17100)://151971718301.৬%01-0])7055.05010) জীবন সৃষ্টির এ বিরাট কাজ প্রতি মুহূর্তে উপধু্পরি সংঘটিত হয়ে চলেছে। বারবার নযরের সামনে ঘটতে দেখে এর গুরুত্ব, অভিনব এবং বৈচিত্র মানুষ ভুলে যায়। অথচ একটু খেয়াল করলেই মানুষ বুঝতে পারবে, যত জিনিস সম্পর্কেই মানুষ চিন্তা করুক না কেন তার মধ্যে এটিই হচ্ছে সব থেকে বড় আশ্চর্যজনক রহস্য । 'নুফাতুন তৃমনা"-_অর্থ শুক্রকোষ থেকে শুক্র বীজকে স্থানচ্যুত করা হয় বা স্থলিত করা হয়। এস্মবলন হচ্ছে ঠিক তেমনি যেমন শরীরের মধ্য থেকে ঘাম, অশ্রু, শিকনি ইত্যাদি বেরিয়ে আসে। এ বস্তুটি আল্লাহর ক্ষমতার রশিতে নিয়ন্ত্রিত এক নির্দিষ্ট বিরতির ব্যবধানে স্বলিত হয়। তারপর কি হয়? তারপর এই অতি তুচ্ছ ও সূক্ষ্ম বস্তুটি রূপ নেয় একটি পূর্ণাঙ্গ মানুষের । আর এই মানুষের মধ্যে কেউ হয় পুরুষ এবং কেউ হয় নারী! কেমন করে এটা হয়? এই মণি নির্গত হওয়ার কাজ সংঘটিত না হলে কেমন করে সেই আশ্চর্যজনক মানুষ বাস্তবে আসতো? কেমন করে এই শক্ত ও সুগঠিত মানুষের অস্তিত্ব চিন্তা করা যেত, কি করেই বা অঙ্গ-প্রত্যঙ্গ গুলোর এমন সুদৃঢ় বন্ধন সম্ভব হতো! কোথায় লুকিয়ে ছিলো এই মানুষটি শুক্রবীজের কোন্ সূষ্ষ্মাতিসৃক্্ম বিন্দুতে? হা এক ফৌটা শুক্রবীজের মধ্যে কোটি কোটি শুক্র-কীটের কোনো একটির মধ্যে নিহিত ছিলো আজকের এই পূর্ণাঙ্গ মানুষটি! কোথায় লুকায়িত ছিলো সে হাডিড, মাংস ও চামড়ার মধ্যে, আচ্ছাদিত ছিলো শিরা-উপশিরা চুল ও নখের ভিতর | পথে-ঘাটে, নানা বর্ণের পোশাকের আবরণে ও যুদ্ধ ক্ষেত্রে, আচার-ব্যবহার, স্বভাব-প্রকৃতি ও যোগ্যতার বিকাশের ক্ষেত্রে? লুকিয়েছিলো কোন্ সে সুক্ষ্মাতিসৃন্ষ্ম কোষের মধ্যে যা একমাত্র অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই পর্যবেক্ষণ করা সন্ভব এবং যা এক ফোটা শুক্রের মধ্যে কোটি কোটি সংখ্যায় বিচরণশীল? সেই সব কোষের মধ্যে পুরুষ ও নারী বৈশিষ্ট্য নিয়ে সে বিরাজ করছিলো কোথায়, কোন সে গোপন আবাস স্থলে । হা, আবর্তন চক্রের সমাপ্তি পর্যায়ে সেই জীবন্ত কীট এসে গর্ভাশয়ে স্থির হলো এবং ভ্রণ আকারে আত্ম-প্রকাশ করলো। যে কোনো মানব-হৃদয় এই মহা বিম্ময়কর সত্যের মুখোমুখি দীড়াবে, আতনিয়ন্ত্রণ করবে এবং আল্লাহর দিকে মন রুজু করবে, সে কিছুতেই আখেরাতকে অস্বীকার করতে পারবে না এবং অহংকারও করতে পারবে না। অবশ্যই সে বলে উঠবে হা, এইভাবেই সৃষ্টিকুল বাস্তবে এসেছে এবং এইভাবেই একই নিয়মে সবখানে শান্তি বিরাজমান রয়েছে। অতপর প্রাকৃতিক এসব দৃশ্য থেকে শিক্ষা নিতে গিয়ে সে বলবে, যে মহান স্রষ্টা এইভাবে সৃষ্টিলোককে বাস্তবে এনেছেন, তিনি অবশ্যই মানব জাতিকে পুনরায় জীবিত করতে সক্ষম-অন্যান্য প্রাণী যাদেরকে এই একই প্রকারের জীবন দেয়া হয়েছে, তারা জন্মগতভাবে এসব যোগ্যতাপ্রাপ্ত, এজন্যে পুনরায় এর ব্যাখ্যা প্রয়োজন। এইভাবে সৃষ্টি রহস্যের কোনো একটি রহস্য যখন কারো সামনে উদঘাটিত হয়ে যায়, তখন পরবর্তী বহু রহস্য ভান্ডারের দ্বারও তার সামনে উন্মোচিত হতে থাকে । কে সেই মহান সত্তা, যিনি এই সত্য উদঘাটনের ক্ষমতা দান করেছেন, এ মানব শ্রেণীকে পুনরায় জীবিত করে রক্ষণের জন্যে কে গোপন প্রেরণা সৃষ্টি করলো? দুর্বল ও অক্ষম হয়ে যাওয়ার পর কে তাকে পুনরায় শক্তি যোগায়? কে তাকে চলার জন্যে সত্য সঠিক পথ বাত্লে দিয়েছে এবং সেই পথে চলার জন্যে তার মধ্যে সুপ্ত এক আগ্রহ কে রেখে দিয়েছে? কে সেই মহান সত্তা যিনি মানব শ্রেণীর
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।