Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) “তিনিই মারেন এবং তিনিই যিন্দা করেন'-কথাটি দ্বারা বুঝানো হচ্ছে যে তিনিই মৃত্যু দান করার ও জীবন দেয়ার কাজের সূচনা করেছেন । যেমন অন্য আয়াতে বলা হচ্ছে, €মহান আল্লাহ সেই সত্তা) যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবন দান করেছেন। এ দুটি অবস্থার অভিজ্ঞতা বারবার হওয়ার ফলে সাধারণভাবে এ দুটি অবস্থাকে মানুষ ভালভাবেই বুঝেছে । এতদসত্বেও এটা বাস্তব সত্য কথা যে, মানুষ যখন এ দুটি অবস্থার প্রকৃতি এবং গোপন রহস্য বুঝার চেষ্টা করে, তখন অবস্থা দুটি এক অজানা রহস্য হিসেবেই থেকে যায় (অনুভব করলেও সুনির্দিষ্টভাবে বুঝা সম্ভব হয় না)। মৃত্যু কি? জীবনই বা কি? এ দুটি অবস্থার তাৎপর্যই বা কি? এ দুটি অবস্থার চেহারা কি এবং প্রকৃতিই বা কি! এই আংগিকে যখন মানুষ গবেষণা চালায়, তখন তার চিন্তার খেই হারিয়ে যায়। কি ভাবে মৃদু-মন্দ গতিতে সৃষ্টিজগতে জীবন পদার্পণ করলো! সে জীবন কি? কোথেকে এলো এবং কেমনভাবেই বা সৃষ্টির আবরণের মধ্যে ধরা দেয়ায় সে যিন্দা হয়ে গেল? আর কেমনভাবেই বা এই সৃষ্টির মাঝে সে বিচরণ করে বেড়াচ্ছে অথবা জীবস্ত সৃষ্টির সবার মাঝে পরিভ্রমণরত রয়েছে? মৃত্যুই বা কি? জীবনের আগমনের পূর্বে মৃত্যু কিভাবে ছিলো এবং জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কিভাবে বিরাজ করবে-এ সব কিছুর রহস্য পর্দার অন্তরালে একমাত্র আল্লাহ তায়ালার হাতেই নিহিত । মৃত্যু দান করলেন এবং তিনি যিন্দা করলেন। একথার লক্ষ কোটি অর্থ হতে পারে, অর্থাৎ একই মুহূর্তে কোটি কোটি ধরন ও উপায়ে জীব জগতে মৃত্যু আসতে পারে ও জীবনের উন্মেষ ঘটতে পারে। একই মুহূর্তে কোটি কোটি মৃত্যু সংঘটিত হয়, আবার এ একই মুহূর্তেই কোটি কোটি জীবন বাস্তবে আসে । এর মধ্যে যে রহস্য রয়েছে তা আল্লাহ পাক ব্যতীত আর কেউ জানে না। আবার এমনও দেখা যায়, বহু মৃত্যুর কারণে আরও বহু জীবন বাস্তবে আসে । যুগে যুগে এর বিস্তর দৃষ্টান্ত মানুষের সামনে এসেছে যা দূর অতীতে ঘটেছে এবং মানুষের স্মৃতির মণিকোঠায় সংরক্ষিত রয়েছে। স্মরণাতীত কাল থেকে এইভাবে মৃত্য এসেছে, আবার নতুন নতুন জীবনও এসেছে। পৃথিবী নামক এ গ্রহে মানব সৃষ্টির বহু পূর্ব থেকে এমন জীবন এসেছে ও মৃত্যুমুখে পতিত হয়েছে। এ গ্রহ ব্যতীত আরও যেসব গ্রহ-উপগ্রহ সৃষ্টির বুকে রয়েছে, সেসবের মধ্যে কত জীবন আছে এবং কত মৃত্যু এসেছে সে সবের কথা হিসাব নাই-ই বা করলাম, কারণ তাদের সম্পর্কে মানুষের পক্ষে জানা সম্ভব নয়।(১) এসব জীবন-মৃত্যর অসংখ্য ঘটনা জগতে ঘটেছে যার বিবরণ দেয়ার মতো ভাষা বা কথা আমাদের কাছে নেই। সেসব চিন্তা করতে গেলে মানুষের হৃদয় গভীর আবেগে প্রকম্পিত হতে থাকে, কিন্তু সেসব ঘটনার পরিমাপ করা বা কল্পনার নেত্রেও সেসব দৃশ্য দেখা মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ্‌ তাক্সালান্র জ্োড়াক্স জোন্বাক্স সৃষ্টি “আর তিনি একটি মাত্র শুক্রবিন্দু থেকে নর-নারীর জোড়া পয়দা করেন যখন তা (শুক্রবিন্দু লাফিয়ে লাফিয়ে) নির্গত হয়। (১) এখন অবশ্য পৃথিবী ছাড়া একাধিক গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে বলে অনেকেই মনে করছেন, তবে একথা কতোটুকু সত্য তা আগামী কালের আবিষ্কার উদ্ভাবনের মাধ্যমেই জানা যাবে ।-সম্পাদক

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।