Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 “সুতরাং ঢেকে ফেলেছে তাদেরকে পৃথিবী পুরাপুরি এমনভাবে যে, আজ তাদের কোনো নাম-নিশানাও অবশিষ্ট নেই।' এককালে পৃথিবীতে তারা এতো শক্তিমান জাতি থাকা সত্ত্বেও এমনভাবে মানুষ তাদেরকে আজ ভুলে গেছে যে, কেউ তাদেরকে স্মরণ করে না, তাদের কথা উল্লেখও করে না। তবু, মোনুষের শিক্ষার জন) তাদেরকে যেসব এলাকায় ধ্বংস করা হয়েছিলো এবং ধসিয়ে দেয়া হয়েছিলো, সেখানকার ধ্বংসাবশেষ এখনও মানুষের জন্যে বাচিয়ে রাখা হয়েছে। তাদের শাস্তির এ চিহৃগুলো দুনিয়াবাসীকে এখনও জানায় । শক্তির বড়াই করলে এমনি করে পৃথিবী থেকে বিলুপ্ত করে দেয়া হবে এবং কখনও মাথা তোলার সুযোগ থাকবে না। “সুতরাং আন্লাহ তায়ালার কোনো নেয়ামতকে নিয়ে তোমরা তর্ক-বিতর্ক লিপ্ত হচ্ছো? যেসব বিষয়ে আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন তার মূল কথা হচ্ছে, শক্তি-সামর্থ এবং যাবতীয় নেয়ামত ও শ্রেষ্ঠতৃ যে আল্লাহর তা তারা অস্বীকার করে নিজেদেরকেই শক্তিমান বলে ঘোষণা দিয়েছিলো এবং নিজেদের শ্রেষ্ঠতৃকে প্রতিষ্ঠিত করার জন্যে সর্বপ্রকার যুলুম চালিয়েছিলো ৷ তাই আন্মাহ পাক জানাচ্ছেন, তিনি কি এসব অন্যায়কারীকে ধ্বংস করেননি? তিনি কি মিথ্যার ওপর সত্যকে বিজয়ী করেননি? এইভাবে অপ্রমাণিত করেননি তাদের দাবীকে । ফলে তারা ধ্বংস্তূপে পরিণত হয়েছে! যারা চিন্তা করে এবং শিক্ষা নিতে চায়, তাদের জন্যে আল্লাহর শক্তি-ক্ষমতা জানার বহু নিদর্শন এইসব ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে। মানুষকে শিক্ষাদান করার ব্যাপারে এসব কি আল্লাহর বিভিন্ন নেয়ামত নয়? সুতরাং, আল্লাহ তায়ালার কোন্‌ কোন্‌ নেয়ামতের ব্যাপারে তোমরা বিতর্ক চালাচ্ছো? একথার সম্বোধন করা হয়েছে সবার জন্যে । প্রত্যেক অন্তর ও প্রত্যেক চিন্তাশীল লোকের জন্যে, যারা আল্লাহর সৃষ্টির শিল্প-নৈপুণ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করে এবং সবখানেই আল্লাহর অসংখ্য নেয়ামত দেখতে পারে । এমনকি নানা প্রকার বিপদের মধ্যেও তীর নেয়ামতের সন্ধান তারা পায়। আল্লাহ তায়ালার ইচ্ছা ও মানুষের ওপর এবং চরম মিথ্যাবাদী ও নবীদেরকে প্রত্যাখ্যানকারী প্রাটীন এসব জাতি ও তাদের তৎপরতা সম্পর্কে । তাহলে অবশ্যই আমাদের মধ্যে গভীর চিন্তা জাগবে সত্য সঠিক পথ গ্রহণ করার জন্যে এক মনোবল সৃষ্টি হবে। প্রাকৃতিক দৃশ্যাবলী ও চলমান ঘটনাসমূহ মহাপ্রলয় সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত এক মহা-বিপদ-সংকেত হিসেবে আমাদের মন-মগজকে আন্দোলিত করতে থাকবে। তাই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, “এ মহান নবী হচ্ছে অতীতে আগত অন্যান্য সতর্ককারী (নবীদের) ন্যায় একজন সতর্ককারী । মহাপ্রলয় (কেয়ামত) আগতপ্রায়। (যখন তা এসেই পড়বে, তখন) আল্লাহ ব্যতীত এ ভয়ানক বিপদকে কেউ দূর করতে পারবে না ।' এই যে রসূল (তোমাদেরকে সতর্ক করে চলেছেন), ধার রসূল হওয়ার প্রশ্নকে কেন্দ্র করে তোমরা নানাপ্রকার বিতর্কে জড়িয়ে পড়েছো এবং তিনি প্রকৃতপক্ষে সতর্ককারী রসূল কিনা এ বিষয়ে তোমরা কি নানা ধরনের তর্ক করছো?-এ বিষয়ে জেনে নাও, অবশ্যই সে পূর্বে আগত অন্যান্য নবী রসূলদের মতই একজন সতর্ককারী রসূল। অন্যান্য-নবী রসূলরা যে শিক্ষা নিয়ে এসেছিলেন এবং আখেরাত সম্পর্কে যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, এ রসূলও সেই একই দায়িত্ব নিয়ে আগমন করেছেন । আর অবশ্যই কেয়ামত হওয়ার দিন নিকবর্তী হয়ে গেছে। সেই দিন শীঘ্ব সমাগত হওয়ার সময় এসে গেছে যখন সব কিছুকে ভীষণ ঝড়ের বেগে ॥ চালিত করা হবে। সেই দিনটিতেই হবে মহা প্রলয় এবং সেই মহা ধ্বংস সম্পর্কেই এই সতর্ককারী তোমাদেরকে সে বিষয়ে হুশিয়ার করছেন, অথবা সে এমন এক আযাবের সন্ত্রাস যার প্রকৃতি

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।