখ্যান করলাম । অপরাধীদের জন্যে আজ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে ।' এভাবেই কোরআন মোশরেকদের সামনে তাদের মিথ্যাদাবীর মুখোশ খুলে দেয় এবং দুনিয়া ও আখেরাতে তার ব্যর্থতা ও অসারতা দেখিয়ে দেয়। ইতিপূর্বে সে তাদের সামনে প্রাকৃতিক জগতের সেই মহাসত্যকে তুলে ধরে, যা তাদের কুফরী ও শেরেকীকে বাতিল বলে ঘোষণা করে ও প্রত্যাখ্যান করে। সে আল্লাহর একতৃকে এমন এক শাশ্বত মহাসত্য বলে আখ্যায়িত করে যার সম্পর্কে মহাবিশ্বরূপী গ্রনস্থও একই কথা বলে। সে বলে, একতৃবাদ স্বয়ং মোশরেকদের পার্থিব কল্যাণের জন্যেও অপরিহার্য, আর দুনিয়া ও আখেরাতে তাদের শেরেক ও কুফরী কি ফলাফল বয়ে আনবে সে দিকে নক্ষ্য রাখার অপরিহার্ষতা সম্পর্কেও তাদের হুশিয়ারী করা হয়েছে। মানুষের আন্ুুপত্যও শেনেক এখানে কোরআন মোশরেকদের উপাস সেসব অচেতন ও প্রাণহীন প্রতিমূর্তিগুলোরই নিন্দা সমালোচনা করেছে যেগুলো কোরআন নাযিল হবার সময় জনগণের কাছে এঁতিহাসিক উপাস্য হিসাবে পরিচিত ছিলো । কিন্তু এ আয়াতের ভাষা সেই এঁতিহাসিক প্রথাসিদ্ধ মূর্তিপূজার চেয়ে অনেক ব্যাপক অর্থবোধক । এ আয়াতে বলা হয়েছে যে, যে কোনো যুগের এবং যে কোনো স্থানেরই হোক না কেন পূজারী ও প্রার্থনাকারীদের ডাকে সাড়া দিতে পারে না এমন বস্তু, প্রাণী বা ব্যক্তির যারা পুজা বা আনুগত্য বা গোলামী করে। তাদের চেয়ে বেকুফ, নির্বোধ ও বিপথগামী আর কে আছে? মানুষের ডাকে সাড়া দেয়া, তার ক্ষতি বা উপকার করার ক্ষমতা তো শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহ তায়ালাই রাখেন । বস্তৃত শেরেক শুধুমাত্র প্রাচীন পৌত্তলিকদের সাদামাটা মূর্তিপূজাতেই সীমাবদ্ধ নয় বরং এমন বহু মোশরেক রয়েছে, যারা আল্লাহর এবাদাতের সাথে সাথে ক্ষমতাশালী, প্রতাপশালী অথবা বিত্তশালীদের গোলামী ও আনুগত্য করে থাকে এবং তাদের কাছে অনেক কিছু প্রার্থনা করে থাকে । এভাবে তাদের আল্লাহর সাথে শরীক করে । অথচ তারা তাদের কাছে প্রার্থনাকারীদের প্রার্থনা যথাযথভাবে মণ্ত্ুর করার কোনো ক্ষমতাই রাখে না। এমনকি তারা নিজেদেরও লাভ লোকসান করতে অক্ষম । তাদের কাছে কোনো জিনিস চাওয়া শেরেক। তাদের কাছে কোনো কিছু আশা করাও শেরেক। তাদেরকে ভয় করাও শেরেক । তবে এই শেরেক অপ্রকাশ্য হওয়ার কারণে অনেকেই এ ধরনের শেরেকে অবচেতনভাবে লিপ্ত হয়ে থাকে । এরপর ৭ নং আয়াত থেকে রসূল (স.) ও তার দাওয়াতের সাথে মোশরেকদের ভূমিকা ও আচরণ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তাদের চলমান অবস্থা ও মোশরেকসুলভ আকীদা বিশ্বাসের অসারতা প্রমাণ করার পর এক্ষণে ওহী ও তাওহীদ বিশ্বাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতগুলো পাঠ করা হয়, তখন কাফেররা তাদের কাছে সত্য সমাগত হওয়ার পরও বলে, এতো প্রকাশ্য জাদু । (আয়াত ৭-১২) এ আয়াতগুলোর শুরুতেই ওহী নিয়ে আলোচনা করা হয়েছে । এই ওহী সম্পর্কে তারা যে আজেবাজে মন্তব্য করতো ও বিরক্তি প্রকাশ করতো, তার নিন্দার মাধ্যমে এ আলোচনার সুচনা হয়েছে। বলা হয়েছে যে, আল্লাহর পক্ষ থেকে নাধিল হওয়া এই ওহী তো হচ্ছে এমন সব বাণী,
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।