17100)://151977)18301.৬%01-0])7055.050100 এমতাবস্থায় কোনো ব্যক্তি যদি তার লজ্জাস্থানকে এ নিষিদ্ধ কাজে এগিয়ে দেয়, তাহলে সে যেনাকারী হবে, আর যদি এগিয়ে না দেয়, তাহলে তার যেটুকু অপরাধ হবে তারই নাম হবে 'লামাম'। মাসরূক ও শা'বী এইভাবেই বলেছেন। হোরায়রাহ্কে 'ইন্াললামামা' শব্দের অর্থ জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, চুমু দেয়া, ইচ্ছা করে বারবার দেখা, চোখ দিয়ে ইশারা করা এবং জড়িয়ে ধরা। তারপর যখন এক লিংগ অপর লিংগের সাথে এমনভাবে লাগানো হয় যে গোসল ওয়াজেব হয়ে যায়-সেই অবস্থাটাই হবে (প্রকৃত) যেনা । অতপর 'লামাম'-এর অর্থে এসব কথা পরস্পর কাছাকাছি অর্থবোধক । এ পর্যায়ে আরও কিছু কথা পাওয়া যায়, আলী ইবনে আবি তালহা হযরত ইবনে আব্বাসের বরাত দিয়ে বলছেন, 'ইন্ল্াললামামা' অর্থ যা পূর্বে সংঘটিত হয়েছে। যায়েদ ইবনে আসলামও অনুরূপ বলেন। ইবনে জারীর মোজাহেদের কথা উদ্ধৃত করেন, তিনি এ আয়াতের 'লামাম' সম্পর্কে বলেন, সেই ব্যক্তির অপরাধ, যে গুনাহে সামান্য অগ্রসর হয়েছে, কিন্তু পরে সে সেই অভ্যাস ত্যাগ করেছে। ইবনে জারীর আর এক পর্যায়ে বলেন, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস-এর রেওয়ায়াত থেকে জানা যায়, তিনি বলেন, সে ব্যক্তি যে লঙ্জাকর কাজের দিকে ঝুঁকে পড়ে কিন্তু পরক্ষণেই সে তওবা করে । তিনি আরও বলেছেন যে, রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, হে আল্লাহ, তুমি যদি ক্ষমা করো তাহলে গভীরভাবে ক্ষমা করো । কে আছে এমন ব্যক্তি যে কুপ্রবৃত্তির তাড়নে প্রলুব্ধ না হয়েছে? এমনি করে তিরমিযী পর্যায়ক্রমে আহমদ ইবনে ওসমান, আল বাসরী এবং তিনি আবু আসেম আননাবীল থেকে রেওয়ায়েত করেছেন, তারপর বলেছেন যে, এটা সহীহ হাদীস বটে, তবে শেষ বর্ণানাকারীর উল্লেখ না থাকায় এটা খুব জোরালো হাদীস নয় । আবার আর একটি হাদীসের বর্ণনায় ইবনে জরীর থেকে জানা যায় যে, আবু হোরায়রাহ্ (রা.) বলেন, সেই সব ব্যক্তি সম্পর্কে যারা 'লামাম' ব্যতীত বড় বড় (কাবীরা) গুনাহ ও লঙ্জাজনক কাজ থেকে বেঁচে থাকে আমি দেখতে পাচ্ছি তাদেরকে শোস্তি থেকে) তুলে নেয়া হচ্ছে। তিনি বলেন, 'লামাতুন' যেনার একটি অংশ বটে, কিন্তু এতটুকু আচরণ করার পর বাস্তব যেনায় লিপ্ত না হয়ে যতটুকু ক্রটি হয়েছে তার জন্যে যদি তওবা করে এবং পুনরায় সে আচরণে প্রবৃত্ত না হয়, তাহলে তাকে ক্ষমা করা হবে এবং তার সে আচরণকে 'লামাতুন' বলে গণ্য করা হবে । চুরির ইচ্ছা করে বাস্তবে চুরি না করাকেও এই শ্রেণীতে ফেলা হবে যদি সে উক্ত ইচ্ছা পরিত্যাগ করে এবং পুনরায় না করে । অনুরূপভাবে মদপান করতে চাইলো, কিন্তু থেমে গেল এবং সে ইচ্ছা ত্যাগ করলো, সেটাও “লামাতুন' বলে গণ্য হবে । আবু হোরায়রাহ্ রো.) বলেন, এগুলো সবই তুচ্ছ গুনাহ (লামামুন বা আল লামামু)। এইভাবে আরও কিছু “মওকুফ' হাদীস আছে যেগুলোর মধ্যে উপরোক্ত কথার সমর্থন পাওয়া যায়। প্রথম কথা থেকে ব্যতিক্রমধর্মী আরও কিছু কথা এ সম্পর্কে পাওয়া গেলেও আমরা মনে করি শেষোক্ত কথাটি কোরআনের কথার সাথে বেশী সামঞ্জস্যশীল । কোরআনে উল্লিখিত হয়েছে, “অবশ্যই তোমার রব ক্ষমা প্রদর্শনে বড়ই উদার এবং তীর ক্ষমার ভান্ডার বড়ই প্রশস্ত ।' এতে ক্ষমার প্রশস্ততার কথা উল্লেখ করায় বুঝা গেল 'লামামুন' হচ্ছে, লজ্জাজনক ও বড় গুনাহগ্তলোর কল আল লন কে শান স্লব্লি ৭
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।