Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) করেছিলেন। দায়িত্ পালনের যে নির্দেশ তাকে দেয়া হয়েছিলো তার হক তিনি আদায় করেছিলেন । কৃপণতা বা সংকীর্ণতা মোকাবেলায় এবং দায়িত্‌ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরিবর্তে দায়িত্‌ পালনের কথা বলা হয়েছে এবং তাশদীদ-এর সাথে “'অফফা” পদবাচ্য শেষ হয়েছে, যাতে করে শেষের দিকে মিল হওয়ার সাথে সাথে সুরের এক মধুর ঝংকার উঠে। মূসা (আ.)-এর কেতাবে কি আছে এবং ইবরাহীম-এর কেতাবেই বা কি আছে যা সে পুরণ করেছিলো! সেখানে ছিলো “কেউ কারো বোঝা বহন করে দেবে না'। অতএব বুঝা গেলো, সেদিন কোনো ব্যক্তিই অন্য কারো বোঝা বহন করে দেবে না-না কেউ কারো বোঝা হালকা করে দিতে পারবে, আর না নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেউ নিজে হালকা হতে পারবে। সুতরাং, যেমন করে কোনো ব্যক্তি নিজের কোনো দায়িত্ এবং গুনাহের বোঝা হালকা করার ক্ষমতা পাবে না, তেমনি অপরের কোনো দায়িত্‌ ও গুনাহের বোঝাও হালকা করার ক্ষমতা কারো থাকবে না। “আর মানুষ যে চেষ্টা করবে তাকে তাই দেয়া হবে" অন্য কথায় মানুষের চেষ্টা ব্যতিরেকে কিছু নেই। এইভাবে মানুষের নিজের কামাই-রোযগার, প্রচেষ্টা ও কাজ ব্যতীত অন্য কিছু চিন্তাই করা যায় না। কোনো ব্যক্তির আমলনামায় অপর কারো কাজ যোগ হবে না, আর কারো আমলনামা থেকে কিছু কেটে নিয়ে অপর কারো আমলনামায় কিছু বাড়ানো হবে না, আর এই দুনিয়ার জীবন তাকে দেয়া হয়েছে ভাল কাজ করার জন্যে এবং সাধ্যানুযায়ী চেষ্টা করার জন্যে, মৃত্যু আসার সাথে সাথেই কাজের এ সুযোগ শেষ হয়ে যায় এবং সকল কাজ ও তৎপরতার পথ বন্ধ হয়ে যায়। তবে রসূলুল্লাহ (স.)-এর থেকে জানা যায়, এমন কিছু কাজ আছে যা মৃত্যুর পরেও চালু থাকে। যেমন তিনি বলেছেন, “মানুষ মারা গেলে তিন ব্যক্তি ব্যতীত বাকি সবার কাজের পথ বন্ধ হয়ে যায়। সে ব্যক্তির কাজ চলতে থাকে যে নেক সন্তান রেখে গেছে এবং সে তার জন্যে দোয়া করতে থাকে, অথবা কোনো সদকায়ে জারিয়ার ব্যবস্থা রেখে গেছে যার থেকে সে ব্যক্তির মৃত্যুর পরেও ফায়দা পেতে থাকে, অথবা সে কোনো জ্ঞানার্জনের ব্যবস্থা রেখে গেছে যার থেকে সে ব্যক্তির মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতে থাকে ।(১) এই তিনটি কাজ প্রকৃতপক্ষে তার নিজেরই কাজ বলে গণ্য হবে । আলোচ্য আয়াত থেকে ইমাম শাফেয়ী দলীল নিয়েছেন যে, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির অনুসরণ করে, তার পড়াশুনা দ্বারা সে মৃত ব্যক্তির ওপর সে সওয়াব পৌছায় না, কারণ সে পড়াশুনা মৃত ব্যক্তির নিজের কোনো কাজ বা উপার্জন করা জিনিস নয়। আর এই কারণেই রসূলুল্লাহ (স.) তার উম্মতকে এই সওয়াব-রেসানী করার জন্যে আহ্বন জানাননি বা উৎসাহিতও করেননি অথবা কোনো স্পষ্ট কথা বা ইশারা-ইংগিতেও তিনি এজন্যে বলেননি, এমনকি সাহাবাদের মধ্য থেকেও কোনো ব্যক্তি থেকে এ কাজের সমর্থনে কোনো কথা পাওয়া যায়নি। যদি এটা উত্তম কাজ হত, তাহলে তারা নিজেরা আমাদের পূর্বে এ কাজ করতেন। তবে নিকটাত্মীয় হওয়ার কারণে কেউ কিছু করলে তা হবে নিজস্ব ব্যাপার, তার জন্যে কোরআন-হাদীসের দলীল থাকা বড় কথা নয়। সেখানে বিভিন্ন প্রকার কেয়াস করা অথবা মত প্রয়োগ করারও কোনো প্রয়োজন নেই । অতপর দোয়া বা সদকা করার প্রসংগ ভিন্ন । সে ব্যাপারে তো শরীয়তদাতার পক্ষ থেকে স্পষ্ট দিক-নির্দেশিকা রয়েই গেছে) (১) আবু হোরায়রা (রা.)-এর বরাত দিয়ে মুসলিম শরীফে হাদীসটি বর্ননা হয়েছে। (২) ইবনে কাছীর তার তফসীরে এ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেছেন।

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।