Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 চেষ্টা কর্ম অনুযায়ী ফলাফল “আর তার চেষ্টা-সাধনাকে শীঘ্রই সে দেখবে, তারপর তাকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে 1 অতএব, কোনো চেষ্টা বা কোনো কাজ এবং উপার্জন কিছুতেই বিনষ্ট হবে না। আল্লাহর জ্ঞান ভান্ডারের মধ্য থেকে এবং তীর সুক্ষ দীড়িপাল্লা থেকে কোনো জিনিস বাদ পড়বে না। শীঘ্বই প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টার ফল পুরোপুরিভাবে পেয়ে যাবে, কিছুমাত্র কমও তাকে দেয়া হবে না, বা কোনো যুলুম বা বে-ইনসাফীও তার প্রতি করা হবে না। এইভাবে ইনসাফপূর্ণ প্রতিদান দেয়ার ব্যাপারে ব্যক্তিগত দায়িত্রে কথা অত্যন্ত জৌোরালোভাবে পেশ করা হয়েছে । এর ফলে মানুষের কাছে মানবতার সেই মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে যা তাকে আত্মপ্রত্যয়ী, দায়িত্ববোধসম্পন্ন, সত্যপন্থী ও সত্যাশ্রয়ী সৃষ্টি হিসেবে কায়েম রাখবে । সে হবে এমন সম্মানী যে তাকে সৎ কাজের সুযোগ দান করা হবে এবং তারপর সে এ কাজ করলো কিনা সে ব্যাপারে পাকড়াও করা হবে এবং এইভাবে বিনিময় দান করার জন্যে প্রতিষ্ঠিত আদালত সম্পর্কে সে নিশ্চিন্ত হতে পারবে যে তার প্রতি অবিচার হবে না, সেখানে কারো খোশ খেয়াল মত বিচার হবে না। বিচার কাজে কোনো ক্রটি-বিচ্যুতি আসার সুযোগ আসবে না এবং না জানার কারণে বা কোনো তথ্য গোপন থাকার ফলে কোনো বে-ইনসাফী সেখানে হবে না। এরশাদ হচ্ছে, “অবশ্যই তোমার রবের নিকটেই সব কিছুর পরিসমাপ্তি ঘটবে ।” অতএব, সেদিন আল্লাহ রব্বুল আলামীনের দিকে গমনের পথ ছাড়া অন্য আর কোনো পথই থাকবে না। তার কাছে ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল সেদিন থাকবে না, থাকবে না সেদিন আর কোনো বাসস্থান তাঁর প্রদত্ত বাসস্থান ছাড়া। হয়ত সে থাকবে নেয়ামতে ভরা বাসগৃহে অথবা দোযখের আগুনের মর্মান্তিক দহনে। মানুষের হৃদয়-পটে, চেতনা ও ধ্যান-ধারণার মধ্যে এই অবস্থাটির চিত্র এঁকে দিয়ে এর গুরুত্ব সম্পর্কে তাকে ওয়াকেফহাল করা হচ্ছে যেন সে এর থেকে সঠিক প্রতিক্রিয়া গ্রহণ করতে পারে । এমতাবস্থায়, যখনই সে বুঝবে যে, তার পরিসমাপ্তি আল্লাহর কাছে, যেখানে সব কিছুর পরিসমাপ্তি হবে, সব বিষয়ের এবং সকল ব্যক্তির, তখন সে দেখতে পাবে পথের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো জায়গায় লুকিয়ে থাকার অথবা এপথ ছেড়ে কোথাও পালিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই, আর তখনই সে তার মন ও কাজকে এই সত্য ও বাস্তবতার নিরিখে পরিচালনা করতে সক্ষম হবে, অথবা সাধ্যানুযায়ী সে এ পথের উপযোগী করে গড়তে ও পরিচালনার চেষ্টা চালাতে থাকবে । তার মন ও চিন্তা-চেতনা পরিসমাপ্তির এ দিনটিকে কেন্দ্র করে জীবন পথের শুরু থেকেই সফলতা অর্জনের জন্যে আশাবিত হয়ে থাকবে । মানব জীবনে আল্লাহ ইচ্ছাক্ প্রতিফলন : এরপর পার্থিব জীবন যাপন কালে আখেরাতের এ চিন্তা তার অন্তর ও মন-মগযের মধ্যে এমন এক আবর্ত সৃষ্টি করবে যে, সে প্রতিনিয়ত ও সর্বাবস্থায় জীবনের সর্ব পর্যায়ে আল্লাহর সত্তুষ্িপ্রাপ্তির চিহ্ু নিজের মধ্যে দেখতে আকাংখী হয়ে যাবে । এই প্রেক্ষাপটেই এরশাদ হচ্ছে, “আর তিনিই হাসান এবং তিনি কীদান, অর্থাৎ হাসানোর কাজ যেমন তিনি করেন, তেমনি কীদানোর ক্ষমতাও তীর হাতে । এ আয়াতের আওতায় বহু রহস্য লুকিয়ে আছে এবং এর মধ্যে বিভিন্ন প্রেরণা উদ্রেককারী কথা মেলে যা হৃদয়-মনের ওপর গভীরভাবে রেখাপাত করে । তাই, সে কথাগুলো যেমন মানুষকে হাসতে সাহায্য করে, তেমনি আখেরাত-ভীতি মানুষের মধ্যে ক্রন্দনও সৃষ্টি করে। এই দুটি কাজই হুল সা আল সদ ডি _ন্দ্দহলল্ললু বিলাল ১৯ ভন্ম ৩৩৬

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।