1100) ://151977117801,5/01-01)1:955.007 ব্যক্তির গুনাহখাতা ও ক্রটি-বিচ্যুতিগুলোকেও তিনি দেখেও দেখবেন না। যারা কোনো কাজ করার পর শরমিন্দা হয় এবং সে অন্যায়ের ওপর টিকে থাকে না । তিনি অবশ্যই কঠিন শিলাখন্ডের মধ্যে লুধায়িত জিনিস এবং পত্র পল্লব ও বস্ত্রে আচ্ছাদিত সকল গোপন বস্তু সম্পর্কে খবর রাখেন । কারণ তিনিই তো সকল মানুষের সৃষ্টিকর্তা এবং তাদের জীবনের সমস্ত প্রকাশ্য ও গোপন জিনিস সম্পর্কে ওয়াকেফহাল। তাই তিনি এরশাদ করছেন, অতএব, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলো এবং দুনিয়ার জীবন ও তার সুখ-স্বাচ্ছন্দ্য ছাড়া আর কিছুই চাইলো না, তাদের থেকে তৃমি মুখ ফিরিয়ে নাও, তাদের (বিবেচনায় তাদের) জ্ঞানের উৎস তো এই দুনিয়াটাই। অবশ্যই তোমার রব ভাল করেই জানেন কে তীর পথ থেকে সরে দীড়িয়েছে আর তাকেও জানেন যে হেদায়াতের পথ গ্রহণ করেছে । আর আকাশমন্ডলীর মধ্যে ও পৃথিবীর বুকে যা কিছু আছে, সব কিছুর মালিকও একমাত্র তিনিই। এই মালিক হওয়ার কারণেই তিনি অন্যায় কাজ করনেওয়ালাদেরকে শাস্তি দেবেন এবং নেক কাজ করনেওয়ালাদেরকে তাদের বদলা দেবেন......... তিনি ভাল করেই জানেন কে তাকে ভয় করে চলে (ও তারই ভয়ে বাছ-বিচার করে চলে)। ৩০-৩২ আল্লাহর পক্ষ থেকে এই অবজ্ঞা প্রদর্শন তার জন্যে, যে তার (আল্লাহ তায়ালা) থেকে মুখ | ফিরিয়ে নিয়েছে এবং আখেরাতের প্রতি ঈমান রাখে না, আর দুনিয়ার জীবন (ও তার সুখ-স্বাচ্ছন্দ্য) ছাড়া আর কিছু চায় না। সে মোশরেকদের প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রদর্শন করতে গিয়েই এ কথাগুলো রসূল (স.)-কে সম্বোধন করে বলা হয়েছে এবং যাদের ইতিবৃত্ত, আন্দাজ-অনুমান-ভিত্তিক কাজ ও আখেরাতের প্রতি অবিশ্বাস সম্পর্কে ইতিপূর্বে এ সূরার মধ্যে আলোচনা এসেছে। [ও এরপর আল্লাহ সোবৃহানাহু ওয়া তায়ালা এ সকল মুসলমানকে সম্বোধন করেছেন যারা আল্লাহ তায়ালার ম্মরণ বিমুখ ও ঈমান-বিরোধী লোকদের সাথে সম্পর্ক রাখে । যারা একমাত্র দুনিয়ার স্বার্থের কারণেই সকল কাজ করে এবং দুনিয়ার লোভ ও লাভ ছাড়া তারা আর কিছু দেখতে পায় না। তারা না আখেরাতকে বিশ্বাস করে আর না একদিন হিসাব দিতে হবে, একথার কোনো পরওয়া করে । এ বে-ঈমানরা মনে করে পৃথিবীর বুকে মানুষের জীবনকে ফুলে-ফলে সুশোভিত করাই তার সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, এরপর আর কোনো চাওয়া-পাওয়ার নেই। আর এই অনুভূতির ভিত্তিতেই তারা তাদের জীবনের পথ রচনা করে । তারপর মানুষের বিবেক সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ তায়ালা সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হয়, যার সম্পর্কে সে মনে করে যে, তিনি সকল কাজকে নিয়ন্ত্রণ করেন এবং সীমাবদ্ধ এই দুনিয়ার জীবন শেষে তার কাজের হিসাব নেবেন। অবশ্য আজকের পুঁজিবাদী সমাজের লোকদের মধ্যেও এই ধর্মীয় অনুভূতি বিরাজমান রয়েছে। োত্েমনদেকর আবেকটি ক্বভাব ] আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসীরা এ সকল লোকের সাথে কাজ-কারবার করা ও সামাজিক মেলামেশাকে অগ্রাধিকার দিতে পারে না, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তাদের হিসাব-নিকাশ থেকে আখেরাতকে দূরে নিক্ষেপ করে। কারণ এই দুই দলের প্রত্যেকের জীবনের নিজস্ব একটি গতিপথ আছে যা একটি থেকে অপরটি পৃথক হওয়ার কারণে একটির সাথে আর একটি মিশতে পারে না। তাদের প্রত্যেকের স্বতন্ত্র কেন্দ্রবিন্দু রয়েছে। তাদের জীবনের সকল মাপকাঠি, মূল্যবোধ ও লক্ষ্য-উদ্দেশ্য, ধ্যান-ধারণা সবই বিভিন্ন । সুতরাং তারা | |
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।