17100)://151977)18301.৬%01-0])7055.050100 আল্লাহ তায়ালা ব্যতীত আর কেউ জানে না এবং যাকে নিয়ন্ত্রণ করা অথবা থামিয়ে দেয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। এজন্যেই বলা হয়েছে, “তা দূর করার ক্ষমতা আল্লাহ তায়ালা ছাড়া কারও নেই।” হালি কালার আঙসল ব্রত হঠাৎ করে এ মহা বিপদ আসার সময় অতি আসন্ন এবং পরম দয়ালু উপদেশদাতা নবীও মুক্তির দিকে আহ্বান জানাছেন। তখন তোমাদের অবস্থা হবে এই যে, তোমরা পেরেশান হয়ে মাতালের মতো টলতে থাকবে এবং কোনো স্থানে স্থির হয়ে দীড়াতে পারবে না। এ অবস্থা কিছুতেই দূর হবে না। এ প্রসংগে এরশাদ হচ্ছে, “কি ব্যাপার, একথায় কি তোমরা খুবই আশ্চর্য হচ্ছোঃ হাসছো? একটুও কীদছো না? বরং উপহাস-বিদ্রপ করছো? একথাগুলো অত্যন্ত গুরুতৃপূর্ণ যা অধিকাংশ মানুষের ওপর প্রযোজ্য । একথাগুলো সম্পর্কে চিন্তা করা সবারই কর্তব্য এবং বর্তমান একথাগুলোর মাধ্যমে তাদেরকে একটি পূর্ণাঙ্গ কথার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব, কোন্ জিনিসের কারণে তারা আশ্চর্য হচ্ছে এবং কোন্ কথার ওপর তারা হাসছে? অপরদিকে রয়েছে আল্লাহর বেশ কিছু অনুগত বান্দাহ, তারা মহা সৌভাগ্যবান । পৃথিবীর বুকে বসবাস করার সময়েই তারা আশা করে যে, একদিন তাদের সমুদয় কাজের হিসাব দিতে হবে। তারা দুনিয়ার এ যিন্দেগীতে কান্নাকাটি করে সেই ভয়ানক দিনে মুক্তির প্রয়াসে । তাই, সেদিন ভয়ানক আযাবের দৃশ্যের পাশাপাশি এরা মুক্তি লাভ করে সৌভাগ্যবান হবে। এখানের একথাণগুলো যেন চাপা স্বরে তাদেরকে পরকালের কথা ম্মরণ করিয়ে যাচ্ছে, তাদের কান ও অন্তরের মধ্যে তার নিজস্ব স্বরে ঘোষণা করছে এবং ভীষণভাবে নাড়া দিয়ে তাদের নিজ অস্তিত্রে কথা স্মরণ করার জন্যে প্রেরণা যোগাচ্ছে। তবু তারা ধ্বংসের দিকেই এগিয়ে চলেছে। তাই, তাদেরকে আহবান জানানো হচ্ছে, “সেজদা করো আল্লাহর এবং একমাত্র তারই সার্বিক আনুগত্য কর" । এই প্রসংগে এ আহবান এমন একটি আওয়ায বান্দার মনে প্রচন্ড কম্পন সৃষ্টি করে এবং অন্য সব কিছু থেকে তাকে উদাসীন করে দেয়। আর এই তাফসীর “ফী যিলালিল কোরআন"-এর মধ্যে এক দীর্ঘ ভূমিকার পর এমন কিছু কথা পেশ করা হয়েছে যা হৃদয়কে সত্যিই গভীরভাবে আন্দোলিত করে। এরই ফলে এ আয়াতটি যখন পঠিত হলো তখন সেইসব মোশরেক, যারা কোরআন ও ওহীর সত্যতা সম্পর্কে তর্ক-বিতর্কে লিপ্ত ছিলো, যারা আল্লাহ ও রসূল-এর ব্যাপারে ঝগড়া করছিলো, তারা সবাই একযোগে সেজদায় পড়ে গেল। এই সূরার মধ্যে মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর মুখ দিয়ে কেয়ামতের এসব ভয়াবহ বিবরণ বেরুনোর সাথে সাথে তারা সেজদায় পতিত হলো । উপস্থিত এসব লোকের মধ্যে মুসলমান ও মোশরেক উভয় শ্রেণীর মানুষই বর্তমান ছিলো । কোরআনের এই তেজোদৃপ্ত বাণীর সামনে তারা স্থির থাকতে অক্ষম হয়ে গেলো । কোরআনের এই ক্ষমতার কাছে তারা নিজেদের অজান্তেই পরাজয় বরণ করে সেজদায় পড়ে গেলো। বেশ কিছু সময় ধরে সেজদায় পড়ে থাকলো । দীর্ঘ সময় ধরে এই সেজদায় অতিবাহিত করার পর তারা যখন মাথা তুললো, তখন সেজদায় থাকাকালে যেমন আত্মহারা অবস্থায় ছিলো তেমনি আত্মহারা অবস্থায় দীর্ঘক্ষণ ধরে তারা বসে থাকলো
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।