Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) পারে না। একমাত্র আল্লাহ তায়ালাই তার যাবতীয় অভাব দূর করতে পারেন। এ সব হচ্ছে বাস্তব জীবনের এমন প্রয়োজন যা তারা নিজেরা জানে এবং যা তাদের চোখগুলো দেখে এবং তাদের অন্তর অনুভব করে, যাতে তারা একই মাত্র উৎস থেকে তাদের প্রয়োজন মেটানোর পথ দেখতে পায় এবং সেই একই ভান্ডার থেকে তাদের যাবতীয় চাওয়া-পাওয়ার জন্যে রুজু করতে পারে কারণ অন্য সবাই সর্বতোভাবে অভাবী এবং নিঃ্ব। “আর তিনিই হচ্ছেন শে"রা নামক নক্ষত্রের রব।" আর শে"রা হচ্ছে এমন একটি নক্ষত্র যা সূর্য থেকে বিশগুণ ভারী এবং তার আলো সূর্যের আলো থেকে পঞ্চাশ গুণ বেশী। আর আমাদের এই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব সূর্য থেকে তার দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশী। আরবে অনেকে এই নক্ষত্রের পূজা করতো এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ জ্ঞানে এই নক্ষত্রটিকে দেখার জন্যে বু লোক চেষ্টা-সাধনা করতো । সুতরাং এ বিষয়ে আল্লাহর বক্তব্য হচ্ছে যে, সে শে'রার রবও আন্মাহ রব্বুল ইযযত এবং এই অস্তমিত নক্ষত্রের কসমই দেয়া হয়েছে আলোচ্য সুরার শুরুতে । এ সুরা আরও জানাচ্ছে যে উর্ধাকাশে অবস্থিত এক বিশেষ জগতে অবশেষে সবাইকে যেতে হবে, যেমন তাওহীদ-বিশ্বাসের লক্ষ্য এই একই আখেরাতের জীবন-লাভ এবং শেরেক-এর নিরর্থক ও মনগড়া দাবী প্রত্যাখ্যান । এরই সাথে শেষ হচ্ছে মানুষের নিজের মধ্যে ও গগন-বিদারী দৃশ্যাবলীর মধ্যে অবস্থিত অসংখ্য রহস্যরাজির ওপর এ সংক্ষিপ্ত আলোচনা । এরপর আমরা পশ্চাৎপন্থীদের আচরণ সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। এসব লোকেরা যুগে যুগে সতর্ককারী নবীদের আগমনের পর তাদেরকে প্রত্যাখ্যান করেছে, যেমন তাদেরকে মোশরেকরা প্রত্যাখ্যান করতে দেখেছে এবং তাদেরকে মিথ্যাবাদী বলেও আখ্যায়িত করেছে। নবীদের প্রেরণ ও তাদের মাধ্যমে আল্লাহর বাণী পৃথিবীবাসীর কাছে পৌছানো-এ এমন একটি ক্ষেত্র যেখানে আল্লাহর কুদরত ও ইচ্ছাসমূহ এক এক করে ইতিপূর্বে যুগের পর যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে। তিনিই প্রথম আস্দ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করেছেন সামূদ জাতিকেও এবং তাদের মধ্য থেকে কেউই রেহাই পায়নি। ধ্বংস করেছেন ইতিপূর্বে নূহ (আ.)-এর জাতিকেও । তারা ছিলো আরও বড় যালেম এবং আরও কঠিন বিদ্রোহী এবং মুখ থুবড়ে পড়ে থাকা বস্তি ওপরে তুলে নিক্ষেপ করেছেন, তারপর তাকে ঢেকে দিয়েছেন পুরোপুরিভাবে । এখন বলো, তোমরা তোমাদের রবের কোন্‌ সে নেয়ামত সম্পর্কে বিতর্ক করছো? মহাকালের মধ্যে (দুনিয়ার এ জীবন) দ্র্তগতিতে অতিক্রমশীল এ এক নিদারুণ সফর । বিশাল এ সফর ক্ষেত্রে প্রত্যেক জাতি কিছু দিনের জন্যে সাময়িকভাবে অবস্থান করার জন্যে এক সুযোগ পায় যখন সে অপরকে কঠিনভাবে আঘাত করে। এ আঘাত চেতনাকে ভীষণভাবে ঘায়েলও করে। ধরবৎলব্াপ্ত জ্াাতিস্ম্হেক পন্লিণতি আবারও আদ, সামুদ ও নূহ আ.)-এর জাতির কথা উন্মেখ করছি। এদের সম্পর্কে কোরআনের পাঠকরা ভালভাবেই কোরআনের বিভিন্ন জায়াগায় জানতে পেরেছে। “মোতাফেকাত' বলতে লূত জাতিকে বুঝানো হয়েছে। এদেরকে যেসব কারণে ধ্বংস করা হয়েছিলো তা ছিলো-মিথ্যা, মিথ্যা দোষারোপ এবং ইচ্ছাকৃতভাবে ভুল পথে চলা । এসব অপরাধ তাদেরকে অতলান্ত হাবিয়া দোযখের দিকে নিক্ষেপ করেছে এবং তাদেরকে যমীনের বুকে ধসিয়ে দিয়েছে।

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।