17100)://151971)18301.৬%01-0])7055.05010) পথে কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারে না। সেখানে সত্য অপ্রকাশিত থাকাই আসল কথা নয়, বা যুক্তি-প্রমাণ দুর্বল হওয়াও মূল কথা নয়। আসল কথা হচ্ছে সেখানে এক সর্বগ্রাসী আবেগের শিকার হওয়ার কারণেই মানুষ কোনো কিছু করতে চায়, তারপর তার অংগ-প্রত্যংগকে সে কাজ করতে উদ্দ্ধ করে। এটিই হচ্ছে কোনো মানুষের জন্যে নিকৃষ্ট অবস্থা, যা তার নাফসের দাসত্ব কারণে সম্পন্ন হয় এবং তার মধ্যে সঠিক পথপ্রাপ্তির কোনো উপায় থাকে না, আর সেখানে কোনো যুক্তি-প্রমাণও তাকে প্রভাবিত করতে পারে না। এই অবস্থায় সে অন্যায় ও অপ্রিয় কাজে লিগ হয়ে পড়ে। তাই আল্লাহ পাক বলছেন, “মানুষ যা চায় তাই কি সে পেতে পারে? সুতরাং যতোটা সে আকাংখা করবে সত্য সত্যই সে ততোটা পাবে না। কিছু পরিবর্তন হবে এবং যা তার মন চাইবে ততোটাই বাস্তবে সে লাভ করতে পারবে না। কিছু বদলে যাবে, কিন্তু সত্য আর অসত্যের বেলায় এটা ঠিক নয়। সত্য সত্যই থাকবে এবং বাস্তবে যা সংঘটিত হওয়ার তা ঠিকই ঘটবে। মানুষের অন্তরের আবেগ ও চাহিদার পরিবর্তন হয় না এবং বাস্তবে এগুলো একেবারে বদলেও যায় না। মানুষ ভাবাবেগে গলিত হয়ে পথভ্রষ্ট হয় এবং অত্যধিক আকাংখার কারণে ধ্বংসও হয়ে যায় । কোনো বিষয়ের প্রকৃতিকে বদলে দেয়া অথবা তার মধ্যে কোনো পরিবর্তন আনার ব্যাপারে সে খুবই দুর্বল। সকল কাজের সাফল্য রয়েছে আল্লাহ তায়ালার হাতে । ভিনিজিরিাডিভাটিরভি লাজ অভি ভরা ভরে তার মজা হাযিিগ হান তাই এরশাদ হচ্ছে, “আল্লাহর হাতেই রয়েছে আখেরাত ও পূর্ববর্তী অবস্থা” ৰ লক্ষ্যণীয় যে, আখেরাতের উল্লেখ করা হয়েছে আগে এবং (আয়াতের মধ্যে) পূর্বের অবস্থা উল্লিখিত হয়েছে শেষে । ছন্দ ও আয়াতেগুলোর শেষে মিল রাখার উদ্দেশ্যে এবং বাস্তব অবস্থাকে সঠিকভাবে তুলে ধরার জন্যেও শেষ অবস্থাকে প্রথম অবস্থার পূর্বে উল্লেখ করা হয়েছে। এটা কোরআনুল করীমে অবলম্িত পদ্ধতি, যে একই সাথে অর্থ ও বাস্তব অবস্থাকে তুলে ধরার জন্যে অধিকাংশ স্থান ছন্দময় শব্দ ও মধুর সুরে কথা পেশ করার ভংগি গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা গ্রহণ করায় অর্থ বা বাক্যের সৌন্দর্যের মধ্যে কোনো ক্রটি আসতে পারেনি! কোরআনের মর্যাদা রক্ষাও আল্লাহ তায়ালারই হাতে । তিনি যেভাবে চেয়েছেন সেই ভাবেই এর মর্যাদাকে অক্ষুণ্ন রেখেছেন । সুতরাং বিশ্বের সকল সৃষ্টির মধ্যে ব্যবহারগত পার্থক্য থাকা সত্ত্বেও একটির প্রকাশভংগির সাথে আর একটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান । যখন চূড়ান্তভাবে জানানো হলো যে, পরবর্তী ও পূর্ববর্তী সকল ঘটনা আল্লাহর হাতেই রয়েছে। অর্থাৎ পরে ও পূর্বে যা ঘটবে তা সবই আল্লাহ পাক জানেন এবং তীর ইচ্ছাতেই সব কিছু সংঘটিত হবে, তখন ফেরেশতাদেরকে দেবী হিসেবে মেনে নেয়া এবং তাদের শাফায়াত পাওয়া যাবে বলে যে ভুল ধারণা তার কোনো মূল্যই আর থাকে না। যেমন বলা হয়েছে, 'আমরা তাদের 'পৃজা-অর্চনা শুধুমাত্র এই জন্যেই করি যে, তারা আমাদেরকে আল্লাহ তায়ালার নিকটবর্তী করে দেবে। আসলে এইসব ধারণ-কল্পনার কোনো ভিত্তি নেই। ফেরেশতারা সারাক্ষণ আকাশে পরিভ্রমণরত ।.তারা আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোনো বিষয়ে কথা বলার অনুমতি না পাওয়া পর্যস্ত কারো পক্ষে কিছু বলতে পারবে না। তাই আল্লাহ পাক জানাচ্ছেন, “কত ফেরেশতা আকাশমন্ডলীর মধ্যে রয়েছে, যারা কারো জন্যে কোনো সুপারিশ করতে পারবে না। তবে যার জন্যে আল্লাহ পাক চাইবেন এবং যার ওপর তিনি রাষী-খুশী থাকবেন তার জন্যে তিনি অনুমতি দিলে পরে তার পক্ষে কোনো ফেরেশতা সুপারিশ করতে পারবে ।
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।