1100) ://191911017301, 5৬ 01-01)1-055.0017) কেউই জীবনের যে কোনো ব্যাপারে পরস্পর সহায়ক হতে পারে না এবং পৃথিবীতে কোনো তৎপরতা চালাতে গিয়ে একে অপরের শরীকও হতে পারে না । জীবনের মূল্যবোধের চিন্তা-চেতনা ও লক্ষ্য-উদ্দেশ্য, কর্ম-তৎপরতার পদ্ধতিতে এবং এসব প্রচেষ্টার মধ্যে উদ্দেশ্যের দিক দিয়ে বিরাট পার্থক্য থাকা সত্ত্বেও এবং পরস্পর সহযোগিতা ও অংশীদার হওয়ার ব্যাপারে নানাপ্রকার ওযর-আপত্তি থাকা সত্বেও কোন্ জিনিস উভয় দলকে কাছাকাছি আনতে পারে এবং এক দলকে অপরের জন্যে চিন্তা-ভাবনা করতে বাধ্য করতে পারে? আন্রাহর স্মরণবিমুখ এবং একমাত্র দুনিয়ার প্রত্যাশী এইসব লোকের সাথে সামাজিক মেলামেশার সময়ে তাদের সাথে কিভাবে উঠা-বসা করা যায় সে ব্যাপারে প্রকৃত মোমেন ব্যক্তি বড়ই মুশকিলে পড়ে যায়। কারণ ধর্ম-নিরপেক্ষ এসব ব্যক্তি তাকে প্রদত্ত আল্লাহর শক্তিকে ভুল জায়গায় ব্যবহার করে। অবশ্য, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়ার আরও কিছু কারণ আছে, আর তা হচ্ছে, এই দলের লোকেরা আল্লাহকে বিশ্বাস করে না এবং দুনিয়ার জীবনের বাইরে তারা আর কিছুই চায় না, যার কারণে এরা আল্লাহর কাছে হীন ও তুচ্ছ। এমতাবস্থায় তাদের মর্যাদা যাই হোক না কেন, তারা সত্য থেকে বহু দূরে রয়েছে এবং আল্লাহর প্রতি ঈমান ও আখেরাতের বিশ্বাস তাদের নাগালের বাইরে । তারা দেয়ালের অপর প্রান্তে অবস্থান করছে, অর্থাৎ দুনিয়ার এই জীবনের চৌহদ্দীর মধ্যে তারা পরিবেষ্টিত “আর এটিই হচ্ছে তাদের জ্ঞান লাভের স্থান।” এই কারণেই যে যত বড়ই হোক না কেন তার কোনো মূল্য না থাকার এটিই মূল কারণ । ইসলামী সমাজের কোনো স্থানেই তাকে খাপ খাওয়ানো সম্ভব নয়। যতই তাকে সঠিক পথ দেখানো হোক না কেন, সে ভুলের ওপর দৃঢ় হয়ে থাকে এবং যে ব্যক্তি অন্তরের একাগ্রতা, তীব্র অনুভূতি ও বুদ্ধি থাকা সত্তেও এই ক্ষণস্থায়ী দুনিয়ার সীমার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেললো এবং দৃষ্টির অন্তরালের কোনো কিছুকে বিশ্বাস করলো না, তার পক্ষে মূল্যবান কোনো কিছু জানা সন্ভবই নয়। অথচ তার দৃষ্টিশক্তি বাইরে রয়েছে আর একটি ভয়ানক জগত যা নিজে নিজেই পয়দা হয়ে যায়নি । এইভাবে তার অস্তিত্ব এমনই একটি বিষয় যা মানুষের অন্তর্দৃষ্টির সম্পূর্ণ বাইরে, অথচ তার সৃষ্টিকর্তা যখন বর্তমান আছেন বলে সে অনুভব করে তখন, তার কোনো কর্মকান্ড বে-ফায়দা হতে পারে না । তবে মানুষের জন্যে এ দুনিয়ার জীবনই যদি সৃষ্টির একমাত্র লক্ষ্য ও শেষ পরিণতি, তাহলে আখেরাতের যিন্দেগীর কোনো প্রয়োজন থাকতো না এবং তা বে-ফায়দা হতো। সুতরাং যে কোনো দিক দিয়েই চিন্তা করা হোক না কেন সৃষ্টির এই বাস্তবতাই সৃষ্টিকর্তার প্রতি ঈমানের যথার্থতা প্রমাণ করে । এমনি করে বিশ্বজগতের সৃষ্টি আখেরাতের ওপর ঈমান'আনারও যৌক্তিকতা প্রমাণ করে। সাথে সাথে, সেই মহান স্রষ্টা যিনি এই বিশাল বিশ্বকে পয়দা করেছেন তার এসব সৃষ্টি যে অযথা নয় তারও যথার্থতা প্রমাণ করে। এ কারণেই, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং দুনিয়ার এই সংকীর্ণ সীমার মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে তাকে উপেক্ষা করাটাই বাঞ্কনীয় হয়ে পড়ে । যেহেতু সে অপাত্রে দান করে এবং অজায়গায় নিজের ধন-সম্পদ খরচ করে এই জন্যে স্পষ্টভাবে. তার প্রতি অবজ্ঞা প্রদর্শনের প্রয়োজন রয়েছে এবং যেহেতু দুনিয়ার জীবনকেই সে তার জ্ঞান-লাভের একমাত্র উৎস হিসেবে গ্রহণ করেছে এজন্যে ইসলামের অনুসারীরা অবশ্যই তাকে তুচ্ছ জ্ঞান করবে এবং কোনো ব্যাপারেই তাকে মূল্য দেবে না। এইভাবে দুনিয়াদার ও সংকীর্ণমনা এসব ব্যক্তির প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের জন্যেই আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। আমরা আল্লাহর নির্দেশ যদি খেয়াল করে দেখি এবং তা মান্য করি, তাহলে এর তাৎপর্য বুঝতে কষ্ট হবে না। অবশ্যই আমরা ইহুদীদের মত একথা বলবো না যে, “আমরা শুনলাম, কিন্তু অমান্য করলাম ৷" আল্লাহ পাক ধরনের আচরণ থেকে আমাদেরকে রক্ষা করুন! এরশাদ হচ্ছে,
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।