17100)://151977)18301.৬%01-0])7055.05010) এখানে সকল প্রশ্নের মূল প্রশ্ন হচ্ছে, বাস্তবতার নিরিখে ও যুক্তির দিক দিয়ে তাদের এসব | বাজে কথার কোনো ভিত্তিই নেই, নেই কোনো যুক্তি বা নেই কোনো প্রমাণ, তাই এরশাদ হচ্ছে, “এগুলো তো হচ্ছে নিছক কিছু কথার কথা এবং কিছু বানোয়াট নাম যা তোমরা নিজেরা রেখে নিয়েছো। এসব কথার পেছনে আল্লাহর পক্ষ থেকে আসা কোনো দলীল-প্রমাণ নেই। ওরা নিছক ধারণা-কল্পনার শিকার হয়ে এসব কথা বলছে এবং এগুলো একেবারেই মনগড়া কথা । অথচ প্রকৃত সত্য হেদায়াত একমাত্র তাদের প্রতিপালকের কাছ থেকেই তাদের কাছে এসেছে।” এই যে সব নাম তোমরা শুনছো, লাত, উযযা, মানাত এবং অন্য আরও অনেক নাম, যাদেরকে মাবুদ বলা হয়েছে, ফেরেশতাদের নামে নামান্কিত করা হয়েছে এবং এ ফেরেশতাদেরকে অভিহিত করা হয়েছে নারী বলে এবং এসব নারীকে আল্লাহর কন্যা বলে দাবী করা হয়েছে, এসব কিছুই নিছক মিথ্যা বানোয়াটি নাম, যার পক্ষে কোনো প্রমাণ নেই, নেই এসবের পেছনে কোনো | সত্যতা এবং তোমাদের জন্যে আল্লাহ তায়ালা এসবের জন্যে কোনো যুক্তি খাড়া করারও কোনো | সুযোগ দেননি । আর আল্লাহ পাক নিজে যার মূল্যায়ন করেননি তার কোনো শক্তি বা ক্ষমতা কিছুই নেই, যেহেতু তার বাস্তব কোনো মূল্য নেই। বাস্তব সত্য জিনিসের ভারত্ব, শক্তি-ক্ষমতা সবই রয়েছে যেহেতু আল্লাহ পাক মানুষের প্রয়োজনে সেগুলো ব্যবহারের উপযোগী করেছেন। অসত্য জিনিস এমনই হালকা, যার কোনোই ওজন নেই। এমনই দুর্বল যার নিজের শক্তি বলতে কিছুই নেই এবং এতোই তুচ্ছ সে জিনিস যে কারো ওপর তার কোনো ক্ষমতার বহিপ্রকাশও নেই। মুর্তি পুজা কী আয়াতের মধ্যভাগে এসব মিথ্যা ধ্বজাধারীদেরকে, তাদের অলীক ধারণাকে এবং তাদের বানোয়াট কাহিনীকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং তাদেরকে সরাসরি সম্বোধন না করে পরিত্যাগ নেই, যার কারণে তাদেরকে সম্বোধন করে কোনো কথা না বলে তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের সম্পর্কে কথা বলা হয়েছে এরশাদ হচ্ছে, “তারা নিছক ধারণা-কল্পনার অনুসরণ করছে এবং পরিচালিত হচ্ছে কু্বৃ্তি | গহিদা অনুসারে" সুতরাং তাদের কথায় কোনো যুক্তি নেই, কোনো জ্ঞানের সন্ধান পাওয়া যায় না | তাদের আচরণে এবং আত্ম-বিশ্বাস বলতেও তাদের কাছে কিছু নেই। তাদের বিশ্বাস গড়ে উঠেছে | একমাত্র কল্পনার ওপর এবং কুপ্রবৃত্তির তাড়নে চালিত হওয়াকেই তারা তাদের কাজের সপক্ষে | দলীল হিসেবে গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে, সঠিক আকীদা-বিশ্বাসের জন্যে প্রয়োজন হচ্ছে | বুদ্ধিগাহ্য যুক্তি। সেখানে ধারণা, প্রবৃত্তির চাহিদা ও মনের খাহেশের কোনো স্থান নেই। হক পথ গ্রহণের জন্যে চাই চূড়ান্ত ও নিশ্চিত বিশ্বাস এবং আবেগ মুক্ত হওয়া ও স্বার্থপরতার উর্ধে আল্লাহর ; সন্তুষ্টির জন্যে কাজ করার মানসিকতা । এজন্যে বলা হয়েছে, তারা (হেদায়েতপ্রাপ্তরা) কোনো ধারণার বশবর্তী হয়ে কোনো কিছু গ্রহণ করেনি, বা প্রবৃত্তির তাড়নে পরিচালিতও হয়নি।” তাদের চালিকাশক্তি সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে, “অবশ্যই তাদের নিকটে এসেছে তাদের রব-এর পক্ষ থেকে হেদায়াত।' অতএব, ব্যক্তিগত ওযর-আপত্তি ও মনগড়া কোনো যুক্তি সন্ধান করার কোনো সুযোগ সেখানে নেই এবং কোনো কারণ তালাশ করাকেও সেখানে নাকচ করে দেয়া হয়েছে। যখন প্রবৃত্তির চাহিদা ও ঝৌক প্রবণতার কাছে কোনো কাজকে ছেড়ে দেয়া হয় তখন সে ভালু তালা 87 ধদ তেল ৮
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।