17100)://151971)18301.৬%01-0])7055.050100 ধারণার অসারতা তুলে ধরেছেন এবং তার কোনো যুক্তি প্রমাণ থাকলে তা প্রদর্শনের চ্যালেঞ্জ দিয়েছেন। সেই সাথে সঠিক যুক্তি প্রমাণ প্রদর্শনের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন এবং পর্যবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও মূল্যায়নের নির্ভুল পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন- “তোমরা আমার কাছে পূর্ববর্তী কোনো পুস্তক অথবা তার সুত্র ধরে আসা ধারাবাহিক কোনো জ্ঞান নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।" অর্থাৎ হয় আল্লাহর কোনো সত্য পুস্তক নিয়ে এসো, নচেত অন্য কোনো নির্ভুল ও প্রামাণ্য জ্ঞান নিয়ে এসো । কোরআনের পূর্বেকার কোনো এঁশী পুস্তকই এমন নেই, যা মহান বিশ্বত্রষ্টা ও বিশ্বপালনকর্তা আল্লাহর একত্রে সাক্ষ্য না দেয়। আর এমন কোনো এঁশী গ্রস্থও কখনো নাযিল হয়নি, যা একাধিক উপাস্যের ধারণাকে সমর্থন করে, অথবা বলে যে, আকাশ ও পৃথিবী সৃষ্টিতে তাদের কোনো অংশ বা অবদান আছে। বস্তুত এমন কোনো নির্ভুল ও নির্ভরযোগ্য জ্ঞানও কোথাও নেই, যা অমন উদ্ভট ধ্যান ধারণাকে সমর্থন করে। এভাবেই কোরআন মানব জাতির কাছে বাস্তবমুখী সাক্ষ্য তুলে ধরে। এই সাক্ষ্য অকাট্য ও অখন্ডনীয়। কোরআন মানর জাতিকে বিনা প্রমাণে কোনো কিছু বলতে বা দাবী করতে নিষেধ করে এবং তর্ক করার বিশুদ্ধ পন্থা শিখিয়ে দেয় একটিমাত্র আয়াতে । এ আয়াতটির শব্দের সংখ্যা তেমন বেশী নয়, কিন্তু এর মর্ম অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী, এর সুর ও ঝংকার অত্যন্ত তেজোদদীপ্ত ও ক্ষুধার এবং এর যুক্তিপ্রমাণ অকাট্য ও অধন্তনীয়। আল্লাহ বদলে আঅনতদেব ভাক্গা এরপর পরবর্তী আয়াতে এইসব কল্পিত উপাস্যদের অসারতা তুলে ধরা হয়েছে এবং তাদের উপাস্য হিসাবে গ্রহণ করার মতো চরম বিকৃত ও বিভ্রান্তির নিন্দা করা হয়েছে। বলা হয়েছে যে, এসব কল্পিত মাবুদেরা তাদের উপাসকদের ডাকে সাড়া দেয়া তো দূরে থাকো, তাদের আহ্বান ও ফরিয়াদ তারা টেরও পায় না এবং কেয়ামতের দিনও তারা তাদের সাথে ঝগড়া করবে ও তাদের পূজার দাবীকে প্রত্যাখ্যান করবে। আন্মাহ তায়ালা বলেন, “আল্লাহকে বাদ দিয়ে যারা এমন উপাস্যদের উপাসন করে, যারা কেয়ামত পর্যন্তও তাদের আহবানে সাড়া দেবে না চেয়ে বিপথগামী আর কে আছে? (আয়াত-৫) আরবের মূর্তিপূজারীদের কেউবা খোদ মূর্তিগুলোকেই উপাস্য মনে করতো, কেউবা ওগুলোকে ফেরেশতাদের প্রতিমূর্তি মনে করতো। আবার কেউবা গাছপালার কেউবা ফেরেশতাদের প্রত্যক্ষভাবে অথবা শয়তানের পূজা করতো । অথচ এ সবের কেউই তাদের পৃূজারীদের প্রার্থনায় সাড়া দিতে সমর্থ ছিলো না, কেউ সাড়া দিতে পারলেও তাতে কোনো লাভ হতো না। পাথর ও গাছপালাতো সাড়া দিতেই পারে না। ফেরেশতারা মোশরেকদের ডাকে সাড়া দেয় না, আর শয়তানেরা সাড়া দিতে পারতো কেবল কু-প্ররোচনা ও বিভ্রান্তকরনের মাধ্যমে । কেয়ামতের দিন যখন সমগ্র মানবজাতিকে আল্লাহর সামনে সমবেত করা হবে, তখন এই সমস্ত কল্পিত উপাস্যদের সকলেই তাদের বিপথগামী পূজারীদের পূজা প্রত্যাখ্যান করবে, তাদের সাথে তাদের সকল সম্পর্ক অস্বীকার করবে, এমনকি সূরা ইবরাহীমে বলা হয়েছে যে, শয়তানও তা অস্বীকার করবে । আল্লাহ তায়ালা সূরা ইবরাহীমে বলেন- “কেয়ামতের বিচার অনুষ্ঠিত হওয়ার পর শয়তান বলবে, আল্লাহ তায়ালা তোমাদের সাথে যা ওয়াদা করেছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন, আর আমি যা কিছুই তোমাদের সাথে ওয়াদা করতাম, তা ভঙ্গ করতাম । তোমাদের ওপর তো আমার কোনো জরবদস্তি ছিলো না। আমি
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।