Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.05010) এই বিবরণ মোতওয়াতের হাদীসের মাধ্যমে জানা যায়। তারপর এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে নানা কথা এসেছে । আসলে এটা কোনো আশ্চর্যজনক ঘটনা ছিলো না। এ ছিলো আল-কোরআনের এক বিশেষ মোজেযা, যা হৃদয়ের ওপর এমন প্রবল প্রভাব বিস্তার করেছিলো! এ ঘটনাটি এত রেওয়ায়েতের মাধ্যমে জানা গেছে যা ভুল বলে মন মানতে চায় না। মুসলমানদের সাথে মোশরেকরা সেজদায় পড়ে । এর পেছনে কি কারণ জানার জন্যে আমার খুবই আগ্রহ হলো । কোনো বিশেষ হৃদয়গ্রাহী অভিজ্ঞতা এ বিষয়ে আসার পুবেই আমি নিজেই কিছু নির্ণয় করেছি এবং আমার কাছে তা খুবই স্পষ্ট ও যুক্তিসংগত মনে হয়েছে। এন্টি হাদীস ও ভাব ব্তাখ্তা “হাদীসে গারানীক' নামে পরিচিত মিথ্যা ও বানোয়াট এ রেওয়ায়েতটি আমি নিজে পড়েছি, যা ইবনে সাণ্দ তাঁর “তাবাকাত” নামক পুস্তকে বর্ণনা করেছেন এবং ইবনে জরীর আত্তাবারী-রচিত ইতিহাসেও উল্লেখ করেছেন। কোনো কোনো মোফাসসেরও আল্লাহর বাণী-“আমি তোমার পূর্বে যে কোনো নবী-রসূল প্রেরণ করেছি, সে নবী বা রসূল যখনই কোনো আকাংখা পেশ করেছে, শয়তান তার আকাংখার মধ্যে নিজের কিছু কথা ঢুকিয়ে দিয়েছে । অতপর, শয়তানের আনীত সে কথাগুলোকে আন্নাহ পাক নাকচ করে দিয়েছেন এবং আল্লাহ তায়ালা তাঁর নিজের কথাগুলো মযবৃত ও নিসন্দেহ বানিয়ে দিয়েছেন।” এ রেওয়ায়াতগুলো সম্পর্কেই ইবনে কাছীর কিছু সুন্দর তথ্য পেশ করে বলেছেন (আল্লাহ পাক তাকে নেক প্রতিদান দিন), এ রেওয়ায়েতগুলোর সবগুলোই হচ্ছে 'মুরসাল' যার সহীহ হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এ রেওয়ায়েতগুলো অধিকাংশ খুব বিস্তারিত, কিছু সংখ্যক মিথ্যা ও বানোয়াট কথায় ভরা যা রসুল (স.)-এর কথা বলে চালানো হয়েছে। ইবনে আবি হাতেমের রেওয়ায়াতে বলা হয়েছে, সূরায়ে নাজম যখন নাযিল হয়, তখন মোশরেকরা বলছিলো, এ লোকটি যদি আমাদের মাবৃদ দেবতাদের সম্পর্কে কিছু ভাল কথা বলতো, তাহলে তাকে ও তার সংগী-সাথীদেরকে আমরা অবশ্যই মেনে নিতাম । কিন্তু ইহুদী-নাসারাদের মধ্যে যেসব লোক তার আনীত এই নতুন ব্যবস্থাকে মানছে না, তবু তাদেরকে তো এলোকটি এভাবে নিন্দা করে না বা গালিও দেয় না যেমন আমাদের দেব-দেবতাদের নিন্দা করে । অথচ, বাস্তব অবস্থা হচ্ছে এই যে, রসূলুল্লাহ (স.) এবং তার সাহাবারা ওদের থেকে যে দুর্ব্যবহার ও প্রত্যাখ্যান পেয়েছেন তাতে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং তাদের ভুল পথে চলতে থাকায় তিনি অত্যন্ত বেদনাহতে ছিলেন৷ তিনি মনে-প্রাণে চাইতেন যেন তারা হেদায়াতের পথ গ্রহণ করে। এরপরই যখন আল্লাহ তায়ালা সূরা “নাজ্ম' নাযিল করে বললেন, তোমরা লাত, ওযযা এবং তৃতীয় আর একটি দেবী মানাত সম্পর্কে চিন্তা করে দেখেছো কি?' সে সময় শয়তান একথা যোগ দিয়েছিলো সেখানে আল্লাহ তায়ালা আল্লাদ্রোহীদের কথা বলতে গিয়ে বললেন, ওরা হচ্ছে উচ্চ মর্ধাদাসম্পন্ন সুন্দরী মেয়েলোক এবং তাদের সুপারিশ এত মূল্যবান যা আশা করা হয়। আসলে এসব শয়তানের ছন্দময় কথা এবং তার দুরভিসন্ধি। এ দুটি কথা মন্ধার মোশরেকদের মনে স্থান করে নিলো এবং তাদের মুখেও সে কথা জারি হয়ে গেলো। আর মক্কাবাসীরা একথাগুলো থেকে সুসংবাদ গ্রহণ করলো ও বললো, যাক, মোহাম্মদ তার জাতির ও তাদের প্রথম ধর্মের দিকে ফিরে এসেছে। কথাটি রসূল (স.)-এর কানে গেলে তিনি দীর্ঘক্ষণ ধরে সূরায়ে নাজ্ম পড়লেন, তারপর তিনি এবং উপস্থিত মুসলিম ও মোশরেক জনগণ সবাই সেজদায় পড়ে গেলেন। শুধুমাত্র মোশরেক বর্ষীয়ান নেতা ওলীদ ইবনে মুগীরা সিজ্দা করা থেকে বিরত রইলো । সে এক মুষ্টি মাটি তুলে নিয়ে তার ওপর সেজদা করলো । তখন উপস্থিত দু'পক্ষের লোকজন সবাই ৫৩ সুরা আন লজ্ন্ম ০২৮০ পাকা ২৭, মলাম্মিা ৭ বিলাল ১৯ তম ৩৭

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।