Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.05010) “আর আকাশমন্ভলী ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তো একমাত্র আল্লাহ তায়ালা ।' (কথাটি বলা হচ্ছে এই জন্যে) যেন তিনি অন্যায় কাজে লিপ্ত ব্যক্তিদের তাদের কাজের উচিত প্রতিদান দেন এবং নেক প্রতিদান দেন তাদেরকে যারা সুন্দরভাবে নেক কাজগুলো আঞ্জাম দিয়েছে।' আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে তার মালিকানা যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার হাতে, সে বিষয়ের ওপর এই বিবৃতি অত্যন্ত জোরালো প্রভাবপূর্ণ ও স্পষ্টভাবে এ সত্যটি তুলে ধরছে যে, আখেরাত অবশ্যই সংঘটিত হবে। অতএব, যিনি আখেরাতের জীবন বানিয়েছেন এবং তার আগমনকে স্থির করে রেখেছেন একমাত্র তিনিই আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যস্থিত সব কিছুর মালিক। তিনিই উচিত প্রতিদান দিতে সক্ষম । এ ক্ষমতা একমাত্র তারই রয়েছে এবং এর কারণগুলো নির্ধারণ করনেওয়ালাও একমাত্র তিনি। তার মালিকানার বিশেষত হচ্ছে, পূর্ণ ইনসাফের সাথে, যার যতটুকু পাওনা, তাকে পরিপূর্ণভাবে ততটুকু তিনি দেবেন। তাই এরশাদ হচ্ছে, “যারা অন্যায় করেছে যেন তাদেরকে তিনি ততটুকু প্রতিদান দেন যতটুকু তারা করেছে এবং যেন সুন্দরভাবে নেক প্রতিদান দেন তাদেরকে যারা ভাল কাজ করেছে?" সশীব্ী শুনাহ্‌ বলতে কী বুঝায় এরপর আল্লাহ রব্বুল ইযযত তাদের জন্যে একটি বিশেষ সীমা নির্ধারণ করে দিচ্ছেন যারা নেক কাজ করেছে-এই কথা বলে যে, আর তাদেরকে সুন্দরভাবে প্রতিদান দেবেন, “যারা বড় বড় গুনাহ ও লজ্জাজনক কাজ পরিহার করে চলবে .....তবে মোনবীয় দুর্বলতা ও শয়তানী ওয়াসওয়াসায় পড়ে যারা ছোটখাট ক্রটি-বিচ্যুতিতে লিপ্ত হবে, তাদের সে ক্রটিগুলো তিনি উপেক্ষা করবেন- দেখেও দেখবেন না । বড় গুনাহ বলতে বুঝায় বড় বড় নাফরমানির কাজ বা অবাধ্যতা এবং “ফাওয়াহেশ” বলতে বুঝায় বড় বড় অপরাধ ও লজ্জাজনক কাজ । আর “লামাম' এর অর্থে বিভিন্ন মত পাওয়া যায় । ইমাম ইবনে কাছীর বলেন, এটা বিচ্ছিন্ন ও মূল কাজ থেকে ব্যতিক্রমধর্মী কাজ! কারণ 'লামাম' হলো ছোট ছোট গুনাহ ও তুচ্ছ কার্যাবলী । ইমাম আহমদ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আবু হোরায়রাহ্‌ নবী (স.) থেকে 'লামাম” সম্পর্কে যে কথাগুলো বর্ণনা করেছেন তার থেকে অধিক সাদৃশ্যপূর্ণ অর্থ আমি আর কোথাও দেখিনি । নবী (স.) বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তায়ালা যখন কোনো আদম" সন্তানের ভাগ্যে ব্যভিচারের কোনো অংশ লিখে দেন, তখন নির্ঘাত সে তাতে লিগ হয়ে পড়ে । অতএব, চোখের যেনা হচ্ছে দৃষ্টিপাত করা (ইচ্ছা করে নিষিদ্ধ কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দেখা) এবং মুখের যেনা হচ্ছে (নিষিদ্ধ ও লালসাপূর্ণ) কথা উচ্চারণ করা । আর মনের কাজ তো এই যে, সে আকাংখা করে এবং কারো প্রতি প্রলুব্ধ হয় । কিন্তু লজ্জাস্থান এই কামনা-বাসনাকে বাস্তব সত্যে পরিণত করে অথবা কামনাকে মিথ্যা প্রমাণ করে । (১) ইবনে জরীর বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায়, (তীর বর্ণনা মতে) চোখের যেনা হচ্ছে ইচ্ছা করে নিষিদ্ধ ব্যক্তিকে দেখা, ঠোট দুটির যেনা চুম্বন করা, হস্তদ্ধয়ের যেনা কামনার সাথে বা অবৈধভাবে কাউকে ধরা, পদদ্য়ের যেনা হচ্ছে যেনার নিয়তে কোনো দিকে পদচালনা করা । একাজকে লজ্জাস্থান সত্যায়িত করে অথবা মিথ্যা প্রমাণ করে। (১) বোখারী ও মুসলিম এ হাদীসটিকে আবদুর রযযাক-এর বরাত দিয়ে রেওয়ায়াত করেছেন।

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।