Tafseer Fe Jilalil Quraan 19 PDF
/ ৩৩৬
📝 লেখা 📖 পিডিএফ

17100)://151971)18301.৬%01-0])7055.050100 ওদিকে বিশ্বপ্রকৃতির এই জীবন্ত গ্রন্থও এই একই সত্যের সাক্ষ্য দেয়। এর সুষ্ঠু পরিচালনা, নিখুত সমন্বয় এবং পারস্পরিক সাজুয্য ও সংহতি সাক্ষ্য দেয় যে, এর সৃষ্টিকর্তা, শাসক, পরিচালক ও ভাগ্য বিধাতা এক ও একক, তিনি নিজের পরিপূর্ণ ও পরিপৰ্ধ জ্ঞানের আলোকেই এ বিশ্বপ্রকৃতিকে সৃষ্টি করেছেন। কেননা তিনি যা কিছুই সৃষ্টি করেন, সেইসব কিছুর স্বভাবপ্রকৃতি একই রকম। তাহলে মানুষ কোন যুক্তিতে একাধিক সত্তাকে মনিব ও মাবুদরূপে বরণ করে? তাদের এসব কথিত মাবুদ কী কী জিনিস সৃষ্টি করেছে? এই যে বিশ্বজগত আমাদের চোখের সামনে ও বিবেকের সামনে দীড়িয়ে আছে এর সৃষ্টিতে তাদের কী অবদান আছে! এ বিশাল সৃষ্টিজগতের কোন্‌ কোন্‌ সৃষ্টিকে তারা সৃষ্টি করেছে? মহান আল্লাহ তায়ালা এ প্রশ্নটাই তুলে ধরেছেন ৪ নং আয়াতে, 'তুমি বলো, তোমরা আল্লাহ তায়ালা ছাড়া যাদের পূজা করে থাকো, তাদের বিষয়ে ভেবে দেখেছো কি? আমাকে দেখাও তো, তারা পৃথিবীতে কোন বস্তুটি সৃষ্টি করেছে অথবা আকাশ সৃষ্টিতে কি তাদের কোনো অবদান আছে? ... যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ।' আল্লাহ তায়ালা এখানে তার রসূল (স.)-কে একথাই শিক্ষা দিচ্ছেন, যেন তিনি তার জাতির সামনে বিশ্বপ্রকৃতির উনুক্ত গ্রন্থখানির সাক্ষ্য তুলে ধরেন। কেননা এটা এমন এক গ্রন্থ, যার সাক্ষ্য কোনো বিতর্কের অবকাশ রাখে না কিংবা কোনো ভুল ব্যাখ্যার সুযোগ কাউকে দেয় না। এ গ্রন্থ প্রাকৃতিক ও স্বাভাবিক যুক্তি দিয়েই মানুষের সহজাত বোধশক্তিকে সম্বোধন করে। কারণ সে সহজাত বোধ শক্তির সাথে এ বিশ্বপ্রকৃতিরূপী গ্রন্থের এক নিজস্ব, সূক্ষ্ম ও গোপন সংযোগ রয়েছে, যাকে কেউ ধামাচাপা দিতে পারে না কিংবা প্রতারিত করতে পারে না। “আমাকে দেখাও তো, তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে? কোনো মানুষ কম্সিনকালেও এ কথা দাবী করতে পারবে না যে, আল্লাহ তায়লা ছাড়া যেসব গাছ, পাথর, জিন, ফেরেশতা বা অন্য যা কিছুরই পূজা করা হয় তা পৃথিবীর কোন বস্তুকে সৃষ্টি করেছে কিংবা পৃথিবীতে কোন বস্তুর উদ্ভব ঘটিয়েছে। প্রকৃতির যুক্তি এমনিই অখন্ডনীয় ও অকাট্য বাস্তব যুক্তি। যে কোনো অবাস্তব ও অযৌক্তিক দাবীর সামনে তা চিৎকার করে তার অসারতা প্রমাণ করে দেয়। “অথবা আকাশ সৃষ্টিতে কি তাদের কোনো অবদান আছে?' বস্তুত একথাও সত্য যে, কোনো মানুষ কম্মিনকালেও এমন দাবী করতে পারে না যে, আকাশ মন্ডলের সৃষ্টিতে বা তার মালিকানায় এবং তার কর্তৃত ও আধিপত্যে সেসব কল্পিত উপাস্যের কোনো হাত বা অংশীদারী বা অবদান আছে। আকাশমন্ডলীর প্রতি একটা নযর বুলালেই অন্তরে সৃষ্টিকর্তার অকল্পনীয় ক্ষমতা ও অভাবনীয় মাহাত্ম এবং তার একত্র চেতনা ও বিশ্বাস গভীরভাবে বদ্ধমূল হয়ে যায়, আর মন থেকে উধাও হয়ে যায় যাবতীয় বিকৃতি ও বিপথগামিতা। যে আল্লাহ তায়ালা এই কোরআনকে নাধিল করেছেন, তিনি ভালো করেই জানেন বিশ্বপ্রকৃতিকে অবলোকন ও পর্যবেক্ষণ করলে মানুষের অন্তরে কি ধরনের প্রতিক্রিয়া ও অনুভূতির সৃষ্টি হয়। তাই তিনি মহাবিশ্বরূপী বইটির দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করেন, যাতে তারা মহাবিশ্বকে অবলোকন ও পর্যবেক্ষণ করে তা থেকে যথোচিত শিক্ষা গ্রহণ করে। এরপর আল্লাহ তায়ালা মানব মনে বিভিন্ন সময়ে যেসব বিকৃতি ও গোমরাহীর প্রাদুর্ভাব ঘটে, সেগুলোকে দূর করার উদ্যোগ নিচ্ছেন। এসব বিকৃতি ও গোমরাহীর কারণে মানুষের মন নানা ধরনের অযৌক্তিক দাবী দাওয়া বা মতামতের প্রতি ঝুঁকে পড়ে । আল্লাহ তায়ালা এসব ধ্যান

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।