Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151977)18301.৬%01-0])7055.050100 “অবশ্যই তোমার রব ভাল করেই জানেন কে তার পথ থেকে সরে দীড়িয়েছে এবং কে সঠিক পথকে আঁকড়ে ধরেছে ।' অবশ্যই আল্লাহ তায়ালা জানেন যে, ওরা পথভ্রষ্ট । এজন্যেই তিনি চাননি যে, তার নবী এবং তার উম্মতের হেদায়াতপ্রাপ্ত ব্যক্তিরা সে পথভ্রষ্ট ব্যক্তিদেরকে নিয়ে নিজেদের ব্যস্ত রাখুক। এমনকি তাদের সাথে মেলামেশা করুণ বা তাদের সাথে সমাজ-দরবার করুক তাও তিনি চাননি । যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত এবং এর উর্ধে আর কোনো জীবন আছে বলে যারা কল্পনাও করতে পারে না, সেই সব ব্যক্তি দ্বারা ধোকা খেয়ে তারা ক্ষতিগ্রস্ত হোক তাও তিনি চান না বা চাইতে পারেন না। বরং, তার খালেস বান্দাহদেরকে ওদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্যে তিনি নিজেই তাদের মধ্যে বাধা হয়ে দীড়ান এবং সাধারণ মানবীয় বুদ্ধি ও সত্য সঠিক চেতনার মধ্যে পার্থক্য দেখিয়ে দেন। এই সত্য-চেতনা যার মধ্যে এসে যায়, সে তখন ভুল পথ পরিহার করে এবং তখন তার এই সঠিক চেতনাই তাকে আল্লাহ তায়ালা ও আখেরাতের প্রতি ঈমানের দিকে এগিয়ে নিয়ে যায়। তাকে ছক টেনে বুঝিয়ে দেয় যে, এই হচ্ছে হাতে-নাতে পাওয়া দুনিয়ার লোভ ও লাভের সীমানা এবং এই হচ্ছে ক্ষণস্থায়ী ও সীমাবদ্ধ এ পার্থিব জীবন। মানবীয় ভ্ভানেনর সীমাবদ্ধতা . এ অক্ষম, অবুঝ ও পথভ্রষ্ট ব্যক্তিরা যে জ্ঞান লাভ করেছে তা নিছক সাধারণ মানুষের জ্ঞান এবং তাদের নিজেদের মত মূর্খ ব্যক্তিদের নিকটেই তা গ্রহণযোগ্য । দুনিয়ার বাস্তব জীবনে সাধারণ মানুষের হৃদয়াবেগ, গ্রহণযোগ্যতা ও আন্তরিক অনুভূতির যথেষ্ট প্রভাব ও মূল্য অবশ্যই রয়েছে। তাই বলে ভুল পরিণতির ক্ষতি ও অনিষ্টতাও আর দূর হয়ে যেতে পারে না, খতম হতে পারে না অজ্ঞানতা ও ক্রটি-বিচ্যুতির মন্দ পরিণাম । সুতরাং, দেখা যাচ্ছে সৃষ্টি ও ত্রষ্টার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান এবং মানুষের কাজ ও তার প্রতিদানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক এমন দুটি সত্য যা যে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে ধরা পড়ে এবং এই যথার্থতা অনুভব না করলে সে জ্ঞান মানুষের জীবনে কোনো কাজে লাগে না, না তার উন্নতির ক্ষেত্রে সে জ্ঞান কোনো ভূমিকা রাখতে পারে আর | না তার মর্যাদা বৃদ্ধিতে তা সহায়ক হয়। মানুষের প্রত্যেকটি জ্ঞানই তার জীবনে কিছু না কিছু | অবদান রাখে, কখনও তার মানবতা বিকাশে সহায়ক হয়, আর কখনও তার সাহিত্য ও সৃষ্টির উৎকর্ষ সাধন করে । তার জ্ঞান যদি এ সবের কোনো একটি অবদানও রাখতে না পারে, তাহলে সে জ্ঞান হয় নিছক যান্ত্রিক উন্নয়ন অথবা মানবতা-বিধ্বংসী কোনো অস্ত্র । আর মানুষের মানবতার উন্নতি যদি না হলো, তাহলে শুধুমাত্র যান্ত্রিক উৎকর্ষ সাধনে আসলে কার ফায়দা হবে! মানুষের এই যে চেতনা যে, তার সৃষ্টিকর্তা কেউ আছেন, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তার আশেপাশে অবস্থিত সজীব ও নিজীব সব কিছুর সৃষ্টিকর্তাও একমাত্র তিনি, এ চেতনা সেই একই জীবন ও জগতের অস্তিত্বের চেতনার সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল। মহান সে সৃষ্টিকর্তা তাকে এক বিশেষ উদ্দেশ্য ও লক্ষ্যকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন এবং সে উদ্দেশ্য সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক গুরুতৃপূর্ণ এবং সব থেকে মূল্যবান যেহেতু সকল সৃষ্টির সাথে মানব সৃষ্টির প্রয়োজন ওতপ্রোতভাবে জড়িত। সে মহাকালের সকল দিনগুলো থেকে ব্যক্তিগতভাবে গুরুতৃপূর্ণ, বিশ্বের ব্যক্তিবর্গ সম্বিত পরিবার থেকেও সে একজন ব্যক্তি হিসেবে বড়, বড় সে ব্যক্তি হিসেবে তার গোটা জাতি থেকে, তার দেশ থেকেও সে অনেক বড় এবং যাদেরকে নিয়ে মানুষ বস্তুগত সমাজ ও আধুনিক সভ্যতা গড়ে তোলে তাদের থেকেও তার ব্যক্তিত্ব অনেক উর্ধে, সে সৃষ্টির সকল বৈচিত্র ও গঠনশৈলী থেকে অনেক বেশী মর্যাদাপূর্ণ! বিলাজ ১৯ অভম ৩

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।