17100)://151971)18301,৬%01-0])7055.050100 জানে এবং যারা তার অনিরুদ্ধ নেক কাজ সম্পর্কে ধারণা রাখে, তারা যামাখশারীর একথা কিছুতেই বিশ্বাস করতে পারে না।(১) অবশ্য, যে কোনো ব্যক্তি সম্পর্কে একথা বলা যেতে পারে এবং উদাহরণস্বরূপও কোনো মানুষের কথা বলা যেতে পারে । সুতরাং যে ব্যক্তি এ মর্যাদাপূর্ণ পথ থেকে সরে দীড়াবে এবং তার মাল ও জান এই আকীদা-বিশ্বাসকে কায়েম করার জন্যে খরচ করার পর কৃপণতা করবে, অর্থাৎ এ উন্নত মর্যাদা পর্যন্ত পৌছুতে দুর্বলতা প্রদর্শন করবে এবং খরচ করা বন্ধ করে দেবে-এই বক্তব্যের কথাগুলো এক আজব ব্যাপার বলে তার কাছে মনে হয় । আশ্চর্যের ব্যাপারই বটে । ধরনের ব্যক্তির অবস্থাকে সঠিক আকীদা-বিশ্বাস ও তার জন্যে ত্যাগ স্বীকার করার এক নযীর হিসেবে কোরআন করীম তুলে ধরেছে । এরশাদ হচ্ছে, সে কি গায়েব জানে? “তার কাছে কি গায়বের জ্ঞান আছে, যা সে দেখে? গায়েব বা অদৃশ্য জিনিস দেখা বা জানার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি ব্যতীত গায়েবের কোনো কিছু আর কেউই দেখতে পায় না। এজন্যে মানুষ এ জিনিসকে বিশ্বাস করতে চায় না যা গোপন রয়েছে। তার দায়িত্ব হচ্ছে ভাল কাজ করা ও ভাল কাজে ব্যয় করা এবং সারা জীবন ধরে সতর্কতার সাথে জীবন যাপন করা । আর এত বেশী খরচ না করা যা এক সময় বন্ধ হয়ে যাবে। তার জন্যে অজ্ঞাত ভবিষ্যতে সাফল্যের নিশ্চয় তা কেউই দিতে পারে না । সে শুধু সতর্কতা অবলম্বন করতে পারে, নিজ কর্তব্য পালন করতে পারে এবং এক হকদারদের পাওনা পরিশোধ করতে পারে মারা এ হাসি ডা হাসার নিকছে অনরিকি হতে গারিওাডার নেন কাছা রর হবে বলে আশা করতে পারে। “তাকে কি জানানো হয়নি সেই সকল জিনিস সম্পর্কে যা মূসার নিকটে প্রেরিত সহীফাসমূহে রয়েছে? এবং ইবরীমের নিকটে প্রেরিত কেতাবেও সে কর্তব্যগুলোর কথা বলা হয়েছে যা সে পুরোপুরি পুরণ করেছিলো? ইসলামী জীবন ব্যবস্থা এত প্রাচীন জীবন ব্যবস্থা যে, এর সাথে পূর্ববর্তী ও পরবর্তী সবার সাথে সম্পর্ক রয়েছে। এ ব্যবস্থার বুনিয়াদ এবং এর নিয়ম-কানুন মযবৃতভাবে প্রতিষ্ঠিত রয়েছে। রসূলদের আগমনের পরম্পরায় এ ব্যবস্থার এক অংশ আর এক অংশকে সত্যায়িত করেছে। শুধুমাত্র স্থান ও কালের ব্যবধান ছাড়া এতে অন্য কোনো পার্থক্য নেই। এই জীবন ব্যবস্থা সম্পর্কেই তো মূসা আ.)-এর সহীফাগুলোতে উল্লেখ রয়েছে। এই জীবন ব্যবস্থাই তো মুসা (আ.)-এর পূর্বে ইবরাহীম আ.)-কে দেয়া হয়েছিলো । ইবরাহীম (আ.) সেই মহান ব্যক্তি যিনি তার দায়িত্ পুরোপুরিভাবে পালন করেছিলেন, সব কিছু দিয়েই তিনি তীর দায়িত্ পালন (১) উল্লেখিত ঘটনার বিবরণ নিম্নরূপ £ যামাখশারী বলেন, বর্ণিত হয়েছে যে, হযরত ওসমান রো.) তীর সম্পদ ভাল কাজে ব্যয় করতেন। একদিন আবদুল্লাহ ইবৃনে সা'দ, ইবনে আবী সারাহ বললেন (যিনি তার দুধ ভাই ছিলেন), যেভাবে তুমি খরচ কর, তাতে শীঘ্ঘই তোমার নিকট কোন সম্পদ থাকবে না। জওয়াবে হযরত ওসমান (রো.) বলেন, আমার গুনাহখাতা ও ক্রুটি-বিচ্যুতি অনেক আছে, আর যা আমি করছি তার মাধ্যমে আমি আল্লাহ তায়ালার সন্তোষ কামনা করি এবং তার ক্ষমা চাই। তখন দুধ ভাই আব্দুল্লাহ বললেন, বেশ তো, সফরের জন্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভর্তি তোমার উটনীটিকে আমাকে দাও, আমি তোমার সকল গুনাহের বোঝা লাঘব করে দেব। তখন তিনি তাকে তার চাহিদা মতো সব কিছু দিয়ে দিলেন, তাকে সাক্ষী রাখলেন এবং এরপর থেকে দান-খয়রাত করা বন্ধ করে দিলেন। তখন (তার সম্পর্কে) এই আয়াত নাধিল হলো। এ রেওয়ায়াতের সত্য না হওয়াটা পরিষ্কার, অধিকাংশ বর্ণনাকারীরাই এ ব্যাপারে একমত হননি!
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।