Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 দিকে অগ্রসর হওয়া, কিন্তু গুনাহের কাজটি সংঘটিত হওয়ার পূর্বেই থেমে যাওয়া এবং প্রত্যাবর্তন করা । এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, 'ইল্লাললামামা' বলে যে “ব্যতিক্রম' অর্থ বুঝানো হয়েছে সে কথাটি মুল বাক্য থেকে বিচ্ছিন্ন কোনো কথা নয়। এতে ভাল লোকদের কথা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তারাই ভাল লোক যারা পরহেয করে বড় বড় মন্দ কাজ ও লজ্জাজনক কাজ থেকে, তবে (মানবীয় সাধারণ দুর্বলতার কারণে যে সব ছোটখাট ক্রটি-বিচ্যুতি হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে ধর্তব্য নয়, যেহেতু মন্দ কোনো কাজে পতিত হতে হতে তারা থেমে যায়, জলদি করে ফিরে আসে এবং পুনরায় এ পথে অগ্রসর হয় না বা বারবার এ কাজে এগিয়ে যায় না। এইভাবে আল্লাহ পাক বলেছেন, “আর যারা কোনো লজ্জাজনক কাজ করলো অথবা নিজেদের ওপর যুলুম করলো, কিন্ত আল্লাহর কথা স্মরণ হতেই তারা কৃতকর্মের জন্যে তওবা-এস্তেগফার করে ক্ষমাপ্রার্থী হলো (তাদের জন্যে রয়েছে অবারিত দ্বার- খোলা রয়েছে ক্ষমার সে মহাঁ ভান্ডার)। আর এমন আল্লাহ তায়ালা ছাড়া কে আছে, যে যাবতীয় গুনাহ ক্ষমা করতে পারে! তবে, (একটি শর্ত হচ্ছে) জেনে বুঝে €ও ইচ্ছা করে) যেন তারা বারবার সে গুনাহগুলো না করে।' এ ধরনের ব্যক্তিদেরকেই আল্লাহ পাক 'মোত্তাকী” বলে অভিহিত করেছেন এবং তাদেরকে ক্ষমা ও এমন জান্নাত দেবেন বলে ওয়াদা করেছেন যার প্রশস্ততা আকাশমন্ডলী ও পৃথিবীর সম্মিলিত প্রশস্ততার সমান ।0) সুতরাং, এই অবস্থাটাই হচ্ছে আল্লাহর রহমত ও সুবিস্তৃত মাগফেরাত হাসিলের জন্যে নিকটতম । যাবতীন়্ প্রতিদান শুগ্রু আতল্লাহ তায়ালা কাছে আয়াতটিকে এই কথা বলে শেষ করা হয়েছে যে, অন্যায় কাজ ও নেক কাজের প্রতিদান কাকে কিভাবে এবং কতোটা দেয়া হবে তা সম্পূর্ণ আল্লাহর জ্ঞান ভান্ডারে মজুদ রয়েছে, মানুষের এরশাদ হয়েছে, “তিনি তোমাদেরকে যখন পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছিলেন তখন থেকেই তিনি তোমাদের সম্পর্কে ভালো করে জানেন, আর যখন তোমরা তোমাদের মায়ের গর্ভীশয়ে ভ্রণ আকারে বিরাজ করছিলে তখন থেকেই তিনি তোমাদের খবর রাখেন । মানুষের এই প্রকাশ্য কাজগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীনের আগাম জ্ঞানের কথাই উপরোক্ত আয়াতে উল্লিখিত হয়েছে। এ জ্ঞান প্রকৃত ও প্রতিষ্ঠিত সত্য সম্পর্কিত মৌলিক জ্ঞান যা অন্য কেউ জানে না, জানেন তিনি যিনি তাদের সৃষ্টি করেছেন। মানুষের মূল অবস্থাকে যখন পৃথিবী থেকে তিনি সৃষ্টি করলেন তখন থেকেই তার এ জ্ঞান রয়েছে সবার সম্পর্কে, আর এই জন্যেই তিনি গায়েব জানেন। মানুষ যখন মাতৃগর্ভাশয়ে ভ্রণ আকারে বিদ্যমান, যখন তারা দিনের আলো দেখেনি, তখন থেকেই সবার সম্পর্কে তার এ পরিপূর্ণ জ্ঞান বর্তমান রয়েছে। মানুষ প্রকাশ হওয়ার পূর্বেই তার সম্পর্কে এ সঠিক জ্ঞান এবং তার কাজ সংঘটিত হওয়ার পূর্বেই সে কাজের প্রকৃতি সম্পর্কে তীর পূর্ণ জ্ঞান রয়েছে বলে এ আয়াতে উল্লিখিত হয়েছে। আর কারো মধ্যে এই জ্ঞানের প্রকৃতি সম্পর্কে কিছু অংশ জানা আছে বলে যদি কেউ মনে করেও তা হবে সম্পূর্ণ বাজে কথা এবং চরম বেয়াদবী বলে ধরে নেয়া হবে, যে ব্যক্তি নিজের সম্পর্কে মনে করবে যে, সে মহান আল্লাহ সম্পর্কে কিছু খবর রাখে এবং নিজের কৃতিত্ব দেখাতে গিয়ে বলবে, “আমি অমুক, তমুক" তার এ অহমিকা তাকে ধিকৃত করবে। “অতএব, খবরদার, তোমরা নিজেদেরকে দোষমুক্ত বলে প্রকাশ করো না, তিনিই ভাল জানেন কে তাকে ভয় করে চলে ।' €১) সূরায়ে আলে ইমরান -আয়াত ১৩৩-১৩৬

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।