Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 মানব জীবনে আত্খকাত বিশ্বাসের শভাব মানুষের জানা দরকার যে, একদিন অবশ্যই তার সৃষ্টিকর্তা তার হিসাব নেবেন এবং তার ভাল বা মন্দ কাজের প্রতিদান দেবেন এবং সেই দিনটিই হবে আখেরাত-এই জ্ঞানই তার চিন্তা-চেতনা ও ধারণাশক্তির মধ্যে পরিবর্তন আনে। তার তৎপরতাকে প্রভাবিত করে এবং তার জীবনের লক্ষ্যকে নিয়ন্ত্রিত করে এবং অন্তরের মধ্যে নৈতিক চরিত্র গড়ে তোলার এক তীব্র অনুভূতি সৃষ্টি করে। এতে তার কর্মম্পৃহা বৃদ্ধি পায় এবং শক্তি উজ্জীবিত হয়। কারণ তার ধ্বংস ও পরিত্রাণ এই অনুভূতির ওপর নির্ভর করে। এর প্রভাব পড়ে তার নিয়ত ও কাজের ওপর, আর এইভাবে মানুষ শক্তি লাভ করে এবং সৃষ্টির সব কিছুকে কাজে লাগাতে সক্ষম হয়। এই সচেতনতা হয় এই জন্যে যে এতে করে তার মধ্যে ঘুমিয়ে থাকা প্রহরী জেগে উঠে, তাকে তার কর্তব্য স্মরণ করিয়ে দেয় ং তখন সে অবশ্যন্াবী পরিণামের জন্যে অপেক্ষা করতে থাকে । অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে, তার বিবেক জেগে উঠার ফলে কল্যাণ প্রত্যাশায় সে আশান্বিত ও নিশ্চিন্ত হয়ে যায় ও (আত্ম) নিয়ন্ত্রিত জীবন যাপন করার কারণে সে সাহায্য পাওয়ার ব্যাপারে আস্থা অর্জন করে। এমনকি তখনও সে হতাশ ও মন ভাংগা হয় না যখন পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে সে বিফল হয় ও কষ্ট পেতে থাকে । মোমেন মানুষ হিসাবে তাকে সদা সর্বদা কল্যাণ ও নেক কাজের ব্যাপারে সাহায্য-সহযোগিতা করতে বলা হয়েছে এবং আল্লাহর পথে টিকে থাকার জন্যে অবিরত সং্রাম-সাধনা চালিয়ে যাওয়ার জন্যে সে নির্দেশিত হয়েছে। তাতে দুনিয়ায় সে বিফল হোক বা সফল হোক, তার পরওয়া যেন না করে। কারণ তার পরম ও চরম চাওয়ার ও পাওয়ার স্থান হচ্ছে আখেরাত! জীবনের সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহ ও আখেরাতের ওপর ঈমান এবং এটি জীবনের সব থেকে মৌলিক বিষয়ও বটে । এমন কি খাদ্য, পানীয় ও পরিধেয় বন্ত্র থেকেও মানুষের জীবনে এই দুটি বিষয়ের প্রতি বিশ্বাসের গুরুতৃ বেশী । এ দুটি বিশ্বাস মযবৃতভাবে যার মধ্যে বর্তমান রয়েছে সেই মানুষ, আর যার মধ্যে এ দুটির অস্তিত্ব নেই সে পশু, বরং তার থেকেও অধম! অবশ্য অনেক সময় বিশ্বাসের পরিমাপগুলো কম-বেশী হয়, লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি বিশ্বাসের দৃঢ়তা কারো কম, কারো বেশী এবং জীবন ও জগত সম্পর্কে ধারণা-কল্পনাও মানুষে মানুষে বিভিন্ন হয়। এতে তেমন কিছু আসে-যায় না। কারণ আমরা ইচ্ছা করলেও সকল মানুষের মধ্যে এসব বিষয় সমান করে গড়ে দিতে পারবো না এবং সকল মানুষের চিন্তা-চেতনাকেও এক করে ফেলতে পারবো না, যেহেতু সৃষ্টি-বৈচিত্রের মধ্যে সব বিভিন্নতা হচ্ছে এক অমোঘ নিয়ম । আর এই সব কারণেই আল্লাহ্‌র স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং একমাত্র দুনিয়ার জীবনকেই যে ফুলে-ফলে সুশোভিত করতে চেয়েছে, তার সাথে আল্লাহ্‌র প্রতি বিশ্বাসী একজন মোমেনের পারস্পরিক সম্পর্ক স্থাপন, অংশীদার হিসেবে কোনো কাজ এক সাথে করা, এক সাথে বসবাস করা, পারস্পরিক সাহায্য, সহযোগিতার জীবন যাপন করা, পারস্পরিক যন নেয়া এবং একসাথে সমিতি ও বৈঠক করা-কোনোটাই সম্ভব নয়। ঈমান ছাড়া সম্পর্ক স্থাপনের জন্যে যতভাবে যত কথাই বলা হোক না কেন, সবই হবে বৃথা, অসম্ভব এবং নিছক কল্পনা । এ প্রচেষ্টা “সুতরাং, মুখ ফিরিয়ে নাও প্রত্যেক সেইসব ব্যক্তি থেকে, যে আমার থেকে ফিরে গিয়েছে এবং সে একমাত্র দুনিয়ার জীবনই কামনা করে ।”

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।