17100)://151977)18301.৬%01-0])7055.050100 মানুষের মধ্যে তীব্র অনুভূতির বহিপ্রকাশ। এ দুটি অবস্থাই মানব-সৃষ্টির মধ্যে প্রচ্ছন্ন রহস্যময় এমন কিছু বৈশিষ্ট্য যার সম্পর্কে কেউ জানে না কেমনভাবে এবং কখন এ অবস্থা সংঘটিত হবে, অর্থাৎ কখন কিভাবে হাসি-কান্নার সৃষ্টি হবে তা নির্দিষ্ট করে বলা কারও পক্ষেই সম্ভব নয়। কখনও এই হাসি-কান্নার জন্যে বড় কোনো কারণের প্রয়োজন হয় না, মানসিক উদ্বেগ-উৎ্কন্ঠার দরুন তার অংগ-প্রত্যংগের মধ্যে এমন কিছু চাপ সৃষ্টি হয় যার কারণে সে হাসে বা কীদে, আবার কোনো কোনো সময় অনেক বড় বড় কারণেও হাসি বা কান্নার উদ্রেক করে না। এই জন্যেই বলা হয়েছে, “তিনিই হাসান এবং তিনিই কীদান।' আল্লাহ তায়ালাই মানুষের মধ্যে হাসি ও কান্নার প্রেরণাসমূহ পয়দা করে দিয়েছেন এবং হাসি-কান্নার উদ্রেক তিনিই করান মানুষের আত্যন্তরীণ গুপ্ত ও রহস্যময় আবেগ-উৎকষ্ঠার ভিত্তিতে । তাই কোনো কারণে কখনও সে হাসে আবার অন্য কারণে কখনও সে কাদে । আবার দেখা যায় যে কারণে আজকে সে কীদছে, সেই একই কারণে পরের দিন সে হাসছে । আবার আজকে যে কারণে সে হাসছে, সেই একই কারণে পরের দিন সে কাদছে। এটা কোনো পাগলামি বা ভুলের কারণে নয়। এর পেছনে মানুষের পরিবর্তনশীল মানসিকতাই ক্রিয়াশীল । আর বিভিন্ন মূল্যায়নবোধ, আবেগ-উত্কষ্ঠা আনয়নকারী নানাপ্রকার অনুভূতি, প্রতিরোধও বিবেচনাশক্তি মানুষের মধ্যে স্থায়ীভাবে এক রকম থাকে না। “তিনিই হাসান, আর তিনিই কীদান” .....আবার এমনও হয় যে, একই সময় পর্যায়ক্রমে তিনি মানুষকে হাসান ও কীদান। এসবই সম্ভব হয় বাস্তব অনুভূতির তারতম্যের কারণে । আবার এমনও দেখা যায়, কোনো ব্যাপারে একদল লোক হাসছে, কিন্তু এ একই ব্যাপারে আর এক লোক কীদছে। কারণ ব্যাপারটি হয়তো কারো জন্যে একটি চমকপ্রদ ঘটনা, আবার হয়ত অপরের জন্যে দুর্ঘটনা । কেউ হয়তো এ ঘটনাকে আলিঙ্গন করতে পারছে, আবার অপর কেউ এ ঘটনা থেকে অনেক দূরে সরে যেতে চাচ্ছে। “তিনিই হাসান এবং তিনিই কীদান।, আজকে দেখা যাচ্ছে, একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি হাসছে, কিন্তু যখন এ ঘটনার কুফল সে পরবর্তী কালে দেখছে তখন সে কীদছে। সে কামনা করছে, যদি কাজটি না হতো এবং এ কাজে সে খুশী প্রকাশ করতে গিয়ে না হাসতো। আর এইভাবেই দুনিয়ায় আজ কতজন হাসছে, যারা আখেরাতে কীদতে থাকবে, কিন্তু সে কান্না সে দিন কোনো কাজে লাগবে না। এই সব বিভিন্ন চেহারা, প্রতিবিষ্ব, অনুভূতি ও বিভিন্ন অবস্থা এবং আরও বহু জিনিস এই ছোট্ট আয়াতটি থেকে বিচ্ছুরিত হচ্ছে যা অনুভূতি ও চেতনার কাছে স্পষ্টভাবে ফুটে উঠছে, যা আত্মার মুক্তির পথে উত্লেখযোগ্য ভূমিকা রাখে এবং যতই বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে আখেরাতের এ চিন্তা মানুষের মধ্যে বৃদ্ধি পেতে থাকে, ততই আখেরাতের ভয়ংকর সংকট থেকে নাজাতের পথে সে এগিয়ে যায় এবং তার মধ্যে হাসা ও কীদার আবেগগুলো নিত্য নতুনভাবে ক্রিয়াশীল হতে থাকে, . আর কোরআনে বর্ণিত বহু অবস্থার মধ্যে আখেরাতের এ চিত্রটি এক বিশেষ মোজযা হিসাবে কাজ করে। জীবন সুত্র চুড়াস্ত ফলক্স-সাললা আন্লাহর হাতে “আর তিনিই মৃত্যু দান করেন এবং তিনিই জীবিত করেন।' এমনি করে কালামে পাকের এই আয়াতগুলো হৃদয়ানুভূতিকে সঠিক পথে পরিচালিত করার এ জন্যে অত্যন্ত বলিষ্ঠভাবে কাজ করে। :
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।