17100)://151971)18301.৬%01-0])7055.05010) ফক্সসালা একমাত্র আল্লাহ হাতে পূর্ববর্তী আয়াতগুলোতে তাদের অযৌক্তিক কথাগুলোকে তাদের মুখের ওপর ছুঁড়ে মারার পর এখানকার আলোচনায় তাদের দাবীকে একেবারেই মূলোৎপাটিত করা হয়েছে। অতএব, সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত হলো যে, পরবর্তীকাল এবং পূর্ববর্তীকালের সকল ফায়সালা একমাত্র আল্লাহরই হাতে এবং অন্তরের মধ্যে অবস্থিত আকীদা- বিশ্বাস সর্বপ্রকার অস্পষ্টতা ও সন্দেহ থেকে মুক্ত হয়ে গেল। এপর্যায়ে এসে মানুষ সত্য থেকে এতটুকু বিচ্যুত হতে পারে না এবং তাদের পক্ষে বুঝা সহজ হয়ে যায় যে, আল্লাহ তায়ালার খুশী ও অনুমতি ছাড়া তার কাছে কেউ সুপারিশ করতেও পারবে না এবং কারো সুপারিশ গ্রহণও করা হবে না। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে এসে একমাত্র আল্লাহ তায়ালাই সব কিছুর ফায়সালার মালিক । আর এই কারণেই একমাত্র তারই দিকে পরবর্তী ও পূর্ববর্তী সকল বিষয়ের ব্যাপারে মুখপেক্ষী হতে হবে । _. এ প্রসংগের সমাপ্তি পর্যায়ে মোশরেকদের অনুমান ও ধারণা-কল্পনা সম্পর্কে আরও একবার আলোচনা করা হচ্ছে; বলা হচ্ছে, যারা আখেরাত সম্পর্কে বিশ্বাস করে না, ভারা প্রকৃতপক্ষে ফেরেশতারা যে আল্লাহ তায়ালার নূরের সৃষ্টি এবং তার আজ্ঞাবহ দাস, একথাকে বিশ্বাস করে না। এই কারণেই তাদের কথার মধ্যে তাদের আকীদার দুর্বলতা ফুটে উঠে এবং আসলেই তারা যে ফেরেশতা সম্পর্কে বিশ্বাস করে না তা প্রকাশ পেয়ে যায়। আখেরাত অবিশ্বাসীদের যুক্তিহীন ক্রিয়াকান্ড ফেরেশতাদের নাম রাখে । আসলে এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই, একমাত্র আন্দায- অনুমান করেই তারা চলে ও বলে, অথচ এসব আন্দায-অনুমান সত্যপ্রাপ্তির পথে কোনো সহায়তা করেনা।' এখানে এই শেষ সমালোচনাটি এসেছে লাত, ওযযা ও মানাতকে কেন্দ্র করে, যেহেতু মোসরেকরা তাদেরকে আন্মাহ তায়ালার কন্যা হিসেবে গণ্য করতো, আর এটি হচ্ছে এমন একটি বাজে কথা যার মূলে কোনো দৃঢ় বিশ্বাস নেই, নিছক ধারণা-কল্পনার ভিত্তিতে তারা এসব কথা বলে। ফেরেশতাদের প্রকৃতি সম্পর্কে নিশ্চিতভাবে জ্ঞান লাভ করার কোনো উপায় তাদের কাছে নেই। আল্লাহর সাথে ফেরেশতাদের আত্মীয়তার যে সম্পর্কের কথা তারা বলে তার মূলে ভুল আন্দাজ-অনুমান ছাড়া তাদের কাছে কোনো দলীল-প্রমাণ নেই । আর এসব অনুমানভিত্তিক কোনো কথা সত্যপ্রাপ্তির পথে কোনো সাহায্য করে না বা সেই সত্যের কোনো বিকল্পও এটা নয় যা পরিত্যাগ ও পরিহার করে তারা আন্দায-অনুমানের আশ্রয় গ্রহণ করছে। যারা আখেরাতকে বিশ্বাস করে না, আন্মাহর সাথে অন্যদেরকে শরীক করে এবং ফেরেশতাদেরকে মেয়েদের নামে ডেকে আল্লাহ তায়ালার সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক আছে বলে উল্লেখ করে তাদের এই হীন আকীদা সম্পর্কে বর্ণনা দেয়ার পর (তাদেরকে সম্বোধন না করে) রসূল (স.)-কে সম্বোধন করা হচ্ছে যাতে করে মোশরেকদের প্রতি অবজ্ঞা ও অবহেলা দেখানো যায় এবং তাদের সকল কাজের ফায়সালা সেই মহান আল্লাহর ওপর ছেড়ে দেয়া হয় যিনি অন্যায়কারী ও নেককার ব্যক্তিদেরকে জানেন এবং যিনি সত্য-সঠিক পথের ধারক ও বাহকদেরকে নেক প্রতিদান দেবেন ও পথভ্রষ্টদেরকে দেবেন তাদের প্রাপ্য উচিত সাজা, আর যার হাতে রয়েছে আকাশমন্ডলী, পৃথিবী এবং দুনিয়া ও আখেরাতের যাবতীয় বিষয়, আর যিনি ইনসাফের সাথে সবার হিসাব গ্রহণ করবেন এবং কারো প্রতি কোনো প্রকার যুলুম করবেন না। সেদিন সেই সকল আল লজ 557 ল্ঙ্গ্্ব
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।